একটি 'ম্যাও প্যাও' টাইপ কবিতা
২১ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দীর্ঘদিন ধরে আমার ইচ্ছা-
একটা ঔষধের দোকান দেব
দিনের শেষে- অফিস শেষে,
ফার্মেসীতে অনেক রাত পর্যন্ত
তুমি আসবে আমার কাছে-
মাথা ব্যাথা অথবা ঘুমের
ঔষধ নিতে।
একটা রিকশা কিনব, তুমি আরাম করে বসবে
বাতাসে উড়বে তোমার চুল আর শাড়ির আঁচল
ক্যাম্পাসে দেব নামিয়ে তোমাকে, তুমি ক্লাশ করবে
আমি অপেক্ষা করবো, ক্লাশ শেষে তোমাকে পৌঁছে
দিয়ে যাব তোমার বাড়িতে। ভাড়া কিন্তু নেব না।
অনেক দিন থেকে ভাবছি- একটা চশমার দোকান দেব
চারিদিকে লাল সাদা স্বচ্ছ আলো ঝলমল করবে-
এত এত দোকান থাকতেও, তুমি আসবে আমার দোকানে
কালো ফ্রেমের চশমা অথবা সোনালী ফ্রেমের চশমা
তোমার জন্য, ভেবে রেখেছি আমি।
তোমার বাড়ির সামনে ভোরবেলা ভ্যানগাড়িতে করে
টাটকা টাটকা সমস্ত সবজি বিক্রি করবো- এই আমি
তুমি নীলশাদা শাড়ি পড়ে- যেন একটুকরো আকাশ
আমার কাছ থেকে একঝুড়ি সবজি কিনে নিয়ে যাবে
এক কেজি আলু নিলে, আমি দিয়ে দিব দুই কেজি।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪
২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে...
...বাকিটুকু পড়ুন
মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে...
...বাকিটুকু পড়ুন
ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।
বিকেলের হাওয়ায় দেহ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন