somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

এই সমাজ- ৮

০৩ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হ্যালো ব্লগারস, আসসালামু আলাইকুম।
আপনারা সবাই কেমন আছেন? দিনকাল কেমন যাচ্ছে? আমি ভালো আছি। কোনো রকমে দু'টা ডাল ভাত খেয়ে বেঁচে আছি। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন- তাই কামনা করি। আজকের পোষ্ট দূর্নীতি নিয়ে।


চোর, ছিনতাইকারী বা পকেটমার ধরা কঠিন। কিন্তু দূর্নীতিবাজ ধরা সবচেয়ে সহজ। ইচ্ছা করলে দেশের সমস্ত দূর্নীতিবাজ ধরা সম্ভব। যেমন, গত দশ বছরে কারা টিভি চ্যানেল খুলেছে, দৈনিক পত্রিকা বের করেছে এবং কারা পাজারো গাড়ি কিনেছে- এই হিসাব বের করলেই খুব সহজে দূর্নীতিবাজ ধরা যায়। আমি বলছি না, টিভি চ্যানেল, দৈনিক পত্রিকা বা পাজারো গাড়ি কেউ কিনলেই সে দূর্নীতি করে করেছে। তবে বেশির ভাগ দূর্নীতিবাজ অবৈধ ভাবে টাকাপয়সা করার পর সবার আগে টিভি চ্যানেল, দৈনিক পত্রিকা আর পাজারো গাড়ি কিনে। এটা একটা অলিখিত নিয়ম। তা না হলে তাদের মান থাকে না। টিভি চ্যানেল, পত্রিকা বা পাজারো গাড়ি কেনা ছাড়াও তারা আরো অনেক কিছু করে। নানান ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেন। এই সমাজের বেশির ভাগ স্কুল, কলেজ, মসজিদ আর মাদ্রাসা দূর্নীতিবাজরা করেছে। দূর্নীতিবাজরা স্কুল, কলেজ আর মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হয়।

শুধু ক্যাসিনোওয়ালাদের ধরলে হবে না।
আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি আসলেই দূর্নীতিবাজদের ধরবেন? তার নিজের দলেই তো দূর্নীতিবাজের অভাব নেই। তার দলে হয়তো দশ জনের মধ্যে সাত জনই দূর্নীতিবাজ রয়েছে। সাধারন মানুষ কিন্তু দূর্নীতি করে না। সাধারন মানুষ দূর্নীতির শিকার হয়। রাজনীতিবিদ, সরকারী আমলা এবং এদের ছত্রছায়ায় থাকা লোকজন দূর্নীতি করে। বহু দূর্নীতিবাজ দূর্নীতি করে নানান রকম ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে। তাতে অনেক বেকারের কর্মসংস্থান হয়। আবার বহু দূর্নীতিবাজ টাকা লকারে লুকিয়ে রাখে। তাদের অনেক ভয়। সেই টাকা দিয়ে ব্যবসা করেন না, সেই টাকা ব্যাংকেও রাখেন না। কেউ কেউ গোপনে নামে বেনামে জমি কিনে, ফ্লাট কিনে এবং স্বর্ন কিনে রাখে। বহু দূর্নীতিবাজ কাগজে কলমে নানান ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। সেই সব প্রতিষ্ঠানের নামে ব্যাংকে কারিকারি টাকা। অথচ বাস্তবে এসব প্রতিষ্ঠানের কোনো চিহ্ন নেই।

টপ লেবেলের দূর্নীতিবাজদে অবশ্যই বিদেশে বাড়ি গাড়ি আছে। তাদের ছেলে মেয়েরা বিদেশে উন্নত জীবন যাপন করছে। আমি স্পষ্ট বলতে চাই এবং এটাই দেশের সাধারন মানুষদের চাওয়া, সমস্ত দূর্নীতিবাজদের ধরা হোক। তাদের কাছ থেকে সমস্ত অবৈধ টাকা নিয়ে, সেই টাকা দেশের কল্যাণে ব্যয় করা হোক। সমস্ত দূর্নীতি বন্ধ করা গেলে এবং সমস্ত দূর্নীতিবাজদের টাকা গুলো নিয়ে নিতে পারলে- দেশ আসলেই অনেক দূর এগিয়ে যাবে। হে নেত্রী আপনি সমস্ত দূর্নীতিবাজদের ধরুন। তাদের শাস্তি দিন। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। দুষ্টলোক গুলো এই লীগ, সেই লীগ, অমুক লীগ, তমুক লীগ ইত্যাদি বিভিন্ন নাম দিয়ে দূর্নীতির ব্যবসা শুরু করেছে। সমস্ত লীগ মুছে ফেলতে হবে। পুরো বাংলাদেশে একটাই লীগ থাকবে তার নাম- আওয়ামীলীগ। যারা দলকে ভালোবাসে তারা দলের জন্য কাজ করবে। কিন্তু কোনো নাম নিতে পারবে না। নাম নিলেই তারা দূর্নীতি করবে। মাননীয় প্রধানমন্ত্রী আপনি ঘোষনা দিয়েছেন, কোনো দূর্নীতিবাজ আমার আত্মীয় হলেও ছাড় পাবে না। এই কথাটা বলার জন্য আপনাকে স্যলুট।

দূর্নীতিবাজদের একটা বিষয় আমার বেশ ভালো লাগে।
তারা সবার আগে গ্রামে স্কুল করে, মাদ্রাসা করে, মসজিদ করে। মসজিদের জন্য এসি কিনে দেয়। স্কুল কলেজ আর মাদ্রাসা নিজের বাপ মায়ের নামে দেয়। বাপ মার প্রতি সব চোর ছিনতাই আর দূর্নীতিবাজদের সীমাহীন ভালোবাসা। তারা বাপ মাকে হজ্ব করায়। চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যায়। গ্রামে বহু লোককে রিকশা, ভ্যান কিনে দেয়। কারো কারো কাছ থেকে জবর দখল অথবা অল্প টাকায় জমি কিনে নেয়। গ্রামে আধুনিক আলিশান বাড়ি করে। কেউ কেউ দুর্নীতি করে যেমন সিন্দুকে লুকিয়ে রাখে, আবার কেউ কেউ দশ হাতে টাকা উড়ায়। আমি একজন দূর্নীতিবাজকে দেখেছি, সে যেখানেই যায় দাড়োয়ান থেকে শুরু করে পিএস পর্যন্ত সবাইকে টাকা দেয়। এমন কি তার গাড়ির সামনে কোনো ভিক্ষুক এলে, ভিক্ষুককে এক হাজার টাকা দেয়। শুধু ঢাকা শহর না, প্রতিটা অঞ্চলের একই চিত্র। একই ঘটনা।
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১:০৫
২৬টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"পুরুষ প্রেমিক ভালোবাসে 'তুমি'র জন্য, প্রেমিক পুরুষ ভালোবাসে 'আমি'র জন্য।"

লিখেছেন ডি এইচ তুহিন, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৯:০৮

শুধু দুটো শব্দের জায়গা বদলের সাথে সাথে অর্থ উল্টে গেল। একটু ভাবলে দেখবেন, এই ছোট্ট বাক্যটার ভেতরে আসলে লুকিয়ে আছে সম্পর্ক নিয়ে আমাদের বহুদিনের চেনা এক তেতো সত্য।

আমরা চারপাশে দুই... ...বাকিটুকু পড়ুন

জাতিসত্তার পরিচয়ের বাজার

লিখেছেন তানভীর রাতুল, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৩:২১

ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।

১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

একটা ছিলো সোনার কণ‍্যা, মেঘ বরন কেশ!!!!

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা জুলাই, ২০২৬ ভোর ৬:১৩



শাওন প্রশ্ন করেছিলে ৭৮ বছর বয়স্ক একজন মহিলার। অন্তর্বাস উচিয়ে যখন অন্তর্জালে দাঁত মুখ খিচিয়ে উল্লসিত বহু পোস্টে ভেসে যায় ।কিংবা দেয়ালে সরাসরি দি লিখে প্রচার করছিলো তখন... ...বাকিটুকু পড়ুন

‘ছুটি’র স্মৃতি

লিখেছেন খায়রুল আহসান, ০৪ ঠা জুলাই, ২০২৬ দুপুর ১২:৫০

(প্রায় দু’মাস আগে লেখা। তখন গ্রীষ্মকাল হলেও ঢাকায় কয়েকদিন পরপর বৃষ্টি হতো। এখনকার মত “ঘাম ঝরে দরদর” ধরণের গরম ছিল না। রাতগুলো তুলনামূলকভাবে বেশ ঠাণ্ডা থাকতো।)

আজ খুব ভোরে (শেষরাতে)... ...বাকিটুকু পড়ুন

যে কারণে এবারের বিশ্বকাপও আর্জেন্টিনার ঘরেই উঠবে B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ০৪ ঠা জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৪



কারণ আর্জেন্টিনা দুর্দান্ত, মেসি-মার্তিনেজরা অপ্রতিরোধ্য। আর্জেন্টিনা এখন পর্যন্ত এই বিশ্বকাপের সবগুলো ম্যাচেই একছত্র আধিপত্য দেখিয়ে জয়লাভ করে প্রবল বেগে ফাইনালের দিকে ধ্বাবিত হচ্ছে। আশা করা যাচ্ছে গতবারের... ...বাকিটুকু পড়ুন

×