
একেক সময় একেকটা ফ্যাশন আসে।
এখন ফ্যাশন এসেছে টাক মাথা হওয়ার। সবাই মাথার চুল ফেলে দিচ্ছে। টাক মাথার ছবি দিচ্ছে ফেসবুকে। লোকজন তা নিয়ে সাহাসি করছে। সেদিন বাজারে দেখলাম, ছেলেরা নাটাই ঘুড়ি কেনার জন্য দোকানে ভিড় করেছে। এই করোনা পরিস্থিতিতেও ছেলেরা নাটাই ঘুরি কিনছে। বিকেলে ছাদে গেলে দেখা যায়- অনেকেই ঘুড়ি উড়াচ্ছে। এই সমাজে একদল লোক আছে সরকারী টাকায় বা কালো টাকায় শুধু বিদেশ ঘুরে বেড়ায়। তারা আজ ঘরে বন্দি। তাদের ভীষন কষ্ট হচ্ছে নিশ্চয়ই। বানারীপাড়ার আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম ইউসুফ আলী গরীবের ৭ টন চাল আত্মসাত করেছে। পুলিশ তাকে আটক করেছে।
এই হলো সমাজের অবস্থা।
চারিদিকে নানান রকম খবর দেখে শুনে আমার মনটা ভালো নেই। কেমন দম বন্ধ, দম বন্ধ লাগছে। ডাক্তাররা করোনা রোগীকে চিকিৎসা না দিলে আমরা সমালোচনা করছি। আবার সেই ডাক্তারই যখন করোনা রোগীকে চিকিৎসা দেন তখন তাদের পরিবারকে আমরা সামাজিকভাবে একঘরে করছি। আমরা কি মানুষ, না কি পশু? তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ আজ বলেছেন, ''ত্রাণের জন্য যে বিক্ষোভ হচ্ছে, তার পেছনে রাজনৈতিক ইন্ধন আছে। যারা বিক্ষোভ করছে তাদের ভাড়া করে আনা হয়েছে।'' হাছান স্যার আপনি তো বাংলাদেশের সেরা গোয়েন্দা।
ত্রান যেন দরিদ্র লোকেরাই পায়।
এজন্য বড় বড় নেতা, মন্ত্রী এবং এমপিরা ঘরে বসে না থেকে তারা ত্রান নিয়ে যাক। নিজের হাতে বিলি বন্টন করুক। তাতে ত্রান চুরী হবে না। অথবা আমাদের দেশের সরকার সব সময় উল্টা কাজ করে কেন বুঝি না! একবার সরকার ত্রানের চাল পাঠানোতে খরচা করবে আবার সেই চাল চোরের গুষ্ঠীর হাত হতে উদ্ধার করতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী পাঠাবে। একবারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ত্রাণের সামগ্রী দিলে কি সমস্যা ছিলো? জনগণ সব বাড়িতে থাকতো সেনাবাহিনী যেয়ে ঘরে ঘরে ত্রাণের বস্তা দিয়ে আসতে পারতো। তাহলে তাদের জানাও থাকতো যে কবে কত তারিখে কোন পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হলো। কেউ পাচ্ছে ত্রাণ আর কারো যাচ্ছে ক্ষুদায় প্রাণ আর কেউ চুরি করে হচ্ছে মহান(চোর) এমন অরাজকতার সৃষ্টি হতো না।
করোনা পরিস্থিতির জন্য কাকে দায়ী করবো?
আজ বিশ্বের সমগ্র মানুষের যা দুরাবস্থা, বিশ্বের সর্বস্তরে যা ভোগান্তি, এমনকি বিশ্বে আজ কোভিড ১৯ এর যা প্রভাব, সবকিছুই তাঁর ইচ্ছায় তাঁর (প্রভু) ইশারায় হচ্ছে। আজকে পর্যন্ত বিশ্বে করোনাতে মৃত্যু ১ লাখ ৪৭ হাজার ৩৮৪ মানুষ। বাংলাদেশে অলরেডি ৭৫ জন মারা গেছে। খুব চিন্তায় আছ। খুব। আজ ১৭ই এপ্রিল। ঐতিহাসিক মুজিব নগর দিবস। গভীর শ্রদ্ধা জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা জনাব তাজ উদ্দীন আহমদ, জনাব সৈয়দ নজরুল ইসলাম, জনাব এ এইচ এম কামরুজ্জামান এবং জনাব ক্যাপ্টেন মনসুর আলীকে।
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




