
১। শিক্ষা প্রতিষ্ঠানসহ জনসমাগম হয় এরকম স্থানগুলো আগামী পনের দিনের জন্য অন্তত বন্ধ রাখা হোক। শুরুতেই বিস্তার রোধের চেষ্টা করা উচিত।
২। এই দুর্যোগের সময়ে যারা মাস্ক এবং স্যানিটাইজার নিয়ে হীন ব্যবসা করার চেষ্টা করবে পিটিয়ে তাদের পাছার ছাল তুলে নিতে হবে।
আশাকরি র্যাব সেটা পারবে।
৩। বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ, অপরিচ্ছন্ন আর সামাজিক সচেতনতাহীন একটা দেশ হবার কারণে এই অঞ্চলে করোনা ভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করতে পারে। দেশের জনসংখ্যার ঘনবসতি আর চিকিৎসা ব্যবস্থার মান যেহেতু রাতারাতি পরিবর্তন সাধন করা যাবে না, তাই আতঙ্কিত না হয়ে জনসচেতনতা বৃদ্ধিই এই দূর্যোগ মোকাবেলা করার একমাত্র উপায়।
৪। পেঁয়াজ ব্যাবসায়ীদের দিন শেষ...এখন মাস্ক ব্যবসায়ীদের বাংলাদেশ!
৫। কোম্পানির ‘প্রচারের স্বার্থে’ যে শহরে ৩০০ টাকার লাইট ১০০ টাকায় বিক্রি হয়, ঠিক সেই শহরে মানুষের বিপদে ৫ টাকার মাস্ক বিক্রি হয় ৪০ টাকায়!
--যে শহরের আকাশে বাতাসে দিনরাত আল্লাহর পথে আসার জন্য মানুষকে আহ্বান জানানো হয়, ঠিক সেই শহরে পবিত্র রমজান মাসে রীতিমতো পরিকল্পনা করে ভোগ্যপণ্যের দাম বাড়িয়ে দেয়া হয়!
হে পৃথিবী শুনে নাও, আমি সেই শহরের বাসিন্দা।
৬। করোনার চেয়েও বেশি লোক মারা যায় সড়ক দুর্ঘটনায়... সড়কে গণহত্যা ঠেকানোর কোন চেষ্টা বা জনসচেতনতা আছে?
৭। আক্রান্ত তিন জন বিএনপি করে কিনা খোঁজ খবর নিয়েছেন আপনারা? ড. হাছান মাহমুদ কি এইটাতে বিএনপির ষড়যন্ত্র খুঁজে পান নাই এখনো?
৮। ইতালি থেকে করোনা ভাইরাস আক্রান্ত মানুষ বিমান বন্দরের স্ক্যানার ফাঁকি দিয়ে বাংলাদেশে প্রবেশ করল কিভাবে, এই প্রশ্ন তুলছেন অনেকেই। ব্রাদার . সিস্টাররা এর উত্তরটা কি খুব কঠিন!
# জনাকীর্ণ বইমেলায় লেখককে খুন করে পালিয়ে যায় খুনীরা সিসি ক্যামেরায় ধরা পড়ে না।
# বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়ে যায় , হাজার হাজার কোটি টাকা পাঁচার হয়ে যায়।
# পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়।
**** সর্বত্রই লিক আর লিক। আসুন অজস্র লিককে আমরা হরলিকস বানিয়ে খেয়ে ফেলি ....
আর কোন বুদ্ধি দেখছি না!!!!
৯। ১০ টাকার মাস্ক ১০০ টাকায় বিক্রি করছে ধর্মপালন করা ব্যবসায়ী এরা করোনা ভাইরাসের সংক্রমণের চেয়েও মারাত্মক।এদের কি রাষ্ট্র রুখতে পারবে?
১০। প্রবাসীরা দয়া করে প্রবাসেই থাকেন। প্রবাসে এট লিস্ট চিকিৎসা পাবেন। সারা বছর গালি দিয়া করোনা উপহার নিয়ে দেশে আইসেন না! আমরা জনবহুল, গরীব দেশ।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০২০ দুপুর ১:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


