somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আজ অবশ্যই আনন্দের দিন

২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আট মাস পর সামু আজ মুক্ত!
যদিও মাঝে দিয়ে দুই একবার কোনো কোনো এলাকায় সামু দুই একদিনের জন্য খুলেছিলো। যাই হোক, প্রতিটা ব্লগার আজ সীমাহীন খুশি। ব্লগারগন তাদের খুশি প্রকাশ করছেন লেখার মাধ্যমে। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা লিখছেন। কেউ ছবি ব্লগ পোষ্ট দিচ্ছেন। আমি নিজেও আজ প্রচন্ড খুশি। এই খুশিতে সুরভিকে বললাম, আজ ভালোমন্দ রান্না করো। সুরভি বলল, ক্যান আজ কি বিশেষ কোনো দিন? আমি বললাম, অবশ্যই আজ বিশেষ দিন। আজ সামু মুক্ত। আজকের দিনটা ভীষন সুন্দর। কোনো রোদ নেই। বাতাস ছিল শীতল। রাস্তায় কোনো ধুলোবালি নেই। কারন খানিকক্ষন বৃষ্টি হয়েছে।

গত আট মাস ধরে আমি ভিপিএন দিয়ে সামু চালিয়েছি।
কিন্তু প্রতিদিন স্বাভাবিক নিয়মে সামু চালানোর জন্য ট্রাই করে গেছি। আজ সকালেও ট্রাই করতে গিয়ে দেখি সামু খুলে গেল। এরপর আশেপাশে খোজ নিয়ে জানলাম, সবাই'ই সামুতে ভিপিএন ছাড়াই প্রবেশ করতে পারছে। আমি প্রচন্ড অবাক! প্রচন্ড খুশি। সুরভি বলল, তুমি লাফাচ্ছো কেন? আমি বললাম, সামু খুলে গেছে। তাই খুশিতে লাফাচ্ছি। যাই হোক, এই লেখাটি পোষ্ট করেই এখন রাতের খাবার খেতে বসবো। আজ বিশেষ দিন উপলক্ষে বিশেষ আয়োজন। চিংড়ি ফ্রাই, ইলিশ মাছ ভাজা, ইলিশের ডিম দিয়ে করলা ভাজি, ডাল, গরুর কলিজা, দেশী মূরগী ঝাল ফ্রাই এবং সাদা ভাত। ইদানিং পোলাউ আমার কাছে ভালো লাগে না।

সেই আগের মতন অবস্থা!
অনলাইনে আছেন ৫২ জন ব্লগার। (দুপুরের দিকে ৮৩ জন দেখেছিলাম), ৯৮১ জন ভিজিটর এবং ৮৩৭ জন মোবাইল থেকে। বৃষ্টির মতো একের পর এক পোষ্ট আসছে প্রথম পাতায়। গত এক সপ্তাহে যে পোষ্ট এসেছে, সেই তুলনায় শুধু আজকে সকাল থেকে এখন পর্যন্ত তারচেয়ে বেশি পোষ্ট এসেছে। আমি পোষ্ট পড়তে পড়তে ক্লান্ত। এই পোষ্ট লিখতে লিখতে একবার চেক করে দেখলাম- আরো নতুন চারটা পোষ্ট প্রথম পাতায় এসে গেছে। আমি একজন আশাবাদী মানুষ। আমার মনে তীব্র বিশ্বাস ছিল সামু ওপেন হবে। এবং এই বিশ্বাস এত'ই তীব্র ছিল যে প্রতিদিন চার পাঁচ বার করে চেক করতাম সামু খুলেছে কিনা।

যাই হোক, সুরভি আমাকে খেতে ডাকছে।
আমি যাই। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। যাবার আগে বলে যাই, ব্লগ একটা পরিবার। আমাদের সবাইকে মিলেমিশে থাকতে হবে। প্রতিটা ব্লগারের দায়িত্ব আছে, ব্লগের প্রতি এবং দেশের প্রতি। এই দায়িত্ব আমরা আমাদের লেখার মাধ্যমে পালন করি। আমরা দেশের সমস্যা ও সমাধান তুলে ধরবো জাতির সামনে। এবং নিজের কাছে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হই, ব্লগের পরিবেশ নষ্ট করবো না। প্রতিটা ব্লগারকে সম্মান করবো। কেউ কাউকে কটাক্ষ্য বা অবহেলা করবো না। একজন ব্লগারের প্রতি আরেকজন ব্লগারের ভালোবাসা থাকবে, আন্তরিকতা থাকবে, শ্রদ্ধাবোধ থাকবে।

সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:১৫
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×