
লোকজন ফেসবুকে নানান রঙ ঢং করে।
সেই সব রঙ ঢঙয়ের উত্তর আমি দিয়েছি।
১। বিকেল ৪ টা থেকে থাকবো কামনন্দ প্রকাশনীর ০১২৭ নং স্টলে। স্টলে বই কিনতে এসে, বই না কিনে আর ফেরত যেতে হবে না।
উত্তরঃ তোর কাছে কেউ জানতে চাইছে, তুই কখন স্টলে থাকবি? যে তোর বই কেনার সে তুই না থাকলেও কিনবে। এরকম নাটক বন্ধ কর। ফাজিলের ফাজিল। ভন্ড কোথাকার।
২। আজ বইমেলায় যাচ্ছি প্রথম। কার কার বই কিনব, আপনি কিনেছেন, সে বিষয়ে জানাতে পারেন।
উত্তরঃ আরে হারামখোর। ঢং বন্ধ কর। বইমেলার ২০ দিন পার হয়ে গেছে। যাস নাই। এখন কি যাবি? গেলে যাবি না গেলে না যাবি। তোরে কেউ জোর করছে হারামী?
কার বই কিনবি মানে? যার বই ভালো লাগে তার বই কিনবি।
আমি কি বই কিনেছি, এটা জেনে তুই কি করবি নির্বোধ? আমি প্রবন্ধের বই কিনেছি। এবার নে কিন প্রবন্ধের বই।
৩। বইমেলায় আছি। বিকাশের সামনেই থাকবো অধিকাংশ সময়।
উত্তরঃ বইমেলায় গিয়ে তুই কই থাকবি এটা একান্তই তোর ব্যাক্তিগত ব্যাপার। ঢাকঢোল পিটানোর কি আছে? তুই কি বিখ্যাত কেউ? কেনো সেধে সেধে নির্বোধ সাঝিছ? তোরা ঢাকা শহরে এসে কেন শহরের পরিবেশ নষ্ট করিস?
৪। আমার মতে এবারের বইমেলার সেরা বই রকিব হামজার " কুকুর বিড়াল আর পিঁপড়া"।
উত্তরঃ জীবনে দুইটা বই পড়িস নাই। অথচ বইমেলার সেরা বইয়ের সার্টিফিকেট দিয়ে দিলি? কেন তোরা ঢাকা শহরে আসিছ? আহাম্মক কোথাকার। যা ভাগ!
৫। আজ কে কে বইমেলায় আছেন-ইনবক্স করেন।
উত্তরঃ বইমেলায় যাবো কি যাবো না- এজন্য তোকে কেন ইনবক্স করবো? যদি ইনবক্স করি তাহলে কি তুই আমাকে দু'টা বই কিনে দিবি? এত পিরীত ক্যান? বেশি পিরীতে পেট বাজে। বদমাইশ।
৬। আগামীকাল বই মেলায় যাব। শুধু এবছর বইমেলায় (২০২০) প্রকাশিত বই গুলো অনুগ্রহ করে সাজেস্ট করুন।
উত্তরঃ আহাম্মকের বাচ্চা- তুই তো বইই পড়িস না। আরে গাধা তুই তো মেলায় গেলেই জানতে পারবি কি কি নতুন বই বের হয়েছে। তোরা কোনো দিনই মানুষ হবি না। তুই যদি বইই পড়িস এটা জানিস না- প্রতিটা স্টলে গেলেই ওদের ক্যাডালগ পেয়ে যাবি।
৭। আপনার পড়া সেরা বইটি আমাকে সাজেস্ট করুন।
উত্তরঃ আমার পড়া সেরা বই দিয়ে তুই কি করবি? ক্যান নিজের পছন্দ অপছন্দ নাই? অন্যের মুখের স্বাদ কেন খাবিরে ছাগল? এখনো সময় আছে, মানুষ হ। ভালো হ। ভন্ডামি বাদ দে।
৮। গত বেশ কয়েকদিন ধরে অনেকেই মেসেজ করেছেন ‘আপু আপনি মেলায় কবে আসবেন? আপনার অটোগ্রাফসহ আপনার বইটা নিতে চাই’। কান্না চেপে (হয়তো আশায় বুক বেঁধেই) বলেছি, ‘আচ্ছা মেলায় গেলে পোস্ট দিয়ে জানিয়ে যাবো’।
গতকাল প্রকাশক আবুল মালেক দু:খ করে বললেন, ‘আপা কেউ বই নিতে আসলেই সবার আগে আপনাকে খোঁজেন। অনেকেই বইটা হাতে নিয়েও কেবল লেখককে না পেয়ে বই না নিয়ে ফিরে যান’।
উত্তরঃ তুই তো মহান লেখিকা হয়ে গেছিস বান্দী। এইভাবে নিজের দাম বাড়াতে গিয়ে যে হাসির পাত্র হয়ে যাচ্ছিস তা কি বুঝিস না? আবার নিজেকে লেখিকা দাবী করিস। এই তোদের লজ্জা নেই? তোদের নির্লজ্জতা দেখে আমার লজ্জা করে। প্রকাশক আবুল মালেক তেলবাজি করে আর কতদিন?? টাকা হাতে নিয়ে তারপর বই বই ছাপিস। ভাব কম নে।
৯। আমার দৌড় বইমেলা পর্যন্ত। আজও থাকবো মেলার "লেখক বলছি" মঞ্চে। আমার সাথে থাকবেন কলিমউল্লাহ খান। শুনবো তাঁর "বেহায়া" উপন্যাস নিয়ে অনেক অজানা গল্প!
উত্তরঃ মেলা শেষ হলে তুই কি করবি? তখন কই দৌড় দিবি? যাদের লেখক বলছি মঞ্চে উঠিয়েসিছ তাদের কাছ থেকে টাকা নিয়ে মাল খাবি? লেখক বলছি মঞ্চে গত ২১ দিনে একজনও দক্ষ ও যোগ্য লেখক দেখলাম না। সব তেলবাজদের দেখলাম। ভালো মানুষ, ভালো লেখক তো দেখলাম না।
১০। আজ সন্ধ্যা থেকে বইমেলায় থাকব। উৎসাহী আড্ডাবাজরা নক দিয়েন! *** সঙ্গে বলে রাখি মেলায় 'মূত' নামে আমার একখানা নতুন পুস্তক এসেছে। বারিঝাত প্রকাশনী, প্যাভেলিয়ন -০৩০১, স্টল নং ৯৫১- ৯৫৪ ।
উত্তরঃ তুই মেলায় সন্ধ্যায় যা, বা দুপুরে যা এটা তোর ইচ্ছা। ধান্দা বাদ দে হারামি। এখনোও সময় আছে ভালো হ। তোর 'মূত' তুই খা। তোর বই না কিনে। ঐ টাকা দিয়ে বিরানী খাবো। বইমেলায় ঢোকার যোগ্যতাই তো তোর নেই।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



