
১। সাল ১৮৩০।
স্যামুয়েল কোল্ট নামের বছর ১৬ বয়সের এক ছেলে বড় হওয়ার স্বপ্ন নিয়ে ঘর ছাড়ল। ভাগ্যসন্ধানের জন্য চড়ে বসলো ভারতবর্ষগামী এক বানিজ্য জাহাজে। জাহাজের কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে খেলাচ্ছলে বানিয়ে ফেলল এক নতুন ধরনের আগ্নেয়াস্ত্র- যেটা বারবার লোড না করেই গুলি ছোঁড়া যায় পরপর। কোল্ট এরপর স্থাপন করেন রিভলবার এর কারখানা। ১৮৫০ এর দিকে প্রথম কোল্ট এর কারখানা অভূতপূর্ব সাফল্য পেতে শুরু করে।
কারিগরী দিক থেকে ভীষনরকম সরল এই যন্ত্রটি প্রথমে আমেরিকা এবং পরে সাড়া পৃথিবীর মানুষের জীবনধারাই পাল্টে দেয়। শুনতে নিষ্ঠুর হলেও ভীষণ বাস্তব এই সত্য যে, মুঠোভর্তি মাত্র এই অস্ত্র যত সহজে মুহুর্তের মধ্যে মেরে ফেলতে পারে একটা প্রানীকে, এত সহজ খুন করার যন্ত্র ছিলনা আগে মানুষের হাতে।
২। 'পৃথু ঘোষ চেয়েছিল, বড় বাঘের মতো বাচঁবে। বড় বাঘের যেমন হতে হয় না কারও উপর নির্ভরশীল না নারী, না সংসার, না গৃহ, না সমাজ সেভাবেই বাচঁবে সে, স্বরাট, স্বয়ম্ভর হয়ে। তার বন্ধু ছিল তথাকথিত সমাজের অপাংতেয়রা।
পৃথু ঘোষ বিশ্বাস করত, এই পৃথিবীতে এক নতুন ধর্মের দিন সমাসন্ন। সে ধর্মে সমান মান-মর্যাদা এবং সুখ-স্বাধীনতা পাবে প্রতিটি নারী-পুরুষ।'
প্রশ্নঃ উপন্যাসটির নাম বলুন?
৩। পাহাড়ে ওঠার অর্থ হলো তুমি যাতে পৃথিবীটাকে দেখতে পারো। এর অর্থ এই নয় যে পৃথিবী তোমায় দেখবে। অর্থাৎ অযথা ক্যামেরা ক্লিক না করে বিষয়বস্তুর সঙ্গে নিজেকে একাত্ম করতে চেষ্টা করতে হবে।
৪। দয়া দেখানোর মধ্যেও এক ধরনের দীনতা আছে। আমি দয়া দেখাচ্ছি, কারণ আমার অনেক আছে। ' আমার অনেক আছে'- চিন্ততাই তো এক ধরনের দীনতা।
৫। সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি প্রতিবেদন অ্যাটর্নি জেনারেল অফিসে জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা।
দীর্ঘ আট বছর ধরে তদন্ত করে জানা গেল এই আলোচিত হত্যায় জড়িত অজ্ঞাতপরিচয় দুজন পুরুষ!
খুশির খবর বটে, তদন্ত কর্মকর্তা যে বলেননি তারা দুজন আত্মহত্যা করেছে!
৬। "শেখ হাসিনাই প্রথম বিশ্ববাসীকে ডিজিটাল শব্দটা শুনিয়েছেন"
-স্টিভ জব্বার
৭। বইমেলা চলার সময় যে বিষয় গুলো চোখে পড়তো-
১. অমুক স্টলে থাকবো বিকাল ৪ টা থেকে রাত ৮ পর্যন্ত। প্রিয় পাঠক আসুন। অটোগ্রাফ দিবো। সেলফিও হবে।
২. প্রকাশক চাপ দিচ্ছেন স্টলে বসার জন্য, পাঠকরা আমাকে না পেয়ে বই কিনছেন না।
৩. যারা ইনবক্সে জানতে চেয়েছেন, তাদের বলছি- আগামীকাল অমুক স্টলে থাকব।
৪. মেলার ৭ম দিনের মধ্যে প্রথম মুদ্রণ শেষ। যারা আমার বইটি কিনতে এসে ফেরত গেছেন তাদের বলছি আজ দ্বিতীয় মুদ্রণ মেলায় এসেছে।
উল্লেখ্য প্রথম বার এক হাজার কপি ছাপানো হয়েছিলো।
৫. লেখক বলছি মঞ্চে থাকবো বিকাল ৪ টায়। কথা বলব, আমার উপন্যাস নিয়ে।
৬. বইমেলা নিয়ে কথা বলব, অমুক টিভিতে। দেখার জন্য সবাইকে আমন্ত্রন জানাচ্ছি।
৭. জনৈক লেখক একটা ছবি পোষ্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে একলোক একটা বই বুকে জড়িয়ে ধরে আছেন। তার চোখে পানি। তার বই পড়ে পাঠক ভেউ ভেউ করে কাদছেন।৭।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০২০ সকাল ১০:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



