
১। করোনা ঠেকাতে মক্কা বন্ধ, আর আমাদের এখানে মসজিদে জমায়েত করে মোনাজাত চলছে! ওয়াজ করতে না দিলে হুমকি চলছে! স্কুলও খোলা।
২। আচ্ছা যদি মন্ত্রী মহোদয়েরা করোনায় আক্রান্ত হন তাহলে কোন দেশে চিকিৎসা করাতে যাবেন ? নাকি দেশেই চিকিৎসা করাবেন? ওনারাতো আবার দেশে চিকিৎসা করান না। এদিকে দেশে দেশে ফ্লাইট বন্ধ হচ্ছে। মহাবিপদে পড়ে যাবেন যে।
৩। এই যে সচেতনতার কথা বলা হচ্ছে এসব কি দিনমজুর খেটে খাওয়া মানুষজন জানে? যারা রাস্তাঘাটে কফ থুতু ফেলে তাদের মাঝে সচেতনতা সৃষ্টির কোন উদ্যোগ নেয়া হয়েছে ?আমার যদি সামর্থ্য থাকত তবে এই মুহূর্তে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিনামূল্যে বিতরণ করতাম ....।
৪। দোহাই লাগে, স্কুল-কলেজ বন্ধ করুন৷
আর এই করোনা-পরিস্থিতিতে যাঁরা ক্লাস টেস্টের তারিখ দিয়ে রেখেছেন, সেসব বেকুব শিক্ষকের শাস্তির দাবি জানিয়ে রাখছি।
৫। করোনা ভাইরাস প্রতিরোধের পরামর্শের সঙ্গে খাপ খাইয়ে নিতে এক রকম লড়াই করছেন প্রিন্স চার্লস। ছেড়েছেন পেশাদার হ্যান্ডশেকিং। তবে কখনও কখনও আনমনে হাত বাড়িয়ে দিচ্ছেন রাজ পরিবারের সদস্য।
৬। রেমিট্যান্স এর সাথে ভাইরাসও আসতেই পারে।
সাবধানে থাকতে অসুবিধা কি?
৭। মাস্ক হোক আর ওষুধ হোক, অথবা যা-ই হোক। মানুষের বিপদে কিংবা দুর্দিনে ৮ টাকার জিনিস ৮০ টাকায় বিক্রি করাকে ব্যবসা বলে না। ওটা ডাকাতি, প্রতারণা। প্রতারণায় মুনাফা করা অর্থ একজন ব্যবসায়ী কাকে খাওয়াবে? তার পরিবারকে? কিংবা তার সন্তানকে?
৮। # চীনের উহানের তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রির নিচে ও কাছাকাছি।
# ইরানে ১০ ডিগ্রির কাছাকাছি।
# দক্ষিণ কোরিয়ায়ও ১০ ডিগ্রির অনেক নিচে।
# ইতালিতে ১৫ ডিগ্রির নিচে।
অর্থাৎ মোটামুটি ১৫ ডিগ্রির উপরে তাপমাত্রা আছে এমন ক্ষেত্রে করোনা খুব একটা প্রভাব ফেলতে পারেনি।
৯। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ুক সকল মৌলবাদ ধর্মান্ধ সাম্প্রদায়িক অপশক্তির বিনাশী শক্তি হিসেবে।
১০। প্যানিক ছড়ানো বা আতঙ্কিত হওয়ার দরকার নেই। স্বাভাবিক জীবনযাপন করুন। যদি এখানে করোনার রোগী বাইরে থেকে ভাইরাস নিয়ে আসেও আর তাপমাত্রা এমনই থাকে তাহলে ভাইরাস প্রাকৃতিকভাবে নির্মূল হয়ে যাবে। তবে নিজেকে সম্পূর্ণ নিরাপদ রাখতে পরিস্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। পরিবার-পরিজন সবাই সুস্থ থাকুন। সচেতন হোন, ভালো থাকুন,আল্লাহ্ ভরসা।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০২০ দুপুর ২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


