
বর্তমানে বিশ্বে করোনা আক্রান্ত ১৫ লাখের বেশি।
আর মৃত্যু- প্রায় ৯০ হাজার মানুষ। ১৮৪ দেশে করোনা পৌছে গেছে। সারা পৃথিবী থেকে কেবলই মৃত্যু সংবাদ আসছে। পরিচিত অপরিচিত যে কারো মৃত্যু সংবাদ আমার জন্য ভীষন কষ্টের। করোনা শারীরিকভাবে অ্যাটাক করছে ১৫ লাখ। আর মানসিক অ্যাটাক করছে অন্তত ৫০০ কোটি মানুষকে। ইহা সত্য। মন ভালো লাগে না কিছুতেই। বই, মুভি বা ব্লগ কিছুই আমাকে আনন্দ দিতে পারছে না। রাষ্ট্র পরিচালনা করতে গেলে দূরদর্শী ক্ষমতা রাখতে হয়। আমাদের দেশের রাজনীতিবিদরা পুরোপুরি দক্ষ নয়। আমাদের দেশে করোনার পাশাপাশি সবচেয়ে দুঃখজনক হলো 'ত্রান' কে বা কারা চুরী করছে।
‘কুমিল্লার’ একটি ভিডিও দেখলাম।
হাজারো মুসল্লি তরুন-যুবকদের নিয়ে রাতের বেলা করোনার বিরুদ্ধে গণমিছিল করছে! মূর্খগুলার ঠ্যাং ভেংগে ঘরে লকডাউন করে রাখা উচিত, এরা নিজেরাও বাঁচবে না, অন্যকেউ বাচতে দিবেনা। আমাদের দেশের লোকজন এত নির্বোধ কেন? যারা মানুষ এরা ভালো বা খারাপ সবসময়ই মানুষ আর যারা অমানুষ এরা কখনই মানুষ না শুধু দেখতেই মানুষের মত এরা করোনা থেকেও খারাপ। ফেসবুকে অনেকেই দেখলাম টাক মাথার ছবি দিচ্ছে। নিজের মাথার চুল নিজেই কেটে ফেলছে। লোকজন এরকম মাথার চুল ফেলে টাক হয়ে যাচ্ছে কেন? ভাবছি, আমিও টাক হয়ে যাবো নাকি?
ফেসবুকে দেখলাম অনেকে করোণা থেকে বাচার বুদ্ধি-পরামর্শ দিচ্ছেন।
করোনা থেকে জীবন বাঁচাতে সবচেয়ে কার্যকর পদ্ধতি কোনটি?
১. মুফতি ইব্রাহীমের 1.Q7 +6=13 পদ্ধতি?
২. ড. মুহম্মদ আমিনুল ইসলামের ইথাইল এলকোহল ইনহেল পদ্ধতি?
৩. হযরত জয়নাল হাজারীর ফুসফুস বের করে সাবান দিয়ে ধুয়ে ফেলা পদ্ধতি?
আমি মুভি দেখছি প্রতিদিন।
প্রতিদিন তিনটা করে মুভি দেখছি। আসলে মুভি দেখি না। বলা যায় শুধু চেয়ে থাকি। সাউথ মুভি গুলো অসাধারন হয়। যারা দেখেন তারা জানেন। চমতকার সব কাহিনি। অত্যন্ত মনোমুগ্ধকর তাদের অভিনয়। যেহেতু বিনা অপরাধে সবাই আমরা বাসায় বন্দি। সময় তো পার করতে হবে।
এক মুভিতে দেখলাম- নায়ক ট্রেনের ভিআইপি কামরা গুলোতে খাবার দেয়। এটাই তার পেশা। মুভির শেষের দিকে দেখলাম- নায়ক কাদতে কাদতে ট্রেনের ছাদে গান গায়। কিন্তু নায়িকা ফিরেও তাকাচ্ছে না। এদিকে ট্রেনে আগুন লেগে গেছে।
আরেক মুভিতে দেখলাম- পুরো মুভিতে নায়ক থাকে দালাল। জমির দালাল। পুরো মুভিতে কোনো নাচ গান নেই। নায়ক শুধু জমি বেচাকেনা নিয়ে ভীষন ব্যস্ত। তার মা তাকে বিয়ের কথা বলে। কিন্তু সে বিয়ে করতে চায় না। সারাদিন সে জমির দালালি করা নিয়ে ভীষন ব্যস্ত।
বসে না থেকে আরেকটা মুভি দেখলাম- মুভিতে নায়ক একজন জেলে। অনেক পরিশ্রমী নায়ক। জাল ফেললেই ঝাল ভরতি মাছ উঠে আসে। অন্য জেলেরা অবাক হয় তারা জাল ফেললে মাছ আসে না। দূর্দান্ত মুভি। চমতকার মুভি। নায়ক নায়িকার দূর্দান্ত অভিনয়। নায়ককে ঘটনাচক্রে আফ্রিকা যেতে হয়। আফ্রিকা গিয়ে নায়ক বিশাল বিপদে পড়ে।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০২০ রাত ১০:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




