somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১৩৪

১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। সেইসব সহজ সারল্যর দিন মরে গেছে কবে। জীবন এখন বড়ই কমপ্লিকেটেড, কুটিল, জটিল এবং আর্বতময় হয়ে গেছে।

২। বাংলা সাহিত্যে কেবল মেয়েদেরই রুপের বর্ণনা থাকে। তবে কবিতার ক্ষেত্রে কিছু ব্যতিক্রম ঘটেছে। অনেক নবীনা মহিলা কবির কলমে পুরুষ এক বিশেষ স্থান অধিকার করে নিয়েছে। আফটার অল, প্রজাতি হিসেবে পুরুষও তো একেবারে ফেলনা নয়। তাছাড়া নারীর পূ্র্ণতার জন্য তো পুরুষকে দরকারও আছে। তবে কোনো বিশেষ পুরুষের সান্নিধ্য ছাড়াই হয়তো মেয়েরা ভবিষ্যতে পূ্র্ণতা পাবে। আধুনিক পৃথিবীতে আধুনিক নারীর সংখ্যা ক্রমশই বাড়তে থাকবে।

৩। চূড়ায় কি করে উঠতে হয় তা নিয়ে ভাবতে হয় না। চূড়ায় উঠতেই হবে, শুধু এটাই ভাবতে হয়।

৪। ধর্মের সমালোচনা মানুষকে মোহমুক্ত করে।
ফলে সে চিন্তা ও কর্মে জাগ্রত হতে পারে। মোহমুক্ত মানুষ তার সত্তাকে সুন্দর করে গড়ে নিতে পারে। সে তখন তার সম্বিত ফিরে পায়, বুঝতে পারে সে নিজেই সূর্য এবং নিজের অক্ষপথে আবর্তিত হয়। ধর্ম কেবল কাল্পনিক সূর্য বা মায়া-সূর্য। মানুষ যতক্ষন না চারিদিকে পরিক্রম করে ততক্ষন সে মায়া-সূর্য মানুষের চারিদিকে আবর্তিত হয়।

৫। সবকিছু বুঝলেই যদি যন্ত্রনার উপশম হতো!
অজস্র দুঃখ অপমানের গল্প শুনলেই যদি ফিরে আসতো অপার শান্তি!
সব কিছুই আ্মরা হিসাব করে মিলাতে চাই। আরে....বাবা মানুষের মন হলো হিসাবের বাইরের জিনিস। তবে মেয়েরা ক্ষমা করে আসছে বলেই টিকে আছে সমাজ- সংসার।

৬। বাঙালি ভাবপ্রবণ ও কল্পনাপ্রিয়।
তাই বাঙালি যখন কাঁদে, তখন কেঁদে ভাসায়। আর যখন হাসে তখন সে দাঁত বের করেই হাসে। যখন উত্তেজিত হয়, তখন আগুন জ্বালায়। তার সব কিছুই মাত্রাতিরিক্ত। কিন্তু কোনটাই দীর্ঘস্থায়ী নয়। কালো পিঁপড়ের মতো বাঙালি অতি চালাক। আমাদের দেশে চিরকাল নতুন চিন্তা জন্ম নিয়েছে। কিন্তু লালন পেয়েছে সামান্য। আমরা মহৎ পুরুষেদের মহা অবদানের ফলভোগে ধন্য হতে পারিনি। তবু যখন আমরা স্মরণ করি- রামমোহন, ঈশ্বরচন্দ্র, তীতুমীর, দুদু মিয়া, রবীন্দ্রনাথ, নজরুল, বঙ্গবন্ধু এদেশেরই সন্তান, তখন নতুন করে আত্মবিশ্বাস ফিরে পাই।

৭। কোনো মানুষই ভালো নেই, সুখে নেই।
মানুষের দিকে তাকালেই আমি তা টের পাই। আমি কান পেতে শুনি তাদের বুকে কত দুঃখ, কত ঝড়, কত না পাওয়ার হাহাকার। আমি জানি, তাদের কত বিপদ-আপদ, নানান রকম যাতনা পোহাতে হয়, কারো অর্থ কষ্ট, কারো পুত্র কন্যাকে নিয়ে, কারোবা ভুল মানুষ অনুপ্রবেশ করায় সংসার ভেঙ্গে গেছে, চাকরির লাঞ্ছনা, জীবিকার গ্লানি, লাছের মানূষের কপটতা। তাই, মানূষকে কখনো আমি দোষ দেই না। তার উপর মন খারাপ করি না। এই মানুষকে আমি কতবার আড়ালে দুহাতে মুখ ঢেকে কাঁদতে দেখেছি। কেউ যখন আমার দিকে চোখ তুলে তাকায়, আমি দেখি তার চোখে কত বর্ষা জমা হয়ে আছে।
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩৮
৯টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

ভাষণময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫১


বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

×