somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

Never compromise with your personality

২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সবাই আমাদের সম্মান করবে, আমাদের কথার দাম দেবে, আমাদের পরামর্শ গ্রহন করবে এসবের স্বপ্ন আমরা সবাই দেখি। কেউ এমনি এমনি আপনাকে সম্মান করবে না।সম্মান আদায় করে নিতে আপনাকেও কিছু কাজ করতে হবে। নিজেকে সম্মানিত করতে হলে আগে অন্যকে সম্মান দেয়া শিখতে হয়। সম্মান পেতে হলে কারো কাছে সম্মান পাওয়ার আশা না করে মানুষকে সম্মান দিন। আপনি প্রতিনিয়ত যত সম্মান পাবেন তার থেকে বেশি মানুষকে সম্মান দেয়ার চেষ্টা করুম বেলা শেষে আপনার থলিই পরিপূর্ণ হবে। দয়ালু হোন, অন্যকে উৎসাহিত করুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন। অন্যের কোন ক্ষতি করবেন না এবং যেকোন কথার বলার আগে ভেবে বলবেন। তাহলেই ধীরে ধীরে মানুষের সম্মান লাভ করতে পারবেন।

দায়িত্ববোধ একটি মানুষকে পুরোপুরি পাল্টে দেয়। ব্যক্তিগত জীবনেই হোক বা প্রফেশনাল ক্ষেত্রেই হোক দায়িত্ব নিন। সবার সাথে সুন্দর আচরণের মাধ্যমেই আপনি সম্মান কুড়াতে পারেন। সম্মান অর্জন করতে হলে অন্যের সমালোচনা থেকে বিরত থাকুন। যদি সাহায্য বা উৎসাহ দেয়ার ক্ষমতা না থাকে তাহলে সমালোচনা করার অধিকারও আপনার নেই। তাই অপরকে অনুপ্রেরিত করুন তার সমালোচনা না করে। মানুষের ভালোবাসা এবং সম্মান নিয়েই বেচে থাকাটাই জীবনের আসল লক্ষ্য। ব্লগে লিখুন। লিখতে-লিখতে উঠে আসুক দিনের যত গুরুত্বপূর্ণ ঘটনা, গুরুত্বহীন আলাপ, নিজের অনুভূতিগুলোকে, চিন্তাধারা গুলোকে লিখুন। ভালো মানুষ হয়ে ওঠার আরেকটি আধুনিক পদ্ধতি হলো- ব্লগে লেখালেখি করা।

চ্যালেঞ্জই আসুক তার মোকাবেলা হাসিমুখে করুন। আপনি পারবেন কি না, এর ফলাফল কি হবে সেটা নাহয় পরে ভাবা যাবে। আপনার যদি সামর্থ্য থাকে তাহলে অন্যদের সাহায্য করা হতে পারে আপনার জন্য গুরুত্বপূর্ণ একটি কাজ। এ কাজ দিয়েই আপনার এগিয়ে যাওয়া উচিত। যে কারো কৃতিত্বের জন্য প্রশংসা করতে শিখুন। তাদের অর্জনকে হিংসা করতে যাবেন না। অন্যকে কৃতিত্বকে স্বীকৃতি দিতে পারে কেবলই একজন সঠিক ব্যক্তিত্ববান মানুষ। সবার আকাঙ্ক্ষিত হতে চাইলে আপনাকে হতে হবে একজন ভালো মানুষ। সহজ সরল ভালো মানুষ। হাসু খুশি প্রানবন্ত।

মা, বাবা, ভাই, বোন এরা আমাদের আত্মার আত্মীয়। তারা সবসময় আমাদের ভাল চান, আমাদের জন্য তাদের সিদ্ধান্ত অনেকটাই সঠিক। তারপরো, আপনি জীবনে কি হতে চান, কোথায় পৌছুতে চান, কোন রাস্তায় এগোতে চান এই সিদ্ধান্তটা আপনার নিজেরই নেয়া উচিত। নিজের উপর বিশ্বাস হারাবেন না, ‘আমি পারবই, আমাকে পারতেই হবে’ এই মূলমন্ত্র নিয়ে এগিয়ে যান। অন্যের গল্প শুনে শুনে অনুপ্রাণিত হওয়ার বদলে নিজের জীবনের গল্প দিয়ে সবাইকে অনুপ্রাণিত করুন। নিজের সাথে সৎ থাকুন। নিজে যা করবেন, বিবেকের সামনে পরিষ্কার থেকে করবেন। এমন কোন কিছুই করবেন না যা করার ফলে নিজের সামনে ছোট হয়ে যেতে হয়। আপনি ভালো থাকবেন তখনই যখন আপনি পাশের মানুষটিকে ভালো পথের নির্দেশনা দিবেন।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৩৮
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

×