somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে দেশের সাধারন মানুষ যা ভাবছেন

০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ৯:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। করোনার জন্য ঢাকায় যদি কোনো ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় সে দায় কি গার্মেন্টস মালিকরা নেবেন?

২। সবাইকে ঘরে থাকতে বলে গার্মেন্টস শ্রমিকদের রাস্তায় নামায় দেয়ার কি মানে!

৩। কেন এই আত্মঘাতী সিদ্ধান্ত? গার্মেন্টস খোলা কি খুবই জরুরি হয়ে পড়েছিল?সরকার গার্মেন্টস মালিকদের ৫০০০ কোটি টাকা প্রণোদনা দেবার পরও মালিক পক্ষ কেনো সারা দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিলেন?তাহলে কেনো এই লকডাউন, কোয়ারান্টাইন?

৪। মানবজাতি আজ নিজেদের করুণ পরিনতির জন্য নিজেরাই দায়ী।

৫। ইতিহাস একসময় বলবে, 'সম্মিলিত আত্মহত্যার মিছিল দেখেছি।' ধর্মীয়, ব্যাবসায়িক, সামাজিক আত্মহত্যা!

৬। আগামীকাল থেকে ঢাকার গার্মেন্টসের একটা অংশ খুলে দেওয়ায়, ভুল হলেও আগের যে ক্ষতিটা হয়নি সেটি এখন হবে। আর মাত্র ১০/১৫ দিন যদি সরকার কঠোর সাধনার মাধ্যমে, জনগণকে ঘরে রাখতে পারত, যাদের ভবিষ্যৎ ১০/১৫ দিনে সিম্পটম প্রকাশ পেত তাদেরকে আলাদা করে আইসোলেশনে নিয়ে যেত, হয়তো আল্লাহর রহমতে বিপদ মুক্ত হওয়া যেত। ততদিনে রমজান এসে যেত, মানুষ এমনিতেই ঘরমুখো হয়ে যেত।
কিন্তু কি ভুলটাই ন করল! এই ভুলের মাশুল দিতে হবে কড়ায় গন্ডায়, আমাকে ও আপনাকে। সম্ভবত সরকারকেও।

৭। সব খুইলা দিলেই হয়। হুদাই দিনের পর দিন ঘরে আটকাই আছি আমরা। কিছু খুলবেন, কিছু আটকাবেন, এইভাবে কি নিজেরা বাঁচতে পারবো না কাউরে বাঁচাইতে পারবো? তার চেয়ে সব খুইলা দেন। যতোক্ষণ বাঁচি কাজ কর্ম কইরা, রোজগার ধান্ধা কইরা বাঁচি। মরলে সবাইরে লগে নিয়া মরবোনে।

৮। করোনা হলে গরীবেরই হবে। বড়লোকের হবে না। রুবানার হবে না। মন্ত্রী সচিব উপদেষ্টাদের হবে না। সরকার ভাবতেসে আরকি। উনারা ঘরে থাকবেন। এমনিতেও গরীবের গায়ে কেই বা ঘেষে। গরীব ফকিন্নিদের গায়ে না ঘেষলেই হৈল। তাছাড়া রুবানা শ্রেণির ইমিউনিটি পাওয়ার অন্নেক। প্রতিদিন ব্রেকফাস্টে কমলালেবুর জুস খান। স্ট্রবেরি খান। পচ্চুর ভিটামিন সি। বাচ্চারাও গায়ে গতরে বেশ। কারু কিচ্ছু হবে না। উনারা সবাই ফেবু প্রো পিকচারে স্টে হোম ফ্রেম দিয়েচেন। এরপর বাসায় আচেন।

৯। ৩০০ কোটি ডলারের অর্ডার নাকি বাতিল হলো। এরপরও এই মুহূর্তে উৎপাদনে যাওয়া কি জরুরি? হেঁটে গিয়ে কাজে যোগদান অমানবিক না। কিন্তু একজন শ্রমিককে ৫০, ৬০, ৯০, ১০০ বা ১৫০ কিলোমিটার পথ হাঁটতে হবে কেন? এত দীর্ঘ পথ হেঁটে কর্মস্থলে যোগ দেওয়া অমানবিক। সত্যি অমানবিক। আমাদের সমাজের ওপরওয়ালারা কবে মানবিক হবেন?

১০। গার্মেন্টস কারখানা খুলে, হাজারো লোককে রাস্তায় নামিয়ে ঘরে থাকা আর সামাজিক দূরত্বের বারোটা বাজিয়ে দিলেন। এখন শবে বরাতের নামাজ মসজিদে না গিয়ে ঘরে পড়ার আহবান চরম হাস্যকর!
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ৯:২৬
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সে আমার দিকে তাকিয়েছিল || একটা রোমান্টিক গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৪ শে জুন, ২০২৬ দুপুর ১:৪৪

সে আমার দিকে তাকিয়েছিল
ওওও
বহুবার সে তাকিয়েছিল
আমি ভাবতে চেয়েছি
আমাকে তার ভালো লেগেছিল



সে দেখতে এতটা সুন্দরী
তার উপমা যেন সে নিজেই
মাঝে মাঝে অধরে তার ফুটছিল হাসি
মুগ্ধতায় আমি হারিয়েছিলাম খেই
তখন মিহিসুতোর মতো বৃষ্টিরা... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×