somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজাকারদের তালিকা নিয়ে সাধারন মানুষ যা ভাবছেন

১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। মুক্তিযুদ্ধকালীন রাজাকারের তালিকা প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।
রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসার অভিযোগের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেছে, ‘আমরা নিজেরা কোনো তালিকা প্রস্তুত করিনি। ১৯৭১ সালে পাকিস্তানিরা যে তালিকা করেছে, আমরা শুধু তা প্রকাশ করেছি। সেখানে কার নাম আছে, আর কার নাম নেই সেটা আমরা বলতে পারব না।

২। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কামডা কি ! দেশের কুখ্যাত কিছু রাজাকারদের নাম বাদ দিয়ে তালিকা বানাইছে ! এখন দেখছি জেনুইন মুক্তিযোদ্ধাদেরকেও রাজাকার বানাইছে ! শুনছি, এই প্রজেক্টে নাকি অনেক টাকা খরচ হইছে। যেই সব আবাল কর্মকর্তারা মুক্তিযোদ্ধাদের নাম রাজাকারের তালিকায় দিছে তাদের বিরুদ্ধে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি !

৩। এই তালিকা প্রকাশ করার আগে যারা নামকরা রাজাকার নামে বিশিষ্ট ছিল তারা এই লিস্টের পর হেসে হেসে বলে যে,এরা যুদ্ধের সময় পাকিস্তানের বেতনভূক্ত ছিল বিধায় এরা রাজাকারের এই লিষ্টে আসছে। আর যাদের বিরুদ্ধে এতদিন বলা হতো তারা স্থানীয় লোকের শিকার।

৪। এমন স্পর্শকাতর বিষয়ে একজন মন্ত্রী কীভাবে এমন দায়িত্বজ্ঞানহীন কথা বলতে পারেন? মন্ত্রণালয়ের কাজ কীভাবে চলে??

৫। যারা রাজাকারের তালিকা বানাতে গিয়ে মুক্তিযোদ্ধাকে ঐ তালিকায় যুক্ত করেছে তাদের আইনী প্রক্রিয়ার মধ্য দিয়ে মিডিয়ায় জনগণের সামনে দেখানো হোক। একবার এদের বিরূদ্ধে ব্যবস্থা নিলে ভবিষ্যতে এ ধরনের অসম্মানজনক কাজ অনেক কমে যাবে। এমনকি এ ধরনের একটা অপকর্মকে গুরুত্বের সাথে বিবেচনা করে স্বচ্ছভাবে তদন্ত হোক! আমাদের জানা উচিত এ হেন কাজ অনিচ্ছাকৃত ভুল নাকি উদ্দেশ্যপ্রণোদিত! এ ব্যাপারে সংশ্লিষ্ট মহলের মনোযোগ দেয়া উচিত এমনকি টিভি-চ্যানেলগুলো কিংবা সাংবাদিকদেরও এ নিয়ে মাঠে নামা জরুরি। এ ধরনের 'ভুল' কোনোভাবেই কাম্য হতে পারে না!

৬। যারা 'মুক্তিযোদ্ধা' উপাধিকে সুকৌশলে বিতর্কিত করছে তাদের প্রতি ঘৃণা ধিক্কার অভিশাপ। আজকাল দেশে বিদেশে আমরা অনেক মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধিত হতে দেখি এমনকি এই লস এন্জেলেসেও!!

৭। রাজাকারের তালিকা থেকে হাজার রাজাকার বাদ পড়ার চেয়েও আমার কাছে বেশি ভীতিকর ও লজ্জাস্কর হলো জাতির একজন সূর্য সন্তান মুক্তিযোদ্ধার নামকে রাজাকারের তালিকায় দেখতে পাওয়া।

৮। একটা তালিকা হাতে পাওয়ার পর যদি আপনারা যাচাই বাছাই না করেন, তাহলে আপনাদের মন্ত্রনালয়ের কাজটা কি আর আপনাদের মন্ত্রণালয় থেকেই বা প্রকাশ করার দরকার পরলো কেনো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশ করলেই তো হইতো। আপনারা কি তাইলে শুধু বাল ফালানোর জন্য আছেন?

৯। রাষ্ট্রের টাকা কি আপনার বাপদাদার সম্পত্তি ?
রাষ্ট্রের টাকা অপচয় করে ইচ্ছে মাফিক তালিকা করবেন আবার বাতিল করবেন।
লজ্জা কি জিনিস সেটাওতো বুঝেন না সবচেয়ে ভালে হতো যদি মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করে আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিতেন।।

১০। কিছু মন্ত্রী আছে আওয়ামী লীগ সরকারের তাদেরকে মন্ত্রীর দায়িত্ব না দিয়ে সার্কাসের জোকার বানানো উচিত ছিলো, না হয় রাস্তাঘাটের হকার।

১১। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বিএনপি সরকারের সৃষ্টি। অতএব, নষ্টের গোড়া ঐ বিএনপিই। এ মন্ত্রণালয় বাতিল করা হোক।

১২। তালিকা প্রণয়নকারীদের নাম ঠিকানা প্রকাশ করা হোক-
দায়িত্ব যখন মন্ত্রীর তখন আর কাকে দরকার আপনাদের। অযোগ্যতার আর কত প্রমান চাই আপনার। শুধু মন্ত্রী নয়, এই প্রক্রিয়ার সঙ্গে যারা সরাসরি যুক্ত, তাদের বিচার হওঢা উচিৎ।

১৩। মাননীয় প্রধানমন্ত্রী, দেশ এবং জনতার নেত্রী, মাদার অব হিউম্যানিটি, বঙ্গবন্ধু কন্যা, মুক্তিযুদ্ধের স্বপক্ষ দলের অবিসংবাদিত নেতা...
কোথায় নেমে যাচ্ছে দেশ, সে বিষয়ে আপনি ওয়াকিবহাল তো? দেশের সর্বাধিক ক্ষমতার অধিকারী হয়ে এই সমস্ত রাজনৈতিক জুলুমকে দূর করার ক্ষমতা আপনার আছে তো?

সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৫
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×