
১। হ্যাপিনেস মানেই কিন্তু সেন্স অফ সিকিউরিটি। আমার কখনও বিপদ হবে না, আমার কখনও অভাব হবে না, আমার সব কিছু ঠিকঠাক থাকবে, আমাকে বাচানোর জন্য কিছু লোক সবসময়ে প্রস্তুত থাকবে, কেউ আমার নিন্দে করবে না।
২। মেলিতেছে অঙ্কুরের পাখা, লক্ষ লক্ষ বীজের বলাকা।
--রবীন্দ্রনাথ ঠাকুর।
৩। 'যদ্যপি আমার গুরু' আহমদ ছফার উদ্দেশ্য কি ছিল এই বইটি লেখার পিছনে, নিজের গুরুর মহত্ব তুলে ধরা নাকি আবদুর রাজ্জাক স্যারের নানান বক্তব্যের ব্যাখ্যা প্রদান?
৪। স্ত্রী হয়ে যে স্বামীর বচন না শুনে, স্বামীর বংশ রক্ষা না করে, অবজ্ঞায় স্বামী কার্য্যে অনাদর করে তবে সে নারী চিরকাল নরকে মজবে।
(মহাভারত)
৫। ভলতেয়ারের এই কথাটা আমার অসম্ভব পছন্দের, 'আমি তোমার সঙ্গে একমত না কিন্তু তোমার মত প্রতিষ্ঠার জন্য আমৃত্যু লড়ব'।
৬। বাংলাদেশের এই করোনা পরিস্থিতে অসৎ পথে নব্যধনী হওয়াদের কাছ থেকে টাকা গুলো নিয়ে করোনার কল্যানে ব্যয় করলে ভা্লো হয়।
৭। বাংলাদেশে আসলে কোনো সত্যিকার ধার্মিক নেই। আমাদের সমাজটাই ভণ্ডামিতে পরিপূর্ণ। দূর্নীতিবাজরা যখন মসজিদে বা মাদ্রাসায় বড় অংকের টাকা দেয়, হুজুর তখন তার নামে দোয়া পড়তে থাকেন। সমাজের সর্বত্রই শুধু ভণ্ডামি চলছে…
৮। শীর্ষ আলেমরা মসজিদে জামাত নিয়ে নিজেদের আভ্যন্তরীণ ‘রাজনৈতিক’ বিরোধটা এই মুহূর্তে সামনে না আনলেও পারতেন।
৯। IEDCR থেকে নিয়ম করে দৈনিক যেমন আহত নিহত (আক্রান্ত ও মৃত) সংখ্যা জানানো হচ্ছে ঠিক তেমন করে দুদক থেকে দৈনিক চাল চোরদের সংখ্যাটা জানিয়ে দিলে জাতির উপকার হতো।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




