
যদি এমন একটা অফিস থাকতো-
সকালে ঘুম থেকে উঠে, গোছল করে নাস্তা খেয়ে তাড়াহুড়া করে অফিসে যেতাম। অফিসের গাড়ি এসে নিয়ে যাবে। অফিসে যাওয়ার পর- টেবিলে দেখতাম পছন্দের বই গুলো সাজানো। অফিসের কাজ হলো - প্রতিদিন একটা করে নতুন বই বা প্রিয় বই গুলো পড়ে শেষ করতে হবে। সময় সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত। তারপর সেই পড়া বইয়ের উপর একটা রিভিউ লিখতে হবে। এই রিভিউ আবার বোর্ড মিটিং যাবে। রিভিউ ভালো হলে প্রমোশন।
ঝামেলা বিহীন অফিস।
অফিসের সমস্ত লোক সহজ সরল ভালো মানুষ হবে। কোনো জটিল-কুটিল লোক থাকবে না। কোনো পলিট্রিক্স থাকবে না। সিইও এসে বলবে, রাজীব সাহেব মন দিয়ে বই পড়ুন। অনেক বই জমে গেছে। এভাবে করলে হবে? মাস তো শেষের দিকে। আরও মন দিয়ে বই পড়তে হবে। স্প্রীড বাড়াতে হবে। ১১ টা বাজতেই পিয়ন এসে স্যান্ডউইচ আর কফি দিয়ে যাবে। আবার দুপুরে এসে বলবে, স্যার খানা দিব? তিনটা বেজে গেছে। আর কত পড়বেন? এত পড়লে শরীর খারাপ করবে তো! এখন দয়া করে খেয়ে নিন। বিকেলে থাকবে চা-নাস্তা। একেক দিন একেক রকম খাবার।
সপ্তাহ শেষে মিটিং।
এক সপ্তাহ কি কি বই পড়লাম তার উপর আলোচনা। ব্যাপক আলোচনা। যুক্তি, তর্কস্থাপন। সেরা সেরা বই গুলো পড়া শেষ করে তুমুল আলোচনা হবে। বইয়ের চরিত্র গুলো নিয়ে চুলচেরা বিশ্লেষন হবে। বইয়ে লেখকের ভুল গুলো নিয়ে আলোচনা করা হবে। সেই ভুল গুলো লেখককে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হবে। এবং কেন জাতিকে বই পড়তে হবে তা প্রতিটা স্কুল কলেজে গিয়ে ছাত্রছাত্রীদের বুঝিয়ে বলা হবে।
মাস শেষে একাউন্টে বেতন ঢুকে যাবে। মোটা মোটা বই দ্রুত শেষ করাতে বছর শেষে প্রমোশন হবে। বেতন বাড়বে। কোম্পানী থেকে গাড়ি দিবে, ফ্লাট দিবে। আমার অফিসের রুমটা আর একটু বড় হবে, নতুন এসি আসবে। নতুন চেয়ার টেবিল। ব্যাক্তিগত একটা পিয়ন দেওয়া হবে। সে স্যার স্যার বলে মুখে ফেনা তুলে ফেলবে। যে বই অফিসে পড়ে শেষ করতে পারবো না, বাকিটা বাসায় এসে পড়তে হবে। বৌ যতই চিল্লাচিলি করুক। অফিসের কাজ বাসায় কেন? তা কানে নেওয়ার দরকার নাই। বইটা শেষ করেই ঘুমাতে হবে। বৌ গাল ফুলিয়ে থাকলে থাকুক।
অন্য অফিস থেকে আমার বড় বড় অফার আসবে।
তারা বলবে, আপনি তো বই পড়ায় ওস্তাদ লোক। আপনি আমাদের অফিসে চলে আসুন। এই অফিস থেকে বেশি সুযোগ-সুবিধা পাবেন। আপনাকে পাজারো গাড়ি দেওয়া হবে। বছরে তিনবার ইউরোপ ট্যুরে পাঠানো হবে পরিবারসহ। আমি বলবো, অফার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমি এখানেই থাকবো। নতুন কোনো অফিসে জয়েন করার ইচ্ছা আমার আপাতত নেই।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



