somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ১৩৪

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। আমাদের অস্তিত্বের দু'টো মৌলিক অংশ (মাতৃভাষা এবং মাতৃভূমি) তা শুধু মায়ের সঙ্গেই জড়িয়ে আছে।

২। মানুষ যে কখন কীভাবে বদলায় তা কেউ বলতে পারে না। জলন্ত আগুনের সামনে হঠাৎ খুব কাপুরুষও সাহসী হয়ে উঠতে পারে। কেউ দেখছে না, কেউ জানছে না, তবু বিবেক দপ করে জ্বলে ওঠে আগুনের মতন।

৩। নিউ মার্কেটে এক বিকেলে হাজার লোকের ভিড়ে আমি দু'টি মানুষকে দেখছিলাম। শ্যামলা একটি মেয়ে, সুন্দর মুখশ্রী। সে একটি গাঢ় নীল রঙের শাড়ি পরেছে। তখন সন্ধ্যা হয় হয়। তবু তার চোখে সোনালী ফ্রেমের চশমা ছিল। মেয়েটির পাশে একজন বয়স্ক মহিলা। সাদা শাড়ি তার পরনে, মুখে এক আকাশ বিষন্নতা।
একটা ফাজিল রিকশাওলা তার সাথে খারাপ ব্যবহার করছিল। আমি কাছে গিয়ে শুনলাম-বয়স্ক মহিলা বলছে- এতো ভাড়া চাইছো কেন! ওই ভাড়ার চেয়ে কমে সিএনজি'তে আসা যেত। রিকশাওলা তাকে অপমান করার জন্যই চেঁচিয়ে বলল- হেঁটে গেলে আরো সস্তা হয়। হেটেই চলে আসতেন!
বয়স্ক মহিলাটি বললেন- শহরে নতুন এসেছি বলে...তোমরা ঠক, প্রতারক। হঠাৎ নীল শাড়ি পরা মেয়েটি বয়স্ক মহিলাটর হাত ছুঁয়ে বলল- বাদ দাও মা। মেয়েটির গলা এমন ভদ্র, এত সুন্দর! যেন পৃথিবীর কারো উপর সে কখনো রাগ করেনি। তারপর বয়স্ক মহিলাটি বলল- আমি আমার অন্ধ মেয়েটিকে নিয়ে বেরিয়েছি বলে...! আমি রিকশাওলাটিকে ধমকাতে পারতাম। কিন্তু আমি কিছুই পারি নি।

৪। সিরাজ শিকদারের একটি কবিতার লাইনঃ” আর কয়েকটা শত্রু খতম হলেই তো গ্রামগুলো আমাদের; জনগণ যেনো জল, গেরিলারা মাছের মতো সাঁতরায়…”

৫। নতুন লেখকের প্রতি শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেছেন- প্রচুর পরিশ্রম করতে হবে। পৃথিবীতে সব গল্পই লেখা হয়ে গেছে, কিছুই বাকি নেই। কেবল পুরনোকেই নতুন করে উপস্থাপন করা। একজন যখন লেখালেখি করতে আসবে পৃথিবীর তাবৎ লেখক তখন তার প্রতিদ্বন্দ্বী। সকলের সঙ্গে তাকে পাঞ্জা লড়তে হবে।

৬। রবীন্দ্রনাথ সম্পর্কে একটা কৌতুক গল্প চালু আছে হাঙ্গেরিতে। হাঙ্গেরিয়ানদের পক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর এই পুরো নামটা উচ্চারণ করা বেশ শক্ত। ওদেশে কেউ যখন খুব মাতাল হয়ে যায়, তখন তার বন্ধুরা তার নেশার পরিমাণ পরীক্ষা করার জন্য জিগ্যেস করে, রবীন্দ্রনাথ ঠাকুর বানান কর তো। এই গল্প শুনে রবীন্দ্রভক্তদের ক্ষুদ্ধ হওয়া উচিত না, কারণ এই গল্পেও প্রমাণ হয় যে ওদেশে সাধারণ মানূষের মনে রবীন্দ্রনাথ কতখানি জুড়িয়ে আছেন! (আমাদের দেশের মাতালরা রবীন্দ্রনাথের ধার ধারে না)।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

ভাষণময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫১


বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

×