somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

এই সমাজ- ১৯

০২ রা মার্চ, ২০২০ রাত ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সব কিছু পরিবর্তনশীল।
যেহেতু মানুষ দীর্ঘদিন একরকম থাকতে পারে না। তাই প্রকৃতির সাথে সাথে মানুষও বদলে যায়। সৃষ্টির সেরা জীব যখন বদলায় তখন তো সমাজ বদলে যাবেই। দুঃখজনক হলো- সমাজ ভালোর দিকে বদলে যায় না। মন্দের দিকে বদলে যায়। মন্দের দিকে যেতে যেতে শেষ সীমানায় এসে পৌঁছেছে বর্তমান সমাজ। এটা খুবই চিন্তার বিষয়। তবে আশার কথা হলো- এই সমাজে কেউই পারফেক্ট নয়, কিন্তু কোন মানুষই অযোগ্য নয়। প্রত‍্যকেরই একটা জায়গা থাকে যেখানে সে সেরা। মানুষ আমার কাছে অনেক বড় ব্যাপার। আমি মানুষকে কখনও খারাপ ভাবতে চাই না। মানুষের প্রতি আমার সীমাহীন ভালোবাসা রয়েছে। অতীতে যারা আমাকে অপমান করেছে, কষ্ট দিয়েছে- আমি ইচ্ছা করে সমস্ত অপমান অবহেলা ভুলে যাই। মানুষের মন্দ কাজের কথা আমি মনে রাখি না। ভুলে যাই। ভুলে গিয়ে তার গলায় বন্ধুত্বের হাত রাখি। একসাথে চা খাই। নানান গল্প করি।

আমি সারাক্ষণ ভাবি।
নানান বিষয় নিয়ে ভাবি। ভেবে ভেবে নিজেকে ব্যস্ত রাখি। একটা মুহুর্ত আমি ভাবনা ছাড়া থাকতে পারি না। রাস্তায় যখন হাঁটি তখনও অনেক কিছু নিয়ে ভাবি। অতি তুচ্ছ বিষয় নিয়েও আমি দিনের পর দিন ভাবতে পারি। দিনশেষে নিজের ভাবনা গুলো নিজের মধ্যেই রাখি। প্রকাশ করি না। প্রকাশ করলে লোকজন আমাকে পাগল ভাববে। কেউ কেউ হয়তো আমাকে মারতে আসবে। গত কয়েকদিন ধরে ভাবছি- যুব লীগের সম্রাট কেন ধরা পড়লো। ধরা না পড়লে কি হতো? সম্রাট সাহেবের সাথে আমার কখনও দেখা হয় নি। কোনো দিন কথাও হয় নি। শুনেছি, কেই বিপদে পড়ে তার কাছে সাহায্যের জন্য গেলে তিনি তাকে সাহায্য করতেন। হাজার হাজার মানুষকে উনি নাকি নগদ টাকা দিয়েও সহায়তা করেছেন। তার মতো হৃদয়বান লোক নাকি আওয়ামী লীগে খুব কম আছে। বহু মানুষের কাছে আমি শুনেছি- তার মতো দয়ালু কেউ নেই আওয়ামীলীগে।

সম্রাটকে কেন গ্রেফতার কথা হলো?
আমার ধারনা উনি কোনো ব্যবসায়ীর কাছে বিরাট অংকের টাকা দাবী করেছিলেন। সেই ব্যবসায়ীর সাথে হয়তো সরাসরি শেখ হাসিনার সাথে যোগাযোগ ছিলো। সম্রাট যখন ব্যবসায়ীকে টাকার জন্য চাপ দিচ্ছিলেন, তখন ঘটনা চক্রে ঐ ব্যবসায়ী শেখ হাসিনার সামনেই ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব দেখে শুনে ক্ষেপে গেলেন। উনি সম্রাটকে গ্রেফতারের নির্দেশ দিলেন। প্রধানমন্ত্রী নির্দেশ না দিলে কারো সাহস ছিলো না সম্রাটকে গ্রেফতার করা। আমাদের প্রশাসন বড্ড দুর্বল। নিজে থেকে কিচ্ছু করার সাহস নেই। উপর থেকে নির্দেশ না এলে প্রশাসনের কিচ্ছু করার ক্ষমতা নেই। প্রশাসন ভাবে যদি আমরা ভুলবাল কিছু করে ফেলি আর সেটা যদি প্রধানমন্ত্রীর ভালো না লাগে। তখন তো আমাদের খবর আছে। তাই প্রশাসন উপরের নির্দেশের অপেক্ষায় থাকে। এবং চমৎকার ব্যাপার হচ্ছে, নির্দেশ পেলে দ্রুত কাজ হয়ে যায়।

সিটি কর্পোরেশন নিয়ে খুব ভাবছি।
গত একমাস শুধু আমি এই শহরটা নিয়ে ভাবছি। সাঈদ খোকন তো বিদায়। সাঈদ খোকন যদি অন্তত পক্ষে ফুটপাত দখলমুক্ত করতে পারতেন তাহলে শহরবাসী আজ শ্রদ্ধাভরে তাকে স্মরন করতেন। নতুন দুই মেয়র আতিক আর তাপস। এরা কি পারবে ঢাকার জন্য কিছু করতে? আমার ধারনা তারা ঢাকার জন্য আহামরি কিচ্ছু করতে পারবেন না। (আমি মনে প্রানে চাই তারা আমার ধারনার ভুল প্রমানিত করে দিক।)
আমার ধারনা, যদি আতাউর রহমান ভূঁইয়া (মানিক) সাহেবকে ঢাকার মেয়র করা হতো তাহলে ঢাকার পরিবর্তন হতো। উনি পরিশ্রমী লোক। দক্ষ এবং যোগ্য। আতাউর রহমান ভূঁইয়া মানিক হচ্ছেন তমা গ্রুপের চেয়ারম্যান। উনি একজন সৎ মানুষ। তার বাড়ি নোয়াখালি। ব্যাক্তিগতভাবে তাকে আমি চিনি না। কোনো দিন তার সাথে আমার দেখা বা কথা হয় নি। কিন্তু আমার ধারনা উনি ঢাকা শহরের মেয়র হলো অবশ্যই ভালো কিছু করতেন। তার সেই ক্ষমতা আছে। অবশ্য আমাদের দেশের একটা অলিখিত নিয়ম আছে, যোগ্য ও দক্ষ লোককে প্রশাসন পছন্দ করে না। কারন প্রশাসন চালায় অদক্ষ ও অযোগ্য লোক।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০২০ রাত ১১:৩১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

×