somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ৯৪

২২ শে মে, ২০১৯ রাত ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। হাদিসে শাড়ির কথা নেই। কিন্ত শাড়ি দিয়ে বানানো কাথা গায়ে দিচ্ছেন হুজুররা। হাদিসে চিংড়ি মাছ খাওয়ার কথা নেই। আমরা চিংড়ি আরাম করে খাই। হাদিসে তিন বেলা ভাত খাওয়ার কথা নেই। আমরা খাচ্ছি। মাছের ছুটকি খাওয়ার কথা নেই। কিন্তু আমরা এসব খাচ্ছি। মালয়েশিয়ার লোকরা কাকড়া খায়। কাকড়া খাওয়ার কথা কি হাদিসে আছে?

২। রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতায় বলেছেন, “ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে”। আম বাংলাদেশীদের প্রিয় ফল। বাঙ্গালীর ফল বলতে মানুষ বুঝে আম, জাম, কাঁঠাল ইত্যাদি। আর আমের একটি সেরা জাত হল ফজলি। যা রাজশাহী অঞ্চলের দিকে জন্মায়। আমার দৃঢ় বিশ্বাস আছে, ইন্ডিয়ার আম বাংলাদশের ফজলির চেয়ে মিস্টি হবে না।

৩। আপনি যদি ভুল মানুষের সঙ্গে সময় ব্যয় করেন, তাহলে তা সত্যিই চিন্তার বিষয়। কারণ আপনি যে মূল্যবান সময় ব্যয় করছেন, তা আর ফিরে আসবে না কখনো। আপনার চারপাশে ইতিবাচক মানসিকতার মানুষদের রাখা গুরুত্বপূর্ণ একটি কাজ। অন্যথায় নেতিবাচক মানসিকতার মানুষেরা নিজেদের পাশাপাশি আপনাকেও ডোবাবে।

৪। সারাক্ষন মৃত্যুর চিন্তা আসে মনে। রাতেও এই কারনে ঘুমাতে পারি না। আমার কাছে শুধু মনে হয়- আমি আর বেশিদিন বাঁচবো না। হাতে সময় খুব কম।
ডাক্তার বললেন, মৃত্যুভয় থাকাটা ভাল।
মনোরোগ বিশেষজ্ঞ বললেন- মুভি সিরিজ Final Destination দেখুন মৃত্যুভীতি আর থাকবে না।
মসজিদের ইমাম বললেন, জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন, সব ঠিক হয়ে যাবে।
আর আমি নিজেকে বলি- 'সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ। মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়।

৫। বিশ্বস্ত থাকতে হবে-
নিজের কাছে, জীবনের কাছে, সত্যের কাছে, শিল্পের কাছে, মাতৃভূমির কাছে এবং সর্বোপরি মানুষের কাছে।

৬। গাছ কেটে পরিবেশের বিপর্জয় ঘটিয়ে পৃথিবীর উন্নত এক সভ্যতা, মায়া সভ্যতা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। অন্যান্য দেশ যেখানে ১টি গাছ কাটলে ২টি গাছ লাগানোর নির্দেশ দিচ্ছে, সেখানে আমাদের দেশে নানান অজুহাতে গাছ কাটা বেড়েই চলেছে।
১৯৯০ সালে গ্রীষ্মকালে বাংলাদেশের গড় তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে ৩৫ ডিগ্রি, এবং ২০২০ সালে তাপমাত্রা হবে ৫০ ডিগ্রী সেলসিয়াস।

৭। তুমি নামাজ পড়ো, রোজা রাখো,
অথচ তুমি ভন্ড। বিরাট বদ। তার মানে নামাজ রোজা করলেই তোমাকে ভালো মানুষ বলা যাবে না।

৮। দু'জনের ভালোবাসায়- সংসার হয়, সন্তান হয়, বংশ বাড়ে। কিন্তু সবার ভালোবাসায় একটি সুখী সমৃদ্ধ দেশ ও সুন্দর পৃথিবী গড়ে ওঠে, এই সহজ কথাটা কেউ বুঝতে চায় না ।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১৯ রাত ১১:০৮
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

×