somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আজকের ডায়েরী- ১৭

১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সকালে ঘুম থেকে উঠে দেখি সুরভি বাসায় নেই।
আরে-- কই গেল! এমন তো কখনও হয় না। শেষে মনে পড়লো, গতকাল রাতেই সুরভি বলে রেখেছিল- তার বান্ধবীদের সাথে চারুকলায় যাবে। অগত্যা টিভি ছাড়লাম। রমনা পার্কের অনুষ্ঠান দেখাচ্ছে। আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম তখন সকাল দশটা। সুরভিকে ফোন দিয়ে জানতে পারলাম সে আরও দেড় ঘন্টা পর ফিরবে। এবং আমার জন্য নাস্তা রেডি আছে। একা একা নাস্তা খাওয়ার কোনো মানে হয় না। আমি নিচে নেমে গেলাম। হোটেলে নাস্তা খেলাম। অকারনেই অনেকক্ষন হাঁটলাম। কড়া রোদ উঠেছে। কাঁচের মতোন স্বচ্ছ রোদ! বাসায় ফেরার পথে দেখি এক লোক পেয়ারা বিক্রি করছে। ১০০ টাকা কেজি। দুই কেজি পেয়ারা কিনলাম। বাসায় ফিরে দেখি সুরভি এসে পড়েছে।



সুরভি বলল, শুভ নববর্ষ আমার জামাই।
সুরভি আমার জন্য বৈশাখ উপলক্ষ্যে নতুন একটা শার্ট টেইলার্স থেকে বানিয়ে এনেছে। প্রতি বছর বিশেষ বিশেষ দিনে সুরভি এরকম করে। অথচ আমি তার জন্য কিছুই কিনি নি। সামান্য ফুলের মালাও না। এইসব আমার মনে থাকে না। তাছাড়া আমি পারিও না। দোতলার ভাবী ডেকে নিয়ে বৈশাখের নানান রকম খাবার খেতে দিলেন। বাতাসা, কদমা, মুরলি, নাড়ু, চিড়া-মুড়ি, কটকরি, গুজিপেয়ারা, সন্দেশ, খই, মোয়া, মনসুর আরও হাবিজাবি অনেক কিছু। ভাবীকে বললাম, স্যরি ভাবী আমাকে শুধু এক কাপ চা দেন। এসব আমি কিছুই খাবো না। মাত্র নাস্তা করে এসেছি। সুরভি আছে ডায়েটের মধ্যে সেও কিছু খেল না। চা খেয়ে কিছুক্ষন গল্প গুজব করে আমি আমার ঘরে চলে এলাম।



সুরভি'দে বাসা থেকে বার বার ফোন দিচ্ছে।
আমি স্পষ্ট বলে দিয়েছি আজ যাবো না। তুমি গেলে যাও। আজ আমাদের দুই জাগায় দাওয়াত আছে। সুরভি মন খারাপ করো না- রোজার আগে পারলে একবার যাবো। সুরভি হয়তো কিছুটা মন খারাপ করেছে। যাই হোক, দুপুরে গেলাম এক আত্মীয়'র বাসায়। আমার বাসার কাছেই আত্মীয়'র বাসা। তারা খাবারের বিরাট আয়োজন করেছে। পুরো বাড়ি পোলাউ মাংসের গন্ধে ভয়াবহ অবস্থা।
আমি বললাম, কিছু মনে করবেন না। আমি পোলাউ খাবো না। আমাকে সাদা ভাত দেন। তারা সাদা ভাত রান্না করেনি। সুরভি বলল, সামান্য পোলাউ খেয়ে নাও। ঝামেলা করো না। আমি বললাম, না ভারত'ই খাবো, সাদা ভাত। ভাত রান্না করা হলো। গরুর মাংস দিয়ে সামান্য ভাত খেলাম। বিকেলে বাসায় ফিরলাম। রাতে আরেক জাগায় দাওয়াত আছে। তারা অনেক আগে থেকেই বলে রেখেছে।
সন্ধ্যায় মা বলল, যা বউ বাচ্চা নিয়ে বাইরে থেকে ঘুরে আয়। আমি বললাম, স্যরি মা। শরীরটা ভালো লাগছে না। আজ আর কোথাও যাবো না। রাতের দাওয়াতে যাবো না। ক্যান্সেল। সুরভি বলল, চলো ধারে কাছে কোথাও থেকে চটপটি খেয়ে আসি। আমি বললাম- স্যরি বেবি।
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:০৫
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

সুবোধকে আমরা কি খুব দ্রুত ‘ব্র্যান্ড’ বানিয়ে ফেলছি?

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০১




ঢাকার দেয়ালে একসময় হঠাৎ করেই দেখা দিত একজন মানুষ। নাম তার সুবোধ। পাশে লেখা থাকত ‘হবেকি?’

কে এঁকেছে, কেন এঁকেছে, আবার কোথায় আঁকবে—কেউ জানত না। ওই না-জানাটাই ছিল শিল্পের একটি... ...বাকিটুকু পড়ুন

একটি শোক সংবাদ

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ২:০৯



পেটের দায়ে সপরিবার নীলফামারি থেকে কুমিল্লা শহরে এসে,
ব্যাটারি চালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন মোঃ শরিফুল ইসলাম;
তিনি এখন মরহুম! স্ত্রী ও ২ কন্যা নিয়ে ছিলেন কোনোরকমে বেঁচেবর্তে।

গত... ...বাকিটুকু পড়ুন

হিসাব বিষয়ক ভাবনা

লিখেছেন করুণাধারা, ০৯ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৩



সংখ্যাওয়ালা কোনো লেখা দেখলে হিসাব ঠিক আছে কিনা তা যাচাই করা আমার অভ্যাস। ইদানিং বিভিন্ন রকম সংখ্যাওয়ালা কিছু বিজ্ঞাপন সামনে আসছে, এগুলো ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপনে যেসব সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

মুনাফেকি নাকি Diplomatic situationship?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৯ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:১০


গত শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উদযাপিত হয়েছে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক অংশীদারিত্ব আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত... ...বাকিটুকু পড়ুন

×