somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

নবনীতা দেবসেন

০৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সাহিত্যিক নবনীতা দেবসেন আর নেই।
মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮১ বছর। দীর্ঘদিন বেঁচে ছিলেন বলা যায়। ক্যান্সারে তার মৃত্যু হয়। নিজ বাড়ি 'ভালোবাসা'তে সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমি মনে করি, তিনি ভাগ্যবান মৃত্যুর সময় দুই মেয়েকে কাছে পেয়েছেন। এই লেখিকা পদ্মশ্রী, সাহিত্য অ্যাকাডেমি-সহ বহু গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছেন। নবনীতার জন্ম কলকাতায়। তিনি রাধারানি দেবী ও নরেন্দ্রনাথ দেবের একমাত্র কন্যা। নবনীতার বাবা ও মা দু’জনেই কবি।

নবনীতাও আজীবন কাব্যচর্চা করেছেন।
কবিতা ও গদ্য, উভয়ক্ষেত্রেই তিনি ছিলেন পারদর্শী। এছাড়া, ভ্রমণকাহিনী রচনাতেও তিনি ছিলেন দক্ষ। তিনি জন্মগ্রহণ করেছিলেন ১৯৩৮ সালের ১৩ জানুয়ারি। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল ১৯৫৯ সালে। ১৯৭৬ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। তাদের দুই মেয়ে অন্তরা দেবসেন এবং নন্দনা দেবসেন। অন্তরা পেশায় সাংবাদিক, নন্দনা অটোগ্রাফ খ্যাত অভিনেত্রী।

নবনীতা দেবসেনের প্রথম প্রকাশিত কবিতার বই 'প্রথম প্রত্যয়'। প্রথম উপন্যাস 'আমি অনুপম' প্রকাশিত হয় ১৯৭৬ সালে। নবনীতা দেবসেনের পিতা-মাতা ছিলেন সাহিত্য জগতেরই মানুষ। ফলে তিনি বড়ই হয়েছিলেন সাহিত্য চর্চার মধ্যে। হার্ভার্ড, কেমব্রিজে পড়াশোনা করেন। পরবর্তীকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগে অধ্যাপনা করেন। এই লেখিকার নাম রেখেছিলেন স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।

১৯৯৯ সালে আত্মজীবনীমূলক রম্যরচনা 'নটী নবনীতা' বইটির জন্য তিনি সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করেন। ২০০০ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। নবনীতা জানতেন একাধিক ভাষা। বাংলা, ইংরেজি ছাড়াও হিন্দি, মারাঠি, জার্মানি ভাষায় ছিল তাঁর দখল। এই লেখিকা বেশ কয়েকবার বাংলাদেশে এসেছেন। বাংলাদেশের সাহিত্যপ্রেমীরা তার লেখা ভীষন পছন্দ করেন। নিচে তার লেখা কয়েকটা বইয়ের নাম দেওয়া হলো-

স্বনির্বাচিত শ্রেষ্ঠ গল্প
গল্পসমগ্র - ০১
গল্পসমগ্র - ০২
হে পূর্ণ তব চরণের কাছে
নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা
নবনীতার নোটবই
বুদ্ধি বেচার সওদাগর
রূপকথা সমগ্র
হে পূর্ণ তব চরণের কাছে
নবনীতার নোটবই
স্বজনসকাশে
ভালো-বাসার বারান্দা
ট্রাকবাহনে ম্যাকমাহনে
গল্পগুজব
একটা দুপুর
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

মধু মাসে বিয়া

লিখেছেন রোকসানা লেইস, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৫৮


সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

×