
গোটা দুনিয়াটা কেমন বদলে গেল!
প্যারিস আর রোম্যান্টিক নগরী নয়। মক্কা মদীনা বন্ধ। আমেরিকা ঈশ্বরের মতো শক্তিধর নয়। চীনের প্রাচীর কি কিছু আটকাতে পারলো? দেখো, চারিদিকে কি ভীষন করুন পরিবেশ! মানুষ মানুষকে জড়িয়ে ধরা বারণ। চুমু নিষিদ্ধ। প্রাণের মানুষের থেকে দূরে থাকাটাই নাকি এখন প্রকৃত ভালোবাসা। ভালো মানুষ, মন্দ মানুষ রাতারাতি টের পেয়েছে, ক্ষমতা, রূপ যৌবন এবং অর্থ এসবই ভীষণ অকর্মণ্য। তাকে প্রাণে বাঁচিয়ে রাখার বিন্দুমাত্র শক্তি এদের কারও নেই। অথচ দেখুন, মানুষ নামের সব থেকে শক্তিধর প্রাণীটিকে মৃত্যুভয় দেখিয়ে খাঁচায় ভরে দিয়ে বাকি দুনিয়া দিব্বি হাসি খুশি। মানুষের কিচ্ছুটি করার নেই। বাতাসে সামান্য ধুলোও নেই। প্রকৃতির ক্ষমতার কাছে মানুষ মাটির পুতলা। হে মানুষ- এখন করো টাকার বড়াই, ক্ষমতাই বড়াই, মিথ্যার বাহাদুরি। করো বদমাইশি, করো জমিদারগিরি। করো ফুটানি। এখন কানের আগায় কলম গুজে বাঈজি নাচাও।
প্রকৃতি এখন আগের থেকে আরও সুন্দর।
অনাবিল। অমলিন। স্বচ্ছ, পবিত্র। কোথাও কোনও বে-সুর নেই। আসলে, মূর্খ নির্বোধ মানুষকে করোনার হাতে ঈশ্বর একটি চিঠি পাঠালেন, 'ওহে শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত এই পৃথিবীর নকশায় তুমি অচ্ছুৎ, ভীষণরকম অপ্রয়োজনীয় হয়ে উঠেছ। তাকিয়ে দেখ, বোঝো, তোমার খবরদারি ছাড়া গাছপালা, পশুপাখি, নদীনালা, পাহাড়, সমুদ্র, আলো বাতাস আকাশ সবাই খুব ভালো আছে। অমলিন, নিশ্চিন্ত, দেদার খুশি। তাই করোনা থেকে বেঁচে উঠে মাথা নত করো প্রকৃতির কাছে। প্রকৃতির আর সর্বনাশ করো না। প্রকৃতির প্রতি দৃষ্টিতে যেন বিনয় থাকে, শ্রদ্ধা থাকে, থাকে ভালোবাসা। জিভে কৃতজ্ঞতা। মগজে একটা কথা ভালো করে গেঁথে নাও রে বোকা মানুষ, তুমি পৃথিবীর প্রভু নও, কেবল অতিথি। আকাট, অকৃতজ্ঞ জীব কোথাকার। এখন থেকে আচরণ উন্নত করো। ক্ষমতা কম দেখাও। মানুষ হও। ভালো মানুষ। স্বচ্ছ পবিত্র মানুষ।
তোমাদের তথাকথিত যে শিক্ষা!
যার বিনিময়ে, ভাগাভাগি, হিংসা, হত্যা, রাহাজানি, অবিচার করে মনগড়া ধর্মের বেড়াজালে গোলোকে ঘুরছো, অহংকারে ঘোষণা করে চিৎকার করে বলেছিলে তুমি...মানুষ! একমাত্র শ্রেষ্ঠ জীব! প্রকৃতি 'করোনা' নামক এক থাপ্পড় মেরে মনে হয় বুঝিয়ে দিল এবং বলছে ওহে মানুষ তোমরা শ্রেষ্ঠ জীব নও, দিনকে দিন তোমরা পশুতে পরিনত হয়েছ। তোমাদের কর্মকান্ডে পশুরাও লজ্জা পায়। তাই, এখনো সময় আছে, পারলে এই প্রকৃতি থেকে শিক্ষা নাও, করোনা থেকে শিক্ষা নাও। আল্লাহ, গড, ভগবান পরে হবে। মঠ, মসজিদ, মন্দির, গির্জা, আশ্রম, ওসব পরে বানিও। আগে এই প্রকৃতি থেকে শিক্ষা নাও। প্রকৃতির শিক্ষায় শিক্ষিত হও। বুঝতে চেষ্টা করো- ধর্ম মানুষের স্বাভাবিক, প্রাকৃতিক মানবিক গুণগুলো ধ্বংস করে দেয়, কৃত্রিম ও অবান্তর মানসিকতার জন্ম দেয়।
আশা রাখি মানুষও পরিবর্তন হবে। পরিবার কে নিয়ে সতর্ক এবং ভাল থাকবেন। পৃথিবীর সবাই ভালো থাকুক এই আশা করি।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




