
একটা ট্রাক লাশ নিয়ে নোয়াখালী থেকে বরিশাল যাচ্ছে।
পথের মধ্যে ড্রাইভার চায়ের নেশা ধরলো। তাই গাড়ি থামিয়ে ড্রাইভার ও হেলপার চা খেতে নামল। ড্রাইভার হেলপার রাস্তার পাশে একটা দোকানে বসে আরাম করে চা খাচ্ছে।
এদিকে একটা লোক বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে গেছে। গাড়ি না পেয়ে রাস্তায় বসেছিল। লোকটা একটা ট্রাক থেমে আছে দেখে ভাবলেন- এই ট্রাকটি খালি। ওদের না দেখিয়ে উঠে পড়ি। যেমন ভাবনা তেমনি কাজ, উঠে পড়ল ট্রাকে। ট্রাকে উঠে লাশটার ওপর বসে পড়ল। কারন, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না।
অতঃপর (ড্রাইভার ও হেলপার) চা খাওয়া শেষ করে গাড়ি চালিয়ে যাচ্ছে। হু হু করে ট্রাক চলছে।
কিছুক্ষণ পর ট্রাকে বসা লোকটা একটা সিগারেট ধরে মনের সুখে টানতে লাগলো। হঠাৎ হেলপার দেখলো পিছনে লাশটা বসে সিগারেট টানছে। হেলপার ভয়ে ভয়ে বলল। ওস্তাদ গাড়ি থামান।
ওস্তাদঃ-- কেন?
হেলপারঃ-- দেখেন লাশটা বসে সিগারেট টানছে।
ওস্তাদঃ-- দূর বেটা এইটা কেমনে হয়। ড্রাইভার পেছন দিকে তাকিয়ে দেখে আসলেই লাশ বসে বসে সিগারেট টানছে।
হেলপারঃ-- ওস্তাদ গাড়ি থামান, আমি পালাবো।
এবার দুইজনে (ড্রাইভার ও হেলপার) গাড়ি থেকে নামল দেখার জন্য যে ব্যাপারটা কি? চোখের ভুল নাতো!
লাশের ওপর বসে থাকা লোকটা সিগারেট টানতে টানতে বললঃ-- কিরে গাড়ি থামালি কেন।
এই শুনে ওস্তাদ বলল- এবার কাম সারছে। অতঃপর দূইজনে মিলে দিল খিচ্ছা দৌড়।
দৌড়ের দৃশ্য দেখে লোকটা ভাবলো- মনে হয় কোনো সমস্যা হইছে। নইলে ওরা দৌড় দিল কেন। সেও ওদের পিছনে দিল দৌড়।
হেলপার পিছনে তাকাইয়া দেখে লাশটা সিগারেট টানতে টানতে ওদের পিছনে দৌড়াইতাছে।
হেলপার বললঃ খাইছে আমারে! ওস্তাদ আজ আর রক্ষা নাই। ঐ লাশটাও আমাদের পিছনে দৌড়াচ্ছে। তাড়াতাড়ি বাচতে চাইলে খিচাইয়া দৌড় দেন।
অতঃপর, পরদিন গ্রামে গুজব ছড়িয়ে গেলো- কবরস্থান থেকে মৃত ব্যাক্তি উঠে সিগারেট খেতে খেতে দৌড়াচ্ছে।
তাই, গুজবে কান না দিয়ে সবাই সচেতন হই।
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




