somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

অদ্ভুত পাঁচ

০১ লা মে, ২০২০ রাত ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। আপনি একদিন অফিস থেকে বাসায় ফিরলেন।
অফিস ছুটি হওয়ার দুই ঘন্টা আগেই বাসায় ফিরলেন। কি মনে করে স্ত্রীর জন্য এক তোড়া ফুল কিনে নিলেন। বাসায় ফিরে দেখলেন আপনার স্ত্রী একজন লোকের সাথে শুয়ে আছেন। আপনি ভীষন কষ্ট পেলেন। কষ্টে আপনার চোখে পানি চলে এলো। আপনি দ্রুত ঘর থেকে বের হয়ে গেলেন। ঘর থেকে বের হয়ে ভাবলেন। লোকটাকে খুন করতে পারলে শান্তি লাগতো। আবার ভাবলেন না থাক। দুই বছরের সংসার জীবন আপনার। স্ত্রীকে আপনি অনেক ভালোবাসেন। স্ত্রীও আপনাকে অনেক ভালোবাসে।

২। রফিক রাতে বিছানায় গেলেই তার ঘুম আসে না।
প্রতিদিন বিছানায় শুয়ে রফিক অনেকক্ষন ফ্যানের দিকে তাকিয়ে থাকে। তার ধারনা এই ফ্যানটা একদিন ভেঙ্গে তার উপরে পড়বে এবং তার মৃত্যু হবে। বেশ ভয় করে। দিনের বেলা ভয়টা থাকে না। মিস্ত্রি ডেকে একদিন রফিক ফ্যানটা দেখায়। সব ঠিকঠাক আছে কিনা। নাটবল্টু সব ঠিক আছে কিনা। মিস্ত্রি বলল, সব ঠিক আছে। আপনি চিন্তামুক্ত হলেন। ছাপান্ন ইঞ্চি ফ্যানের অনেক ওজন। অই দিন রাতেই ফ্যানটা রফিক সাহেবের মাথায় পড়ে। রফিক মারা যায়।

৩। মোবারকের আজ খুব মেজাজ খারাপ।
অথচ মোবারক খুব ঠান্ডা মানুষ। বেশ ভদ্র মানুষ। প্রানবন্ত হাসি খুশি মানুষ। সকালে মোবারক গোছল করে রেডি হয়েছে। নাস্তা খেয়ে খেয়েছে। অফিসে যাবে। কিন্তু তার বউ বলছে আজ অফিসে যেও না। আজ আমরা সারাদিন প্রেম করবো। মোবারক বলল, প্লীজ ঘ্যান ঘ্যান করো না। আজ অফিসে যেতেই হবে। জরুরী মিটিং আছে। কিছুতেই মোবারকের স্ত্রী বুঝতে চাচ্ছে না। সে তার স্বামীর গলা ধরে রেখেছে। মোবারক কিঞ্চিত রাগ করে স্ত্রীকে হালকা ধাক্কা দেয়। ধাক্কা লেগে মোবারকের স্ত্রী ছিটকে পড়ে। মাথায় আঘাত পায়। বেশ রক্তক্ষরন হয়। এবং মারা যায়।

৪। রাত নয়টা।
শফিক তার বন্ধুর সাথে আড্ডা দিয়ে হেঁটে বাসায় যাচ্ছিলো। হঠাত সে দেখলো রাস্তায় এক লোক পড়ে আছে। তাকে কেউ খুব মেরেছে। ঠোট দিয়ে রক্ত পড়ছে। শফিকের খুব মায়া হলো। শফিক লোকটির কাছে গেলো। বলল, আপনার কি হয়েছে? লোকটি বলল, আমাকে ছিনতাইকারী ধরেছিলো। ম্যানিব্যাগ আর মোবাইল দিতে চাই নি বলে খুব মেরছে। শফিক কি করবে বুঝতে পারছে না। ঠিক এমন সময় একটা পুলিশের গাড়ি থামলো। পু্লিশ শফিকের কোনো কথাই শুনলো না। তাকে ধরে থানায় নিয়ে গেল। পরের দিন দশ হাজার টাকা দিয়ে সে থানা থেকে ছাড়া পেল।

৫। গলির মধ্যে ছেলেরা ফুটবল খেলছিলো।
প্রতিদিনই খেলে। রহিমা খালা দোকান থেকে জরুরি কিছু সদাইপাতি নিয়ে গলির মধ্যে প্রবেশ করলেন। গলির শেষ মাথায় তার বাসা। রহিমা খালা আসতে আসতে হেঁটে আসছিলেন- ঠিক তখন ফুটবল এসে তার বুকে লাগলো। সাথে সাথে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। এবং মারা গেলেন।
মানুষের প্রতিটা মুহুর্ত সাবধান থাকা উচিত। কখন কি ঘটে যায় বলা যায় না। তাই সাবধান।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০২০ রাত ১২:০১
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

×