somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ১৪১

০৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। মশা আসলে কামড়ায় না, ফুটো করে রক্ত চুষে খায়। মানুষের শরীরের সব রক্ত খেয়ে ফেলতে মোট ১২ লক্ষ মশা প্রয়োজন।

২। জাপানীরা মোটামুটি অনেক দেশের মানুষ থেকে সচ্ছল, তারপরেও তারা তাদের বাসায় কোন 'কাজের লোক কিংবা গৃহপরিচারিকা' রাখে না, নিজেদের বাসার কাজ নিজেরা করে।

৩। রবীন্দ্রনাথের বিরুদ্ধে বড় অভিযোগটি এনেছিলেন প্রয়াত প্রফেসর আহমদ শরীফ। তিনি বলেছিলেন—তিনি প্রজাপীড়ক জমিদার ছিলেন। আহমদ শরীফ লেখক আবুল আহসান চৌধুরীকে একটি চিঠিতে রবীন্দ্রনাথ যে প্রজাপীড়ক ছিলেন সে বিষয়ে খোঁজ খবর নিতে বলেছিলেন। পরবর্তীতে আবুল আহসান চৌধুরী রবীন্দ্রনাথ বিষয়ে একাধিক প্রবন্ধ-বই লিখেছেন। তিনি কোথাও দাবী করেন নি যে রবীন্দ্রনাথের বিরুদ্ধে আনীত প্রজাপীড়নের অভিযোগটি সঠিক।

৪। আল্লাহ তা’আলা বলেছেন,রমণীদের ভাল গুণের প্রতি তাকাও।
এতে তোমাদের অন্তরে প্রশান্তি আসবে এবং অসদাচরণের পথ বন্ধ হবে। একটি বিষয় অপছন্দ হলে অন্যটি পছন্দ হতে পারে।’ সেই গুণটির প্রতি তাকাও। পছন্দের গুণটির প্রতি লক্ষ করে তার সাথে সদাচরণ কর। আমাদের সমাজের সব নষ্টের মূল এটাই। আমরা শুধু মন্দটাই বলি ভাল গুণের প্রতি তাকানর প্রয়োজনবোধও করি না। তাই রাসূলে আকরাম সা. বলেন, এর পরেও কি তোমরা নারীর এ ত্যাগের মূল্যায়ন করবে না? তাদের সাথে ভালো ব্যবহার করবে না? তাদের ত্যাগের সঠিক মর্যাদা দান তোমাদের জন্য আবশ্যক। আল্লাহ তা’আলা তার নেক বান্দাদেরকে অভিনব পদ্ধতিতে পরীক্ষা করেন। যেন তারা পরীক্ষায় সফলতা লাভ করে পৌঁছে যেতে পারেন মর্যাদার শীর্ষ চূড়ায়।

৫। এই দেশে হিন্দু থাকবে, খ্রিষ্টান থাকবে, বৌদ্ধ থাকবে, মুসলমান থাকবে এবং নাস্তিকও থাকবে। এই দেশ আমাদের সবার। আমরা সবাই মিলেমিশে থাকবো। কার কি ধর্ম সেটা নিয়ে মাথা না ঘামিয়ে সবার আগে মানুষকে মানুষ হিসেবে দেখতে হবে। যদিও ব্যাঙের ছাতায় ভরে গেছে দেশ! একবার আপনারা ভাবুন কেমন বাংলাদেশ রেখে যাচ্ছেন ভবিষৎ প্রজন্মর জন্য! গ্রামে শান্তি নাই, শহরে শান্তি নাই। বাসায় শান্তি নাই, এমন কি ব্লগে- ফেসবুকেও শান্তি নাই। কেন আমরা আমাদের নিজেদের শান্তি নষ্ট করছি? আসুন আমরা সবাই চেষ্টা করে দেখি- সুখে শান্তিতে বাস করতে পারি কিনা। কি লাভ হরতাল দিয়ে? গাড়ি বাসে আগুন দিয়ে? আসুন দেশকে ভালোবাসি, দেশের জন্য কিছু করি।

৬। তৃতীয় বিশ্বের এক গরীব চাষা বলছি সবাই বলে মানুষের নাকি পাঁচটা ইন্দ্রিয় আমি বলি, এ সত্যের অপলাপ মাত্র জন্ম মূহুর্ত থেকে এখন পর্যন্ত দশক কেটেছে একাধিক কখনোই আমি পাঁচটি ইন্দ্রিয় দ্বারা তাড়িত হইনি আমার ইন্দ্রিয় একটিই, তা হল ক্ষুধান্দ্রীয়।

সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:২৪
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

×