somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

কিছু তথাকথিত লেখক ফেসবুকে তাদের বইয়ের বিজ্ঞাপন যেভাবে দেন

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। লেখক স্টলে না থাকলে অনেকেই বই কিনতে চান না। কেনো রে ভাই? যারা এই দলের তাদের জন্য জানাচ্ছি, আগামীকাল মেলায় থাকবো ৪টা থেকে ৭ টা পর্যন্ত। আরও বেশীও থাকতে পারি। আমার ঠিকানা তো জানেন, অমুক স্টল। 'বিড়াল দুধ খায়' সহ আমার সব বই আর সাথে লেখককে পাবেন। আমি আপনাদের অপেক্ষায়...আসছেন তো?

২। জীবনে কোন লেখককে তার বইয়ের বিক্রি নিয়া সত্য কথা বলতে শুনলাম না।
মেলায় ১৫ কপি বই বিক্রি হইলে লেখক বলে বেড়ায় ৫০০ কপি শেষ। দুর্ঘটনাবশত কম বিক্রির ব্যপারটা প্রকাশ্য হয়ে গেলে লেখক হীনম্মন্য বোধ করেন, ক্ষেত্রেবিশেষে ক্ষেপে ওঠেন। আমি মোটেও এরকম না।

৩। “আমার গদ্যের বই” কথাটার মানে কী?
গল্প, উপন্যাস, নাটক, স্মৃতিকথা, প্রবন্ধ ইত্যাদি, যা-কিছু পদ্যে লেখা হয় না, তার সবই তো গদ্যে লেখা। তাহলে শুধু নিবন্ধ-প্রবন্ধ (essay) বোঝাতে ‘গদ্য’ কথাটা ব্যবহার করা হচ্ছে কেন? কেউ কেউ লিখছেন ‘মুক্তগদ্য। কেন? ‘প্রবন্ধ’ শব্দটা কি বাতিল?
অমুক স্টলে যান আমার একটা প্রবন্ধের বই কিনুন।

৪। প্রতিবছরের মতো এইবারও বইমেলার নতুন ১০ টা সাহিত্যের বই রিভিউ করব।
রিভিউ করার যোগ্য এমন বই সাজেস্ট করেন।

৫। আফজাল ভাইয়ের বইটা একটা প্লাটফর্মে লেখা, মূলতো উনি দেখাতে চাইছেন ভবিষ্যতের ইশতেহার। বইটা অণু কবিতা নিয়ে ভালো লাগার বই। এখন কেউ বেশি কথা পছন্দ করে না, করেনা বেশি খাবারও। হ্যাঁ কিছু ব্যতিক্রম তো আছেই।
সৃতির জার্নাল বইটা একই সাথে কবিতার ও প্রবন্ধের/নিবন্ধের বই।

৬। 'আমরা দু'জন রাত জেগে থাকি'
ছ্যাকা প্রকাশনী
প্যাভিলিয়ন# ৯৯৯

৭। এই পৃথিবীতে কন্টক আছে যত, পুস্পও কিছু কম নাই। শত্রুতা যে যতই করুক, বন্ধুদের মায়া, ছায়াও বড় প্রলুব্ধকর! বলছিলাম, বই করার ইচ্ছা নাই, ফলে চিন্তাহীন নাকে তেল দিয়া দিব্যি সাংসারিক কর্তব্য পালনে রত। মনে গোপন হাহাকার, লিখতে না পারার, পড়তে না পারার! যায় দিন যায়...অত্যন্ত স্নেহভাজন খালেদ উদ-দীন বড়ই করিৎকর্মা। সাহিত্য অন্তপ্রাণ। সে একদিন বলে
আপা আপনের মুক্তগদ্যগুলা কই?
এইভাবেই একটা বই প্রকাশের গল্প শুরু হয়।
এই প্রথম প্রকাশিত হতে যাচ্ছে আমার নন-ফিকশনগুচ্ছ।
নিশ্চয়ই অন্য আমাকে খুঁজে পাওয়া যাবে বইটিতে।

৮। আজ আনুষ্ঠানিকভাবে মেলায় এলো আমার বহুল প্রতীক্ষিত কবিতার বই 'চাঁদে একা'। বইটির ছাপাই-বাঁধাই খুব নান্দনিক ও শৈল্পিক। কাগজ ঝকঝকে। বইটির প্রোডাকশন দেখে ও হাতে নিয়ে মন ভালো হয়ে গেল। মান্যপ্রকাশের প্রধান নির্বাহী খ্যাতনামা প্রকাশক ও লেখক প্রিয় আবুল বাতেন ভাই ফুল, মিষ্টিসমেত সৌজন্য কপি উপহার দিলেন আজই। বইটি তড়িৎগতিতে মেলায় আনায় ও সুন্দর প্রোডাকশনের জন্য আবুল বাতেন ও কামাল ভাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
বইটির প্রথম ক্রেতা সাহিত্যমনা রাজনীতিবিদ মোখলেস, দ্বিতীয় ক্রেতা কবি ও সাংবাদিক হক জব্বার ভাইকে সাধুবাদ জানাই।

৯। বইমেলায় যারা যাচ্ছেন, যাবেন, সে আজ হোক, কাল কিংবা পরশু। অবশ্যই একবার ঘুরে আসবেন ঘাস ঘাস পাবলিকেশন্স এর নান্দনিক প্যাভিলিয়নটি। ঠিকানা মনে আছে তো? প্যাভিলিয়ন নম্বর-৯৯৯। শতাধিক নতুন বইয়ের ভিড়ে এখানে পাবেন আপনার প্রিয় কবি-কথাশিল্পী-লেখকদের নতুন বই। বিগত সময়ে প্রকাশিত বইগুলো তো আছেই। শুধুই আপনার জন্য। আপনার প্রতীক্ষায় আছে ঘাস ঘাস পাবলিকেশন্স। ভালোবাসার ঝাঁপি খুলে। ঘাস ঘাস প্রকাশনী থেকে আমারও একটা বই বের হয়েছে। কিনুন। পড়ুন। নিজেকে সমৃদ্ধ করুন।

১০। আমার নতুন কবিতার বই "মূরগী দেয় হাঁসের ডিম" আজ মেলা ধরতে পারল না। তবে কাল বিকাল ৪টায় বইয়ের প্রকাশক "আমার তোমার"-এর স্টলে এটা থাকছে নিশ্চিত।
বইটা উৎসর্গ করেছি বন্ধু ও কবি কুদ্দুস পাগলাকে।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২৪
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×