somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

চাঁদগাজী আপনি কোথায়?

০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমাদের সবার প্রিয় ব্লগার চাঁদগাজী।
উনি বেশ কিছু দিন ধরে ব্লগে নেই। কেউ কি জানেন উনি কোথায়? ইদানিং তাকে কেন ব্লগে দেখা যাচ্ছে না? উনি কি অসুস্থ? না কোনো কাজে ব্যস্ত? উনি শেষ পোষ্ট দিয়েছেন এ মাসের ১ তারিখে সৌদীতে বাংগালী নারী আত্মহত্যা করতে পারে, আপনার বিশ্বাস হয়? আজ ৬ তারিখ। পাঁচ দিন ধরে উনি ব্লগে নেই। চাঁদগাজী হলেন সামু ব্লগের প্রান। বহু ব্লগার তার কাছ থেকে ব্লগিং শিখেছে। আমি নিজেও তার কাছ থেকে বহু কিছু শিখেছি। উনি চমৎকার লিখেন। সত্য কথা লিখেন। এমন কি উনি দূর্দান্ত সত্য মন্তব্য করে থাকেন। আমি তাকে খুব মিস করছি।



শ্রদ্ধেয় চাঁদগাজী সাহেবের পরিসংখ্যান অত্যন্ত চমৎকার।
উনি প্রচুর পোষ্ট পড়েন। মন্তব্য করেন। এবং মন্তব্যের উত্তর দেন। ব্লগে দুষ্ট ব্লগারদের সঠিক পথ দেখান। বহু দুষ্ট ব্লগারকে উনি লাইনে এনেছেন। সামু আজ বিপদমুক্ত। সামু খুলে দেওয়া হয়েছে। অথচ চাঁদগাজীকে ছাড়া সামু ব্লগটা ঠিক জমছে না। আমি প্রতিদিন বেশ কয়েকবার আগ্রহ নিয়ে সামু ওপেন করে দেখি উনি আসছেন কিনা। এসে দেখি উনি নাই। মনটা ভীষন খারাপ হয়। আমরা জানি দীর্ঘদিন ধরে উনি চোখের সমস্যায় ভূগছেন। তাহলে কি উনি চোখের সমস্যার কারনে সামুতে আসতে পারছেন না? সমস্যা কি? সেটা উনি বলে গেলেই পারতেন। যাই হোক, আমি মনে প্রানে চাই উনি ফিরে আসুক। আজই আসুন। আমাদের চিন্তামুক্ত করুক।









উপরের এই ছবি গুলো তিনি তার লেখায় ব্যবহার করেন।
আমরা জানি, ঘুরে ফিরে, হাতে গোনা এই কয়েকটা ছবি চাঁদগাজী তার পোষ্টে ব্যবহার করেন। আমার এক পোষ্টে ব্লগার সেলিনা জাহান প্রিয়া মন্তব্য করেছেন: চাঁদগাজী একজন জীন - তবে মাজে মাজে মানুষ হয়ে যায়- আমার কাছে সে বর্তমান সরকারের মতো স্ব নির্বাচিত সরকার। আমি তাকে কাছে পেলে ইলিশের ঝোল দিয়ে পোলাও খাওতাম। চাঁদগাজী একবার আমার পোষ্টে মন্তব্য করেছেন,আমি খুবই সাধারন ব্লগারদের একজন; আমি বেশীর ভাগ সময়, অন্য ব্লগারদের পোষ্ট পড়ে, সেগুলোর আলোকে নতুন পোষ্ট লিখে থাকি! এই মন্তব্য থেকেই উনার সুন্দর মানসিকতার পরিচয় পাওয়া যায়।

শ্রদ্ধেয় খায়রুল আহসান স্যার চাঁদগাজী সম্পর্কে বলেছেন: আমার প্রায় সব লেখাতেই চাঁদগাজী সাহেবের মন্তব্য রয়েছে। বোধকরি এ ব্লগের প্রায় সবারই অধিকাংশ লেখায় তার ভাল-মন্দ মন্তব্য রয়েছে। বলতে দ্বিধা নেই, শুরুতে তাকে আমার অনেকটাই "ফাউল মাউথড" মনে হয়েছিল, কিন্তু তার লেখা ও মন্তব্য পড়তে পড়তে তার টেম্পারামেটের সাথে আমি ধাতস্থ হয়ে গেছি। উনি একজন নিবিড় পর্যবেক্ষক। তার স্মরণশক্তিও বয়স অনুযায়ী এখনো পর্যন্ত বেশ ভাল। উনি যেমন সমালোচনা করে লেখকদেরকে ধুয়ে দিতে জানেন, তেমনি উৎসাহ দিতেও জানেন। বিশ্ব রাজনীতি এবং জিও-স্ট্রাটেজী সম্পর্কে তিনি এ বয়সেও বেশ ভাল খোঁজ খবর রাখেন। তবে দেশীয় রাজনীতি নিয়ে তার লেখাগুলোর অনেকগুলোই পক্ষপাত দোষে দুষ্ট এবং একচোখা বলে অনেকে মন্তব্য করে গেছেন। বাঙালী জাতিকে শিক্ষিত করে তুলতে গত ৪৭ বছর ধরে যারা ক্ষমতায় আছেন এবং ছিলেন, তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন, এজন্য তার আফসোস, উষ্মা আর ক্ষোভের শেষ নেই। এ নিয়ে প্রায়ই তিনি চাঁঁছাছোলা ভাষায় তার অভিমত ব্যক্ত করে থাকেন। দেশের খেটে খাওয়া মানুষের প্রতি রয়েছে তার অগাধ শ্রদ্ধা আর ভালবাসা, যা তার অনেক লেখায় প্রকাশ পেয়েছে। উনি একজন ভীষণ উইটী লোক। তবে তার ব্যঙ্গ বিদ্রুপ অনেক লেখকের পক্ষেই হজম করাটা কঠিন হয়ে পড়ে।

সামুর জয় হোক। চাঁদগাজী ফিরে আসুক। সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। জয় বাংলা।
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৬
৩৬টি মন্তব্য ৩৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

লিখেছেন সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।

আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।

ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।

আমি এমন এক জায়গায়... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×