
এই ছবিটা আমার বাড়ির ছাদের। গত বছর বেশ আম হয়েছিলো। ঝড়ে পড়ে-টড়ে ২৭ টা আম রয়ে গিয়েছিলো। এবার আম হয় নাই। সারা বছর এত যত্ন করলাম।
১। আধুনিক যুগে বসবাসরত সকলেই আধুনিক নয়।
২। আমি আদব শিখেছি বেয়াদবের কাছে।-ইমামগাজ্জালি (রাঃ)
৩। চরিত্রহীন ব্যাক্তির মাঝে কখনো ভালবাসা থাকে না, মিথ্যাবাদীর মাঝে কখনো মানবতা থাকে না। যা থাকে তা হলো ভান। লোক দেখানো ব্যাপার।
৪। দুধ দিয়ে পাউরুটি খেতে ইচ্ছা করছে। দুধে রুটি ডুবিয়ে খাবো। গতকাল চা দিয়ে পাউরুটি খেয়েছি।
৫। ঘরে শুয়ে বসে থাকতে থাকতে ফর্সা হয়ে যাচ্ছি, মোটা হয়ে যাচ্ছি। দাড়ি কামাচ্ছি না। ভাবছি রেখে দিব। মায়া পড়ে গেছে।
কপালে লেখাই ছিলো- জমিদারের মতো জীবন কাটাবো। খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি। কোমরে একটা তরয়াল গুজা শুধু বাকি।
৬। নিউ ইয়র্কের চিকিৎসক বলেছেন, যদি আমরা চোখে নাকে মুখে হাত না দিই, তাহলে করোনা না হওয়ার চান্স ৯৯.৯৯ ভাগ। কারণ আপনি দরজায় হাত দিচ্ছেন, ভাইরাস থাকতে পারে, লিফটের বোতাম টিপছেন, দোকানের ডেস্কে হাত রাখছেন, ভাইরাস থাকতে পারে। হাত চোখে মুখে নাকে দেবেন না। হ্যান্ড স্যানিটাইজার রাখবেন সাথে, সাথে সাথে হাত পরিষ্কার। বাসায় প্রথমে হাত ধোবেন। বাতাস থেকে ভাইরাস ইনহেল করার চান্স আসলে কম। এরপর আমরা বাইরে যাব না। গেলে মাস্ক পরব। ৬ ফুটের মধ্যে কারো কাছে যাব না। আবারো বলি, হাত ধোয়া, নাকে মুখে চোখে হাত না দেওয়াই একমাত্র কার্যকরী প্রতিরোধ।
৭। আজ চৈত্র সংক্রান্তি। বাংলা সনের শেষ দিন। বাংলা বছরের শেষ দিন চৈত্র সংক্রান্তিতে সব্বাইকে অনেক অনেক শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




