
১। ২২ বছর বয়সে আমি যখন প্রথম চাকরি করতে যাই, তখন নারী দিবস কী জিনিস আমি জানতাম না। শুধু জানতাম আমার বাপ রিটায়ার্ড। আমারে এখনো টাইনা নিয়া যাইতে তার বেজায় কষ্ট হইতেসে। আমি চাইতেসিলাম যত তাড়াতাড়ি পারি বাপের কান্ধ থিকা নাইমা নিজের পায়ে দাঁড়াইতে।
২। ভারতের বিস্তীর্ণ অঞ্চলে মেয়ে হওয়ার অপরাধে জন্মের পরেই নুনের পুঁটলি মুখে ঠেসে খুন করা হয় অগুনতি শিশুকে।
__ আজ ১১১তম নারী দিবস।
৩। যেখানে পুরুষ ব্যর্থ হয়, আমি সেখানে নারীকে দায়িত্ব দিতে বলি।
মানসিকভাবে যে নারী যতো বেশি শিক্ষিত, তাঁকে ততো বড় দায়িত্ব দিতে বলি।
৪। মেয়েরা যখন অফিসে বা বাইরে যায় তখন তাদেরকে বাহনের জন্য অপেক্ষা করতে হয়। কখনো রিক্সাওয়ালা,কখনো গাড়ীওয়ালা,কখনোবা বাড়ীওয়ালার জন্য। এক কঠিন ব্যপার। আমি মনে মনে চাই সকল নারী তার সাধ্য অনুযায়ী নিজের বাহন যেন নিজে চালিয়ে কাজে যেতে পারে।সাইকেল, মোটর সাইকেল, গাড়ি নারী নিজেই চালাতে পারে। ইদানীং অনেক মেয়েদের দেখি মেয়েরা মোটর সাইকেল চালিয়ে যাচ্ছে। খুব ভালো লাগে।
৫। ফেনী নদীর পানি এখন 'জল' হয়ে আকাশে উড়ে! আর সীমন্তে পা রাখা সাধারণ মানুষগুলোকে দেখলেই—অন্যকেউ অনেকে 'পাখি' মনে করে!
তবু আসো, আমরা নারী পুরুষ মিলেমিশে পৃথিবীটাকে প্রতিদিন বড় করি...
৬। নারী দিবসে অস্ট্রেলিয়া, ইউরোপ, আমেরিকা প্রবাসী বাংলাদেশি পুরুষদের বলছি-- "পুরুষের নয়, নারীর প্রেমেই মগ্ন থাকুন।"
৭। আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের কল্যাণময়ী রূপটাই ফুটে ওঠে । পাপিয়ার মত ভয়ঙ্কর রূপ আমাদের প্রত্যাশায় বড় রকমের ধাক্কা দেয়।
৮। পারিবারিক সহিংসতায় প্রতিদিন অপমানিত,নিপীড়িত,নির্যাতিত হয়েও সোহাগিনী হওয়ার চেয়ে অবিবাহিত থাকা অনেক ভালো। নারী দিবসের শুভেচ্ছা।
৯। মেয়েদের শুনুন, বিশ্বাস করুন, সমর্থন করুন, সহিংসতা থেকে বেঁচে থাকার জন্য মানসিক স্বাস্থ্যসেবা ও শক্তির যোগান দিন..
নারীদিবসে কাম্য।
১০। বাঙালি পুরুষের আসলে মানুষ হওয়া উচিত।
সেটা তখনই সম্ভব হবে, যখন তারা নিজেদের দেখে লজ্জিত হবে। এই যে আমি এদেশের অধিকাংশ পুরুষের দিকে আঙ্গুল তুলে কথা বললাম, একটা ক্ষুদ্র অংশ ছাড়া এদেশের পুরুষদের, এই দায় এড়ানোর সাধ্য আসলে অধিকাংশ বাঙালি পুরুষের নেই।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০২০ সকাল ১০:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



