somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

সাকিবকে নিয়ে দেশের সাধারন মানুষ যা ভাবছেন

২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। এখন ক্রিকেটের ধংস দেখা বাকি, আহারে দুঃখ...

২। দেশে আর কুনু খেলা থাকলো না, ক্রিকেট শেষ ক্যাসিনো শেষ। দেশের লুক খেলবেটা কী?

৩। চোর চুরির চেষ্টা করলে সেটা পুলিশকে জানাতে হবে। না জানালে যার বাড়িতে চুরির চেষ্টা হয়েছে, তার শাস্তি হবে। চোর অত্যন্ত পবিত্র।

৪। সাকিব বাংলাদেশের সবচেয়ে বড় তারকা সন্দেহ নেই। কিন্তু তার দায়িত্বহীন আচরণও কম দেখিনি মানুষ। মাঠে ও মাঠের বাইরে নানা ঘটনার জন্ম দিয়েছেন বহুবার। কোনো কিছুই তোয়াক্কা না করার যে সংস্কৃতি তৈরী করেছিলেন তিনি শেষ পযর্ন্ত তার গর্ভে ডুবলেন সাকিব।
তার সঙ্গে চির অভিশপ্ত হলেন নাজমুল হাসান পাপন।
এই ঘটনা থেকে বিভিন্ন সেক্টরের তারকারা যদি সংযত হওয়ার শিক্ষা গ্রহণ করেন, তবেই বাংলাদেশের ক্রিকেটের এই দুর্দিনেও হয়তো খানিক সান্ত্বনা মিলতে পারে।

৫। ভাইসব, ক্রিকেট আমাদের দেশপ্রেম, ক্রিকেট আমাদের আবেগের জায়গা, তাই ক্রিকেট নিয়ে কোন ষড়যন্ত্র সহ্য করবো না। সাকিবের পাশেই আছি, জুয়াড়ি বোর্ড কমিটির পদত্যাগ চাই।

৬। দেশের যতগুলো সমস্যা এই মুহুর্তে আমাদের চোখের সামনে দৃশ্যমান তার সবগুলোই আসলে রাজনৈতিক সমস্যা। শুদ্ধ ও পরিশীলিত রাজনীতি চর্চা যতদিন হবেনা ততদিন এদেশ কোন সমস্যা থেকেই মুক্তি পাবেনা। স্বাদের ক্রিকেটের ধ্বংস এখন সময়ের উপর ছেড়ে দিতে পারেন। সবই তথাকথিত জাতীয়তাবাদ কুরে কুরে ধ্বংস করে দেবে।

৭। সাকিব আল হাসান একজন বিশ্ব ক্রিকেটে জনপ্রিয় । খুব দুঃখজনক ঘটনা। বাংলাদেশের উচিত ওর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনুভব করা।

৮। সম্ভবত আপিলের কোন সুযোগ নাই। তবে কুটনৈতিক প্রচেষ্টা অব্যহত রাখতে পারলে হয়ত শাস্তি কিছুটা কমানো যেতে পারে।

৯। সাকিবকে যে জুয়াড়ি অফার করেছিল সে জুয়াড়ি কে? তার নাম, পরিচয় কী? তাকে নিয়ে কেন আলোচনা হচ্ছে না? তার সাজা কী হয়েছে? না কি জুয়াড়িকে সাজা দেওয়ার নিয়ম নেই? আর দু'বছর ধরে আইসিসি কি কোন এক মোক্ষম সময়ের অপেক্ষা করছিল? এমনও তো হতে পারে কোন দেশ বা স্বার্থসংশ্লিষ্ট মহল বাংলাদেশের ক্রিকেট আইকনের কেরিয়ার ধ্বংস করতে নিয়োজিত আছে?

১০। ইন্ডিয়া সফরের ঠিক আগ মুহূর্তে ইন্ডিয়াকে সাহায্য করবার জন্য এটা আইছিছি'র চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। তা' না হলে যে অপরাধে এমন কঠিন শাস্তি- ওটা শাস্তি দেবার মতন কোন অপরাধ হলো !!!

১১। আফসোস, সাকিব ইস্যুতে পুরো দেশ যেভাবে উত্তাল, সৌদি থেকে নির্যাতিত ধর্ষিত লাশ হয়ে ফেরত আসা আমাদের মেয়েদের বিষয়ে এর ছিটে ফোটাও দেখা যেতো...

১২। একজন ফিক্সিং করা ক্রিকেটার শাস্তি পেলো ৫ বছর আর একজন খেলোয়াড়কে শুধু প্রস্তাব দিয়েছিলো কিন্তু তিনি বিষয়টি আইসিসি কে জানায়নি তার শাস্তি ২ বছর। দুটোই অপরাধ কিন্তু শাস্তির ধরণ টা খুব দৃষ্টিকটু..
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৬
১৭টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

লিখেছেন সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।

আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।

ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।

আমি এমন এক জায়গায়... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×