চক্র
২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মনে করুন, খুব ধূমধাম করে বিয়ে হলো
তারপর ঝগড়া হয়, এমন কি মারামারিও হয়
তারপর আবার মিল হয়। এইভাবেই চলে জীবন
এভাবেই একদিন শিশুর জন্ম হলো, বাবা-মা খুব খুশি
এই খুশি থাকবে না। মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতে হবে
যাই হোক, সন্তান ধীরে ধীরে বড় হয়। বড় হয়ে কি হবে?
বাপ মায়ের টেনশন চক্রবৃদ্ধি হারে বাড়ে, বাড়তেই থাকে
সন্তানের অসুখ হয়, বাবা মায়ের চিন্তার শেষ নেই
রাত জেগে সন্তানের পাশে বসে থাকে, কান্না করে
স্কুলে ভর্তি করতে হবে, বাসায় মাস্টার রাখতে হবে
ঈদে লাল জুতো কিনে দিতে হবে, সাথে লাল মোজা
দুষ্ট ছেলেদের সাথে না মিশে, ছন্নছাড়া যেন না হয়
চিন্তার শেষ নেই, বাপ দিনরাত ব্যস্ত অর্থ যোগানে
সন্তান কলেজে ভর্তি হয়েই প্রেম শুরু করে গভীর গোপনে
বাবা-মা জানে না। তাদের প্রেম ট্রেম চলতেই থাকে
একসময় ধরা খায়। বাপ মায়ের মান সম্মান যায়-যায়
তারপর বাপ মা তড়িঘড়ি সন্তানের বিয়ের ব্যবস্থা করেন
জামাই ভালো না হলে, সেই বিয়ে সুখের হয় না
মেয়ে কাঁদতে কাঁদতে বাপের বাড়ি চলে যায়
আবার ময়মুরুব্বীদের কথায়, জামাই বাড়ি ফেরে
যুগের পর যুগ এই ভাবেই চলছে জগত সংসার।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??
দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ...
...বাকিটুকু পড়ুন