
১। এই তো জীবন!
কে বলতে পারে, তোমার শরীরের কোনখানে হয়তো এই মুহুর্তে একটি ক্যানসারের ভ্রুন তৈরি হয়েছে। আজ আছো, কাল থাকবে না। ভেবে কি হবে, কষ্ট পেয়ে কি হবে! মানুষের নিয়তিও ক্যানসারের মতো। অপ্রতিরোধ্য।
ওই যে মেয়েটা যৌবন দেখিয়ে সিনেমায় কোমর দুলিয়ে নাচছে, দশটা বছর যেতে দাও, ওর দিকে কেউ ফিরেও তাকাবে না। জীবন ফুটো পাত্রে জলের মতোন। চুঁইয়ে চুঁইয়ে পড়তেই থাকবে।
২। সিড়ি দিয়ে নামতে গিয়ে পা পিছলে একেবারে ফুটপাতে পড়ে গেলাম। একজন পথচারী আমাকে টেনে তুললেন। মাথাটা ভাগ্যের জোরে বেঁচে গেছে।
কয়েকদিন ধরেই দেখছি ছোটখাটো নানা দূঘর্টনা থেকে একটুর জন্য বেঁচে যাচ্ছি। গতকাল একটা বাসের তলায় প্রায় পড়েই যাচ্ছিলাম।
আকাশের দিকে তাকাই। ঢাকার আকাশে কোনো রহস্য নেই। তবু মনে হয় কিছু আছে, অবশ্যই কিছু আছে।
৩। একটা মানুষ কখনো সবার কাছে ভালো হতে পারে না।
পৃথিবীতে আমরা যত সহজে অন্যের দোষ বর্ণনা করি, ঠিক ততটুকু পরিমাণ প্রশংসা করতাম তাহলে পৃথিবীর চেহারাটা অন্যরকম হত।
৪। আপনি খুশি না আয়ে
না আপনি খুশি চলে,
লাই হায়াত আয়ে,কাজা লে চলি চলে।
অর্থঃ পৃথিবীতে নিজের খুশি মতো আসি নি, খুশি মতো চলেও যাবো না। জীবন হাত ধরে নিয়ে এসেছিল বলেই এসেছো। মৃত্যু হাত ধরে নিয়ে চলে যাবে, তখন চলে যাবে।
৫। আল্লাহ সবাইকে ভালো রাখুক এই দোয়া করি সবসময়।
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




