somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

মানুষের মন!

২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



উইকিপিডিয়াতে বলা হয়েছে- মন হলো এমন কিছু যা নিজের অবস্থা এবং ক্রিয়া গুলি সম্পর্কে সচেতন। মানষের মন হচ্ছে একটা অদৃশ্য শক্তি, যা মানুষেকে সবদিক থেকে নিয়ন্ত্রন করে। মনকে কোন মানুষের পক্ষে বইয়ের মতোন পড়া সম্ভব নয়। পৃথিবীর কোন মানুষের পক্ষে অপর আরেকজন মানুষের মনকে সঠিকভাবে পড়া সম্ভব নয়। মানুষের মন ব্রেনকে নির্দেশ প্রদান করে, আর ব্রেন সেই অনুযায়ী কাজ করে থাকে। 'ভয়' এমনই একটা জিনিস যার অনুভুতি ব্রেনে হয় না, তা হয় মানুষের মনে।

মানুষ যখন প্রবৃত্তির দাসে পরিণত হয়, তখন তার মধ্যে পশুসুলভ আচরণ বৃদ্ধি পায়। মন নিয়ে বা মন বিষয়ক হাজার হাজার গ্রন্থ রচিত হয়েছে। অসংখ্য ও অগণিত গান, কবিতা এসব না হয় বাদ'ই থাক। দেহরোগের চিকিৎসা সহজ হলেও মনোরোগের চিকিৎসা ততটা সহজ কিন্তু নয়। তার মানে মন আছে বলেই মানুষের মনোরোগ হয়। তবে হৃদয় ও মন আলাদা। মনের ইংরেজি মাইন্ড। আর হৃদয়ের ইংরেজি হার্ট। মাইন্ড আর হার্ট নিশ্চয়ই এক নয়। কে বদলায় আগে 'মন' না 'মানুষ'? জ্ঞানী ব্যাক্তিরা বলেন, চারটি পদ্ধতি অবলম্বন করে মানব মনকে পরিশোধন করা যায়, আত্মশুদ্ধি লাভ করা যায়।
এক। কম ঘুমানো।
দুই। কম আহার করা।
তিন। কথা কম বলা।
চার। মানুষের সঙ্গে কম মেলামেশা করা।

আচরণীয় দিক দিয়ে সব মানুষ এক নয়।
কেউ নম্র, কেউ কর্কশ, কেউ পাষাণ। আমি নিজে প্রতিদিন কি কি খারাপ কাজ করলাম? নিজের সমালোচনা নিজে না করে অন্য মানুষের সমালোচনা করা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। সৃষ্টির এক অসাধারণ সৃষ্টি মানুষের মন, প্রতিটি মানুষেরই আর কিছু থাকুক আর না থাকুক সুন্দর একটা মন সবার থাকে। কিন্তু নানা কারণে মানুষের মনটা কলুষিত হয়ে যায়। মানুষ যতই তার ভেতরে নিজের মনের ভাব ও মনের কথা লুকিয়ে রাখুক না কেন মানুষটার আচার আচরণে অনেক কিছুই ফুটে ওঠে। মানুষ তার মনের ভালো দিক এবং মন্দ দিক কখনই লুকিয়ে রাখতে পারে না। নো, নেভার। দু'টাই যথাসময়ে ফুটে ওঠে।

মানুষের বাহ্যিক আচরণ লক্ষ্য করে যাঁরা অন্যের মন পড়তে পারেন, পেশাগত জীবনে তাঁরাই উন্নতি করতে পারেন। মানুষের মন তাদের চিরাচরিত বিশ্বাস নিয়ে যুক্তি দ্বারা কতটা প্রভাবিত হয়। ছোটবেলা থেকে শুনে আসছি, মনের সৌন্দর্যই আসল। আচ্ছা, মনের সৌন্দর্য কিভাবে দেখা যায়? আপনার মনে যা আছে তার ৫৫ শতাংশ বোঝা যায় অঙ্গভঙ্গি থেকে, ৩৮ শতাংশের প্রকাশ পায় কণ্ঠ থেকে এবং ৭ শতাংশ বোঝা যায় ভাষার ব্যবহারে। ‘মন’ এর অন্য একটি গ্রহণযোগ্য ভালো নাম হচ্ছে চিন্তা। আর এই চিন্তাই মনকে বদলে দেয়, বদলে দেয় মানুষকেও। তাই ভালো চিন্তা করতে হয়। মন্দ চিন্তা পরিহার করতে হয়।

মানুষ পরিবর্তিত হয় চিন্তায়, মনে আর মননে; শরীরে বা দেহে নয়। দেহকে বলা যায় মানুষের অবকাঠামো, বলা যায় মানুষ নামক চিন্তা বা মনের ইনফ্রাস্ট্রাকচার কিংবা মন বা চিন্তার হাত-পা। পবিত্র বাইবেল বলে, মানুষের মন/প্রাণ এবং আত্মা হচ্ছে অবিনশ্বর বা অমর। সেই ধর্মীয় আলোচনায় যাবো না।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৮
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

×