
১। দীপু মনি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন তিনি দেখতাম শুধু বিদেশ বিদেশ ঘুরতেন। এখন তিনি শিক্ষামন্ত্রী, এখন তিনি জেলায় জেলায় ঘোরেন।
২। আজ সকালে অফিসে আসার পথে বনানীতে এক ওষুধের দোকানে গিয়েছিলাম লিকুইড স্যাভলন কিনতে। বিক্রেতা সরাসরি বললেন- নেই। আমার বিশেষ অনুরোধের প্রেক্ষিতে দোকানি একটু ভেবেচিন্তে বললেন- কয়টা লাগবে? আমি বললাম- পাঁচটি। পরবর্তীতে তিনি পাঁচটি নয় তিনটি লিকুইড স্যাভলনের বোতল দিতে রাজি হলেন। তাই আমি নিতে বাধ্য হলাম। বিষয়টি আমাকে হতবাক করলো। সুযোগে চড়া দামে বিক্রি করবে, নয়তো স্টক করে রাখবে।
৩। সড়ক দুর্ঘটনায় প্রতিদিন কমপক্ষে ১০জন করে নিহত হচ্ছেন। অথচ, তিনজন করোনা আক্রান্ত তাতেই হুলস্থুল কাণ্ড।
৪। সাতই মার্চ সরকারি ছুটি'র দাবি জানাচ্ছি ।
৫। উষ্ণ চুম্বন নয়, তোমার ওড়না কেটে দু'টো মাস্ক বানিয়ে দাও।
৬। করোনায় সারা পৃথিবীতে ৩,৮৩১ জন মারা গেছেন।
বাংলাদেশে গতবছর সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৭,৮৫৫ জন।
৭। "মুজিব বর্ষ নিয়ে কেউ অতি উৎসাহিত হবেন না।
এত উৎসাহী থাকলে ৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার পর লাশ সেখানে পড়ে থাকত না। আমার মা (বেগম ফজিলাতুন্নেছা মুজিব) এবং পরিবারের সদস্যদের রেড ক্রিসেন্টের শাড়ি দিয়ে দাফন করা লাগতো না। এখন আমি মারা গেলে কী হবে, তাও জানি। কাজেই কোনো বাড়াবাড়ি নয়।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
৮। মনের পর্দা বড় পর্দা হইলে, মনে মনে মাস্ক পরিধান করা যায় না ?
দিনে ৫ বড় ওযু করতে কষ্ট হয়, বার বার হাত ধুইতে কষ্ট হয় না ?
৯। বাংলাদেশ করোনায় আক্রান্ত - এই কথাটা ভুল। তিনজন প্রবাসী এই রোগ নিয়ে দেশে প্রবেশ করলে তাদের পৃথক করা হয়েছে। নতুন কেউ শনাক্ত হয়নি। এই সত্যটুকু উপলব্ধিতে আসা দরকার।
১০। পাসপোর্ট অফিসে গেলে মনে হয় ওরা দয়া করে মাগনা পাসপোর্ট দিচ্ছে।
১১। বাইক চালাইতেছে এক লোক দেখলাম, হেলমেট নাই কিন্তু মাস্ক ঠিকই পরসে!
১২। বাংলাদেশ করোনা মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত।
তবে একটুখানি সমস্যা। দেশের এতোগুলো বন্দরের মধ্যে শুধুমাত্র শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাকা একমাত্র থার্মাল স্ক্যানারটিও বিকল হয়ে পড়েছে।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


