
সায়দাবাদ থেকে গাজীপুর।
লম্বা সময়। কমপক্ষে তিন ঘন্টা সময় লাগে। ভাড়া মাত্র ষাট টাকা। আমি প্রায়ই সায়দাবাদ থেকে গাজীপুর যাই। কোনো কাজে না। এমনি এমনি। এই তিন ঘণ্টা আমি বাসে চুপ করে বসে থাকি। অসংখ্য যাত্রী উঠে, নামে। তারা নানান রকম কথা বলেন। আমি চুপ করে তাদের কথা শুনি। মুগ্ধ হয়ে তাদের কথা শুনি। বাসের যাত্রীদের গল্প গুলো নিয়েই আজকের পোষ্ট। মানুষের যে কত রকমের কথা! কথার শেষ নেই। একেক জন একেক বিষয় নিয়ে সমানে কথা বলেই যাচ্ছেন। ছাত্র-শিক্ষক, পুলিশ, শ্রমিক, চাকরিজীবি, ব্যবসায়ী, হকার, বেকার, অসুস্থ রোগী, গ্রাম থেকে আসা মানুষ বাসে উঠছে এবং গন্তব্যে নেমে যাচ্ছে। নেমে যাওয়ার আগে তারা নানান বিষয়ে গল্প করতেই থাকে। অদ্ভুত সব গল্প। আসুন তাদের গল্প গুলো শুনি।
১। সাকিব যে অপরাধী, এ বিষয়ে কোনো কি সন্দেহ আছে? তার ইনটেনশন ছিল ধীরে-সুস্থে বুঝে-শুনে দেখে-টেখে রেখে-ঢেকে পবিত্র কোনো পন্থায় পয়সা হাতিয়ে নেওয়া। তা যে সে নেয় নাই, তাইবা বলি কী করে! অনন্ত খুদে-বার্তা পড়ে আমার তাই মনে হলো।
২। আপেলের দাম ছাড়িয়ে গেলো পেঁয়াজ! আপেলের আভিজাত্য তো লাটে উঠলো!
৩। ইন্ডিয়ার সাথে আমাদের বি টিম গু হারা হারবে আর বিশ্ব হাসবে!!
তার চেয়ে ভালো সিরিজ অফ করা!!!
৪। বাংলাদেশে গ্যাস বেলুন ব্যবহার ও বিক্রী নিষিদ্ধ করা হোক। গ্যাসভর্তি সিলিন্ডার বোমা ছাড়া কিছু না।
৫। সৌদি থেকে হতভাগী নাজমার লাশ এলো কিন্তু এদেশে কোন সাউন্ড হইলো না। আর হবেও না। কোনরকম আওয়াজ ছাড়াই মুমিন মুসলমান ভাইয়েরা নাজমাকে কবরে শুইয়েও দিয়েছে।
৬। মাত্র ২৮ লাখ জনসংখ্যা নিয়ে ভারত থেকে আলাদা হয়ে নিজেকে স্বাধীন রাষ্ট্র ঘোষনা করেছে মনিপুর। প্রবাসী সরকার গঠন করেছে লন্ডনে।
৭। আমি নিশ্চিত এই যে একটার পর একটা ইস্যু আসে, আমার বর তার কিছুই জানে না বা মাথায় নেয় না! অদ্ভুত মানুষ এক! এই যে আজ যদি সাকিব ইস্যুতে তাকে কিছু বলতাম তাহলে সে বইয়ের মধ্যে মুখ গুঁজে (বড়জোর হাই তুলতে তুলতে) বলত, সাকিব তোমার কে হয়? পাপন তোমার কে হয়? ওদের জন্য খামোখা তুমি নিজের ঘুম নষ্ট করতেসো কেন? না ঘুমায়া অসুস্থ হলে ভুগবা তো তুমিই, আর ঠেলা সামলাবো আমি, সাকিব আর পাপন সামলাবে?
৮। দেখবেন, কখনও কখনও এমন হবে, আপনি রিক্সার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। আপনার পাশে আরও একজন দাঁড়িয়ে। মনে হবে, তিনিও সম্ভবত রিক্সার জন্য অপেক্ষা করছেন। খানিকপর আপনি টের পেলেন, মানুষটা পাগল। দেখে বুঝবার উপায় নেই, তার মাথায় গোলমাল আছে। মানুষের মাথার গোলমাল খালিচোখ দেখে বোঝা যায় না। কথা বলা থেকে অথবা তার আচার আচরণ আপনাকে সেটা বলে দেবে।
আর, মজার ব্যাপারটা হোলো, আপনি তখন ওর কাছ থেকে সরে দাঁড়াবেন।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




