
১। কবে সব ঠিক হবে!
কতদিন হয় রাস্তার ধারে দাঁড়িয়ে, ঝাল বেশি দিয়ে ফুচকা খাইনা।
২। মাননীয় প্রধানমন্ত্রী প্রকাশনা শিল্পে প্রণোদনা চাই!
৩। দিশাহীন নেতৃত্বের প্রতি জনতার হতাশার বহিঃপ্রকাশ ঘটল।
৪। ঢাকার বাইরে থেকে গাড়ি আসছে না ঢাকায়। দেখলাম মানুষ খালি ড্রামের মধ্যে বসে মালবাহী গাড়িতে চড়ে লুকিয়ে লুকিয়ে ঢাকা আসছে। অপূর্ব কৌশল।
৫। ভারত তো রাত ৯টায় টানা ৯ মিনিট 'করোনা পূজা' করে ফেলল। এবার আমাদের কিছু একটা করতে হবে না??
৬। ঈশ্বর তো এতো নিষ্ঠুর হতে পারেন না! আমরা কেউ কাউকে ছুঁতে পারবো না, হাগ করতে পারবো না, তা কিভাবে হয়!?
ঈশ্বরকে কি খুব বিরক্ত করে ফেলেছি আমরা!? তার জন্য ক্ষমা তো চাইতেই পারি।
হে আল্লাহ! আমাদের ক্ষমা করো। মুক্ত পৃথিবীর শ্বাস নিতে দাও।
৭। এই মহামারি যদি অন্য কোন দেশে না হয়ে শুধু আমাদের দেশে হইত তাহলে এতক্ষণে কত পার্সেন্ট ভিআইপি দেশে অবস্থান করত আল্লাহ জানেন।
৮। আজিব ব্যাপার। দেশে এতো এতো ধনী লোক- আজ তারা কোথায়? দেশের এই বিপদে তাদের দেখা যাচ্ছে না কেন? অমানুষের বাচ্চা গুলো, চোর, দূর্নীতিবাজ, নব্যধনী, চাটুকার কই তোরা? বের হ। কত না তোদের চেটাং চেটাং কথা শুনেছি। আজ তোরা কোথায়? এই করোনা দিনে তোদের আসল মুখোশ বের হয়ে গেল।
৯। আল্লাহ দোহায় লাগে খিলগাঁও এলাকা টা আমারা নিজেরাই লকডাউন করে রাখি। কেউ ঘর থেকে বাহির হবেন না।
১০। বাইরের খাবার না খাইতে খাইতে কেমন জানি হয়ে যাইতেছি শরীর হঠাৎ হঠাৎ কাঁপে, মাথা ঘুরায়, ফুসফুস খালি খালি লাগে, পাকস্থলী কামড়ায়, পেট মুচড়ায়, গিরায় গিরায় বেদনা আরও কতো রকম যে লাগে!
১১। সরকার, সরকার প্রধান ও সরকারের পলিসি মেকারদের উপর আমার পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। এমনকি তারা সর্বোচ্চ মাত্রার কাণ্ডজ্ঞানহীন হলেও। আপনার?
১২। আমেরিকা যুক্তরাষ্ট্রে, বিশেষ করে নিউইয়র্কে চিকিৎসাব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। একদিনে মারা গেছে দেড় হাজার মানুষ। বড় বড় হাসপাতালগুলোর ফ্লোরে ও রোগী। অনেককে বাসায় থেকে চিকিৎসা নিতে বলা হচ্ছে। মুখ ঢাকার চিরবিরোধী মার্কিন সভ্যতা। কিন্তু এখন বলা হচ্ছে, স্কার্ফ বা একটা কাপড় দিয়ে মুখ ঢাকলেই হবে।
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



