somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

এই পোষ্ট প্রতি বছর একবার করে পোষ্ট করা যেতে পারে

১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমার ছাদে আম গাছ। ঝড়ে পড়ে টরে এক'টা আছে এখন।

সামনে রোজার মাস আসছে।
বাজারে জিনিসপত্রের দাম হু হু করে বাড়বে। বাড়বেই। প্রতি বছর একই ঘটনা। যদিও বানিজ্যমন্ত্রী কঠিন হুশিয়ারী দিবেন। প্রতি বছরই দেন। ফলাফল শূন্য। মন্ত্রী বলবেন, রোজাকে সামনে রেখে ইতোমধ্যে পর্যাপ্ত পরিমাণ ভোগ্যপণ্য আমদানি হয়েছে। তাই রোজায় নিত্যপণ্যসহ সব ধরনের জিনিসপত্রের দাম স্বাভাবিক থাকবে। কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের দাম বৃদ্ধি করলে ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার হুঁশিয়ারি উচ্চারণ করবেন বানিজ্যমন্ত্রী। মন্ত্রীদের কথায় আমার হাসি পায়। প্রতি বছর একই কথা বারবার শুনতে শুনতে এখন ঘৃণা লাগে।

একই ঘটনা প্রতি বছর ঘটছে।
সকল জিনিসের দাম বাড়ার পরও দশ রোজার পরে মন্ত্রী বলবেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি যৌক্তিক ও স্বাভাবিক রয়েছে। অন্য মন্ত্রীরা গলা ফাটিয়ে বলবেন, সরকারের কঠোর নজরদারির কারণে রোজায় বাজার আর অস্থিতিশীল হচ্ছে না। খবরের কাগজের শিরোনাম হবে, ''আসন্ন রোজায় যেকোনো মূল্যে বাজার নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে সরকার''। কোনো কোনো পত্রিকা লিখবে, ''সরকারি মনিটরিং অনেক বেশি হচ্ছে, ক্রেতারা খুশি।''
বছরের পর বছর একই ঘটনা। একই কাহিনি।

ঈদে ট্রেনের টিকিট পাওয়া যাবে না।
ভোর রাত থেকে ট্রেনের টিকিটের জন্য লোকজন লম্বা লাইন ধরে দাঁড়াবে। শেষমেষ লোকজন টেনের ছাদে করে যাবে। লঞ্চের টিকিটও পাওয়া যাবে না। লোকজন ঠাসাঠাসি করে যাবে। সড়ক পথেও থাকবে বিশাল জ্যাম। বাসের টিকিটের দাম যাবে বেড়ে। প্রতি বছর একই চিত্র। যুগ যুগ ধরে একই অবস্থা। জাকাতের কাপড় নিতে গিয়েও লোকজন পায়ের চাপায় মরবে। বিশ রোজার পর থেকে ছিনতাইকারীর সংখ্যা খুব বেড়ে যাবে। পুলিশ চেকপোষ্ট বসাবে। দুঃখের বিষয় যেখানে ছিনতাই হয়, পুলিশ সেখানে চেকপোষ্ট বসাবে না। যেখানে ছিনতাই হয় না পুলিশ সেখানে চেকপোষ্ট বসাবে এবং সাধারন মানূষকে হয়রানি করবে। রাস্তা ঘাটে আজ থেকে বিশ বা ত্রিশ বছর আগেও মসজিদ নির্মান করার জন্য টাকা নিত। আজও তারা মসজিদ নির্মানের জন্য টাকা নেয়। আল্লাহর ঘর নির্মান হয় দানের টাকায়?

দেশের মানুষ শান্তিতে নেই।
বিশেষ করে ঢাকা শহরের মানুষ বড় কষ্টে আছে। তারা সকালে বাসা থেকে বের হবার পর সারাদিন তাদের কাটে কষ্টে। বাসের কষ্ট, জ্যামের কষ্ট, ফুটপাত দিয়ে হাঁটা যায় না, বাস, গাড়ি আর বাইকের বিকট হর্নের শব্দ। রাস্তায় বের হলেই মানুষ গুলো যেন কেমন পশু হয়ে যায়। তাদের চাল চলন, কথা বার্তা কেমন হিংস্র হয়ে যায়। সিটি করপোরেশনের অফিসে ট্রেড লাইসেন্স করাতে গেলেও ঘুষ দিতে হয়। পাসপোর্ট করাতে গেলেও পুলিশ ভেরিফিকেশনের জন্য টাকা দিতে হয়। এমনকি সুযোগ পেলেই অফিসের সহকর্মীও অদৃশ্য ভাবে বুকে ছুরি চালায়। সব মিলিয়ে দেশের মানুষ ভালো নেই। আইয়ূব বাচ্চু ঠিকই বলেছেন তার গানে আসলে কেউ সুখী নয়।


সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৪৯
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

সুবোধকে আমরা কি খুব দ্রুত ‘ব্র্যান্ড’ বানিয়ে ফেলছি?

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০১




ঢাকার দেয়ালে একসময় হঠাৎ করেই দেখা দিত একজন মানুষ। নাম তার সুবোধ। পাশে লেখা থাকত ‘হবেকি?’

কে এঁকেছে, কেন এঁকেছে, আবার কোথায় আঁকবে—কেউ জানত না। ওই না-জানাটাই ছিল শিল্পের একটি... ...বাকিটুকু পড়ুন

একটি শোক সংবাদ

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ২:০৯



পেটের দায়ে সপরিবার নীলফামারি থেকে কুমিল্লা শহরে এসে,
ব্যাটারি চালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন মোঃ শরিফুল ইসলাম;
তিনি এখন মরহুম! স্ত্রী ও ২ কন্যা নিয়ে ছিলেন কোনোরকমে বেঁচেবর্তে।

গত... ...বাকিটুকু পড়ুন

হিসাব বিষয়ক ভাবনা

লিখেছেন করুণাধারা, ০৯ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৩



সংখ্যাওয়ালা কোনো লেখা দেখলে হিসাব ঠিক আছে কিনা তা যাচাই করা আমার অভ্যাস। ইদানিং বিভিন্ন রকম সংখ্যাওয়ালা কিছু বিজ্ঞাপন সামনে আসছে, এগুলো ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপনে যেসব সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

মুনাফেকি নাকি Diplomatic situationship?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৯ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:১০


গত শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উদযাপিত হয়েছে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক অংশীদারিত্ব আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত... ...বাকিটুকু পড়ুন

×