
১। আমার আবেদন- পদ্মা সেতুর নাম যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামেই হয়।
প্রধানমন্ত্রী যদি সেতুটির ব্যাপারে আন্তরিকতা না দেখাতেন তাহলে তো এই সেতু নির্মান সম্ভব ছিল না।
সবচেয়ে বড় কথা- প্রধানমন্ত্রীর বিকল্প আর কেউ নেই।
২। সুস্থ, স্বাভাবিকভাবে বেঁচে থাকার আগ্রহ এখন একটি নিষিদ্ধ আগ্রহ! প্রতিদিন সকালে বের হই একটা অজানা আতংক নিয়ে। মাঝে কয়েক দিন একটু ভয়ের পরিমান কমে আসলেও আবার শুরু হয়েছে আতংক। বড় বিপদেই আছি।
৩। বুদ্ধিজীবীরা যা বলেছেন সেটা যদি জাতি শুনতো, তবে বাংলাদেশ কখনও স্বাধীন হতো না, আবার এখন যা বলছে তা যদি শুনে তবে জাতির মুক্তি আসবে না।
---ছফা
৪। “৭১-এর সকালে তেজগাঁওয়ে নিজেদের বারান্দায় দাঁড়িয়ে এক শিশু বাংলাদেশের পতাকা উড়িয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেয়। রাস্তায় টহলরত পাকিবাহিনী এই স্লোগান শুনে সাথে সাথে ছেলেটির বাসার মধ্যে ঢুকে যায় এবং পতাকার লাঠিটি তার মাথার তালুতে সজোরে সেঁধিয়ে দেয়। এরপর বাসায় অবস্থানরত ছেলেটির বাবা ও দাদাকে দড়ি দিয়ে বেঁধে তাদের সামনেই মা ও দাদীকে উপর্যুপরি ধর্ষণ করে। ধর্ষণ শেষে হতভাগ্য দাদা ও বাবাকে ব্রাশ ফায়ারে হত্যা করে রেখে চলে যায়।”
(যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ, ডা. এম এ হাসান, পৃষ্ঠা ৯)
৫। একটি গোলটেবিলে দশজন খেতে বসেছে। প্রত্যেকের ডান দিকে এবং বামদিকে একটি করে গ্লাস থাকলে মোট কয়টি গ্লাস থাকবে?
৬। বিশ্বের সবচেয়ে বড় জমায়েত পবিত্র হজ্ব আসন্ন। প্রায় সব দেশের ৫০/৬০ লক্ষ লোক মক্কার ময়দানে হাজির হয়।
ইতিমধ্যেই করোনার প্রভাবে সমস্ত বিশ্বই টালমাটাল। প্রায় প্রতিদিনই নতুন নতুন নিষেধাজ্ঞা বা সিদ্ধান্ত আসছে। আমার মনে হচ্ছে এবারের হজ্বে করোনা ভাইরাস গভীর ও জঘন্য প্রভাব বিস্তার করবে। জরুরী প্রয়োজনে যে কোন সিদ্ধান্ত শরীয়া বোর্ড নিতে পারে।
৭। আজ যদি মুজিববর্ষে সৌদি বাদশাহকে আমন্ত্রণ জানানো হয় বাংলাদেশে? খুব সানন্দে নাঁচবে একটা গোষ্ঠী... যদিও তারা জানে - সৌদিরা নিয়মিত মুসলমান হত্যা করছে ইয়েমেনে।
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রনব মুর্খার্জীকে প্রধান অতিথি করা হলে ভালো হতো। কারণ উনি একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি এবং বঙ্গবন্ধুর সাথে উনার ভালো জানাশোনা ছিল। নরেন্দ্র মোদি কিংবা সৌদি আরবের কেউ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বেমানান।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০২০ সকাল ৯:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



