somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আজকের দৈনিক পত্রিকা গুলো পড়ে যা যা জানলাম

৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ব্লগে লিখতে গেলে প্রচুর পড়তে হয়।
প্রচুর পড়লেই প্রচুর জানা যায়, প্রচুর লেখা যায়। তাই আমি প্রচুর পড়ি। আমাকে প্রচুর পড়তে হয়। কারন না পড়লে আমি লিখতে পারি না। একটা কবিতা লেখার আগে আমি কমপক্ষে এক শ' কবিতা পড়ে নিই। আমি সব শ্রেনী মানুষের কথা মন দিয়ে শুনি। একজন ভিক্ষুক বা একজন রিকশাওয়ালার কথাও আমি খুব মন দিয়ে শুনি। মানুষ কথা বলতে চায়। বলতে পছন্দ করে। আমি তাদের কথা শুনি। এবং তাদের কথা লিখি। একজন মানুষের পাওয়া না পাওয়ার কথা শুনি, হতাশা বা স্বপ্নের কথা শুনি। আজ সারাদিন দশটা পত্রিকা পড়েছি। সেখান থেকে কিছু শিরোনাম আপনাদের জন্য এই পোষ্টে তুলে ধরলাম।

সরকারি হিসাবে লাখ ছাড়াল ডেঙ্গু রোগী। ডেঙ্গু নিয়ন্ত্রণে পুরো দেশে দৃশ্যমান কার্যক্রম নেই।
ওবায়দুল কাদের বলেছেন, চাঁদাবাজি করা নেতা চাই না।
চুয়াডাঙ্গায় তিন জঙ্গী গ্রেফতার। তারা আল্লাহর দল সংগঠনের প্রচারনা চালাচ্ছিলেন।
সায়েদাবাদে ধলপুর কমিউনিটি সেন্টারের সামনের ফুটপাতে গরে তোলা হয়েছে শ্রমিক ও কৃষক লীগের দু'টি কার্যালয়।

গ্রাম দেশেও সব্জির দাম চড়া।
ধারনার চেয়ে বেশি পুড়েছে আমাজন। দশ হাজার বর্গকিলোমিটারের চেয়ে বেশি এলাকা পুড়েছে।
গন্ডারদের সুরক্ষা নিয়ে সচেতনা বাড়াতে নিজের অর্ধেক গোফ-দাড়ি কামিয়ে ফেলেছেন ক্রিকেটার জ্যাক ক্যালিস।
দু'দিনের সফরে রাজশাহীতে রাষ্ট্রপতি। আজ দুপুরে হেলিকাপ্টারে করে যাবেন।
রাজবাড়ীতে রাত জেগে কৃষকদের পেঁয়াজ ক্ষেত পাহারা।

সাতক্ষীরাতে ছাত্রলীগ ও তাতী লীগ বিকাশের দুই কর্মীকে গুলি করে ২৬ লাখ টাকা ছিনতাই করেছে। ৭ সদস্য আটক।
পুরান ঢাকায় পলিথিন কারখানার ছড়াছড়ি।
গায়ক আসিফ একটি সিনেমা করেছেন। সিনেমার নাম 'গহীনের গান'। ২০ ডিসেম্বর সিনেমাটি মক্তি পাবে।
নায়ক অমিতাভ আর সিনেমা করবেন না। বর্তমানে তার ৭৭ বছর। শরীর কুলায় না। দীর্ঘদিন ধরে লিভারের রোগে ভূগছেন।
কালিয়াকৈরে দু'দিন ব্যাপী বইমেলা শুরু হয়েছে।

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫০। এদের কাছ থেকে গাঁজা ও ইয়াবা পাওয়া গেছে।
মির্জা ফখরুল ও খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, যেদিন কলকাতার ইডেনে শেখ হাসিনা ঘন্টা বাজিয়ে ক্রিকেট খেলা উদ্বোধন করেছেন সেদিনই তাদের (আওয়ামী লীগ সরকারের) পতনের ঘন্টা বেজে উঠেছে।
ছুটি কাটাতে আফগানিস্তানে গেছেন ট্রাম্প।
চট্রগ্রামে মানসিক রোগীর সংখ্যা বাড়ছে।

সাংবাদিকদের প্রতি শামীম ওসমান বলেছেন, সব সত্য তুলে ধরুন। আমি যদি কোনো অন্যায় করি তা-ও লিখুন।
অভিনয় শিল্পী সুচন্দা, ববিতা ও চম্পা এ টি এম শামসুজ্জামানকে দেখতে গিয়েছেন হাসপাতালে।
মিয়ানমারের ১৬ জেলে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে মাছ ধরতে আসে। তাদের গ্রেফতার করা হয়।
কৃষকদের উন্নয়নে আসছে ১০ হাজার কোটি টাকার কর্মসূচি।
রাঙ্গামাটিতে গরু ফসল খাওয়ায় দু'জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

আগামীকাল স্পেন যাচ্ছেন প্রধানমন্ত্রী। জলবায়ু সম্মেলনে।
ঝিনাইদহে থেকে এক যুবকের কাছ থেকে ৪ টি পিস্তল গুলিসহ পাওয়া গেছে।
৮০ কেজি ওজনের এক অজগর ধরা পড়েছে শরণখোলায়। পরে তাকে সুন্দরবন ছেড়ে দেওয়া হয়।
মালোশিয়া থেকে ৩২০০ হাজার বাংলাদেশী দেশে ফিরেছে। তারা অবৈধ ভাবে মালোশিয়া ছিল। তাদের ফেরার সুযোগ করে দেয় মালোশিয়ার সরকার।
কুমিল্লায় টোমেটো ছাড়া সস ও দুধ ছাড়া ঘি বানানোর অপরাধে এক প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:১৬
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুমুখোচিন্তা

লিখেছেন তানভীর রাতুল, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৩:১৬

সব মৃত্যু গণনায় আসে না। রাজনৈতিক সহিংসতার একটি পুরনো নিয়ম আছে। মৃত্যু সমান মৃত্যু নয়। কোনো মৃত্যু পত্রিকার প্রথম পাতায় যায়, কোনো মৃত্যু জয়পুরহাটেই থেকে যায়। এই বাছাইটা দৈবাৎ হয়... ...বাকিটুকু পড়ুন

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

×