
আজ ঘুম থেকে উঠেছি দুপুর দুইটায়।
এত দেরী করে ঘুম থেকে উঠার কারন ঘুমিয়েছি ভোর ছয়টায়। ভোর ছয়টায় ঘুমানোর কারন বই পড়েছি, মুভি দেখেছি। বই পড়ার কারন বা মুভির দেখার কারন হলো ঘুম আসে নাই। ঘুম না এলে তো বিছানায় যাওয়ার কোনো মানে হয় না। নিত্য দিনের রুটিন বদলে গেছে। আসলে ইদানিং মন দিয়ে বই পড়া হচ্ছে না, মুভি দেখাও হচ্ছে না। বলা যায় শুধু চেয়ে থাকি। কি পড়ছি আমি জানি না। কি মুভি দেখছি জানি না। শুধু চেয়ে থাকি। এভাবে কত দিন যাবে কে জানে!

আজ সকালের নাস্তা খাইনি।
দুপুরে দাওয়াত দুইতলায় ভাবির বাসায়। ঘুম থেকে উঠে গোছল করে দোতলায় গেলাম। সময় তখন আড়াইটা। ভাবী খাবারের বিশাল আয়োজন করেছেন। দেশের এই করুন পরিস্থিতিতে এত আয়োজন। দশ রকমের ভর্তা। এর মধ্যে মটরশুটি আর শিম ভর্তাও আছে। লইটা শুটকি রান্না করেছে। লইটা শুটকিটা অসাধারন হয়েছে। শুধু মাত্র লইটা শুটকি দিয়েই এক গামলা ভাত খেয়ে ফেলা যায়। করলা ভাজিটা অতি চমতকার হয়েছে। খেতে একটুও তিতা লাগে নি। সামান্য ডাল যে এত মজা হতে পারে আমার ধারনার বাইরে ছিলো। ইলিশ মাছ ভূনা করেছে। ইলিশ মাছ ভূনায় লবন কম হয়েছে। সব মিলিয়ে দুপুরের খানাটা অসাধারন হয়েছে।

বিকেলে বাসার সবাই সাজগোছ করেছে।
সেজে-গুজে ঘরে বসে বাসার সদস্যদের নববর্ষ পালন করা। সবাই বলল তাদের ছবি তুলে দিতে- দিলাম তাদের কিছু ছবি তুলে। টানা এক ঘন্টা সবার ছবি তুলে দিলাম। সুরভি ছবি তুলতে খুব পছন্দ করে। এত আগ্রহ নি্যে খুব কম মেয়েই হয়তো ছবি তোলে। আজ রাতের খাবার খাচ্চি। রান্না হবে ছাদে মাটির চুলায়। অলরেডি তারা রান্না শুরু করে দিয়েছে। খাসির কাচ্চি হবে। এদিকে আমার চায়ের নেশা ধরেছে। সকালে চা খাওয়া হয় নাই। খুব চা খেতে ইচ্ছা করছে। সুরভি ছাদে রান্নায় ব্যস্ত। করোনার ঝামেলা না থাকলের চট করে বাইরে গিয়ে এক কাপ চা খেয়ে আসতে পারতাম। অবশ্য মন বলছে সুরভি চা করে দিয়ে যাবে।

ব্লগারদের জানাই শুভ নববর্ষ।
এরকম নববর্ষ বাঙ্গালীর আগে কখনও আসে নাই। গত বছরও তো লোকজন এই দিনে কত না আনন্দ করেছে। আগামী বছরটা কেমন হবে কে জানে! এমন দিন যেন কোন কালে না আসে। মন থেকে চাই- সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। ঘরে ঘরে পালন করুন নববর্ষ। প্রতিটা ঘরে আনন্দ বিরাজ করুক। শুভ নববর্ষ। নববর্ষে ধরিত্রী ও মানবিকতার জয় হোক। অপসংস্কৃতি দূর হোক। মানবিকতায় দূর হোক সকল অশুভ। সবার জন্য ভালোবাসা।

সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




