
আজ অনেকদিন পর বাইরে গেলাম।
ভাববেন না অসচেতন লোকের মতো খামাখা বাইরে গিয়েছি। দরকারেই গিয়েছি। ঘরে কোনো খাবার নাই। ফ্রিজ পুরা খালি। এমন কি ভাতের চালও নাই। ডিম নাই, তেল নাই। লবন নাই। তরিতরকারী, মাছ মাংস কিছুই নাই। গরীব বলে না খেয়ে তো আর থাকা যায় না। তাই বের হয়েছি। অল্প কিছু বাজার করেছি। আরো বাজার করতে হবে। বাজার করতে গিয়ে ভাবলাম- একটু আশেপাশে ঘুরান্তি দেই। দেখি চারপাশের অবস্থা কি। রাস্তাঘাট বেশ নিরিবিলি। রাস্তায় পুলিশ আছে। সেনা সদস্যরা আছে। অল্প কিছু পথ হেটেই পুরো শরীর ব্যথা হয়ে গেছে। কিন্তু অন্য সময় এর চার গুন বেশি হাটি। আসলে অনেকদিন বাসায় শুয়ে বসে থেকে হাতে পায়ে খিল ধরে গেছে। অনেকদিন পর হঠাত ফুটবল খেললে যেরকম শরীর ব্যথা করে আজ সেই রকম ব্যথা করছে। এই গলি, সেই গলি হেঁটে শেষে গেলাম বাজারে। বাজারে বেশ ভিড়। তবে বাজারের সব দোকান খোলা না। পিয়াজ ৫৫ টাকা করে বিক্রি হচ্ছে। আদার দাম খুব বেশি। ৩০০ টাকা কেজি। দশ দিন আগেও ১৬০ টাকা ছিলো। গলির ভিতরে থাকা সবজির দোকান গুলো মেইন রাস্তা এসে পড়েছে। সব মিলিয়ে করোনা পরিস্থিতিতে দেশ কোণ দিয়ে যাচ্ছে এটা বুঝতে পারলাম না।
১।

বেইলী রোড। মহিলা সমিতির সামনে। একটু সামনেই ভিকারুন নেসা স্কুল। ছবিতে কি দেখা যাচ্ছে বা পাশে সেনা সদস্যদের বেশ কয়েকটা গাড়ি থেমে আছে?
২।

এটা খিলগাও বাজারের দৃশ্য। এই বাজারে সব সময় ভিড় লেগেই থাকে। ছোটবেলা থেকেই দেখছি।
৩।

এটা শাহজাহানপুর এলাকায় কম মূল্যে বা বলা যায় ন্যায্য মূল্যে টিসিবি'র বিক্রয় কেন্দ্র। তেল আটা বিক্রি হচ্ছে। মানুষজন লাইন ধরে কিনছে।
৪।

এই ছবিটা যে কোথা থেকে তুললাম বুঝতে পারছি না।
৪।

বেইলী রোডের মুখে, সিদ্বেশরী উচ্চ বিদ্যালয় স্কুলের গেটের পাশে হাত ধোয়ার এই আয়োজন। বেশ ভালো উদ্যোগ। সবাই এরকম ব্যবস্থা করলে ভালো হতো। অবশ্য রাস্তায় লোকজন কম। হাত ধুবে কে?
৫।

খিলগাও শাহজাহানপুর ফ্লাইওভার। দেখেছেন রাস্তা কেমন খালি!
৬।

মৌচাক মার্কেটের কাছে। পিকআপ ভ্যান থেকে কম মূল্যে তেল আটা বিক্রি করছে। মানুষের বেশ লম্বা লাইন।
৭।

অই যে কিছু লোকজন দেখা যাচ্ছে। সম্ভবত তারা ত্রানের অপেক্ষায় আছে।
৮।

রাস্তায় রিকশার চেয়ে বেশি দেখা যায়- ব্যক্তিগত গাড়ি।
৯।

আমার বাসার কাছের রাস্তা।
১০।

মগবাজার মোড়।
১১।

রাজারবাগ মোড়।
১২।

পরীবাগ যাওয়ার রাস্তা টা।
১৩।

খিলগাও বাজারের প্রবেশ পথ অনেক গুলো। এখন মাত্র দুটা পথ খোলা। বাকি সব পথ বন্ধ করে রাখা হয়েছে।
১৪।

হ্যালি ফ্যামিলি হাসপাতালের সামনে।
১৫।

আমার বাসার কাছেই এই মাংসের দোকানটা। আমি জানি এরা কিভাবে ক্রেতাকে ঠকায়।
১৬।

পুরাতন রমনা থানার সামনের রাস্তা।
১৭।

আমার বাসার কাছে এই রাস্তা। এই পথ দিয়েই খিলগাও বাজার যেতে হয়।
১৮।

মৌচাক মার্কেট এলাকা। পুলিশ অযথাই এপথ দিয়ে রিকশা যেতে দিচ্ছে না।
১৯।

মৌচাক মগবাজার ফ্লাইওভার।
২০।

তেল, গ্যাস নেওয়ার জন্য দীর্ঘ লাইন থাকতো এই পাম্পে। এখন ফাকা।
২১।

বেইলী রোড। কোনো জ্যাম ট্যাম নেই।
২২।

শান্তি নগর মোড়।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




