
১। মনে তো হচ্ছে রাজনীতিমুক্ত দেশ হলেই দুর্নীতিমুক্ত দেশ পাব।
২। কর্নেল তাহের। পাকিস্তান থেকে মাইলের পর মাইল হেঁটে এসে যোগ দিয়েছেন মুক্তিযুদ্ধে।
কামালপুর আক্রমণের রেকি করার জন্য দুইজন মুক্তিযোদ্ধা প্রায় ৩০ মাইল হেঁটেছেন। কামালপুর আক্রমণ করার জন্যও মুক্তিযোদ্ধারা বিশাল পথ হেঁটেই এসেছেন।
শুধু কি তাঁরা? মুক্তিযুদ্ধে শতশত মুক্তিযোদ্ধারা হেঁটে হেঁটেই যোগ যুদ্ধে যোগ দিয়েছেন, যুদ্ধ করে দেশকে শত্রুমুক্ত করেছেন।
৩। লেখক সম্পাদক, ক্রেতা বিক্রেতা, স্বামী স্ত্রী কিংবা প্রেমিক প্রেমিকা-প্রতিটি সম্পর্কে একটি দায়িত্ব থাকে। এইটুকু না হলে কোনো সম্পর্ক টিকে থাকতে পারেনা। যারা এটা উপলব্ধি করতে পারেন না, জীবন মরণ সমস্যা বাদ দিয়েও যারা ব্যক্তিগত সুখ আনন্দ উল্লাসে ভেসে কিংবা দুঃখ যন্ত্রণায় কাতর হয়ে দায়িত্ব পালনে পিছপা হন, তাদের সাথে আমার চলে না। তারা আমার থেকে বহু দূরে থাকুন.....
৪। সব রোগের ওষুধ দিছে আল্লাহ। খালি বাঙালির খুজলি ব্যাধির কোনো সমাধান দেয় নাই।
৫। মাথার চুল দেখা গেলে আমার পাপ হবে, লিপস্টিক কাঁজল দেয়া ঠোঁট বা চোখ দেখলে নয়, এই 'অজ্ঞানতার' অন্ধকার কাটবে কবে?
৬। ক্ষমতার দম্ভে মানুষ একসময় মনের অজান্তেই নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করে।ভুলে যায় অজানা ঈশ্বরের মতো মর্ত্যের ঈশ্বর অসীম নয় সীমাবদ্ধ!
৭। রাস্তাঘাটে থুতু, কফ, কাশি ফেলার দিক দিয়ে ঢাকা বিশ্বের মধ্যে শীর্ষে থাকবে। করোনাভাইরাস ছড়ালে এটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করবে। ৫০% রোগ ছড়াবে শুধু এই অপচর্চার কারণে। বাকিটা ঘটবে সাবান-পানি দিয়ে হাত না ধূয়ে নাক-মুখে হাত দেওয়ার কারণে।
এখন থেকেই সাবধান-সতর্ক হোন। শুভচর্চা করুন এবং অন্যকে মেনে চলতে বলুন।
৮। বাজে বই কেন চলতেছে, তা নিয়া আক্ষেপ না করে আপনার ভালো বই কেন চলে না, সেইটা আবিষ্কার করেন। তাইলে সময়ের অপচয় কম হবে। জীবনে তো সময়ের স্বল্পতা রয়েছে!
৯। আলোকিত মানুষ আলো ছড়াচ্ছেন, অন্ধকারের মানুষ সেই আলোকে সহ্য করতে পারছে না। সুতরাং আলো নোভানোর জন্য অন্ধকারের মানুষেরা ব্যস্ত। তাই হচ্ছে, তাই হতে থাকবে - যদি আমরা তাদের আলোকিত না করতে পারি।
১০। ১৩০ বছর আগে টমাস আলভা এডিসন বলেছিলেন, “’ভবিষ্যতের চিকিৎসক রোগীকে ওষুধ না দিয়ে তাকে শেখাবেন শরীরের যত্ন নেয়া, সঠিক খাদ্য নির্বাচন, রোগের কারণ নির্ণয় ও তা প্রতিরোধের উপায়’।”
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০২০ বিকাল ৫:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



