somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রোল নম্বর ৯

০৬ ই মে, ২০২০ বিকাল ৫:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মানুষের জীবনের শ্রেষ্ঠ সময় কোনটা?
আমি বলব অবশ্যই মানুষের জীবনের শ্রেষ্ঠ সময় প্রেমে পড়ার সময়টা। প্রেমের চেয়ে আনন্দময় দুনিয়াতে আর নেই। কোনো কোনো প্রেম মানুষকে ধ্বংস করে দেয়, আবার কোনো প্রেম মানুষকে মহান করে তোলে। তবে প্রেম করা ভালো। প্রেম মানুষকে ভালো করে তোলে, প্রেম মানুষকে শক্তি দেয়। কিন্তু যার সাথে দীর্ঘ দিন প্রেম ছিলো তাকে বিয়ে না করা অনেক বেশি ভালো। কারন, তাহলে তাকে না পাওয়ার কারনে সারা জীবন তাকে নিয়ে ভাবা যায়। হা হুতাশ করা যায়। পাওয়া না পাওয়ার মাঝখানে থাকা যায়। তাকে নিয়ে অদ্ভুত স্বপ্ন দেখা যায়। শত ব্যস্ততার মাঝেও এক আধদিন আকাশের দিকে তাকিয়ে তাকে নিয়ে সাতপাঁচ ভাবতে বেশ লাগে। আর যদি যার সাথে প্রেম করলেন এবং তাকেই পেয়ে গেলেন, তাকেই বিয়ে করে ফেললেন। তাহলে ভবিষ্যতে আপনি অনেক কিছু মিস করে গেলেন। বিয়ের চেয়ে বেশি আনন্দময় ঘটনা প্রেম।

শাহেদ জামাল বিয়ে করেছে।
তার স্ত্রী নীলা বেশ ভালো মেয়ে। তাদের একটা কন্যা আছে। অহনা না। সুন্দর সংসার তাদের। অথচ শাহেদ আজকাল সাদিয়া নামের একটা মেয়ের কথা খুব ভাবে। মেয়েটার রোল নম্বর ছিলো নয়। তার আট। মেয়েটা খুব সুন্দর ছিলো। একদম সহজ সরল সুন্দর। সাদিয়ার মুখটা ফুলের মতো সুন্দর ছিলো। পবিত্র। ক্লাশে সাদিয়া কোনো হইচই করতো না। এমন কি কারো সাথে কোনো কথাও বলতো না। প্রতিটা ক্লাশে তার খুব মনোযোগ ছিলো। শাহেদ মুগ্ধ হয়ে সাদিয়ার দিকে তাকিয়ে থাকতো। ক্লাশ ছিলো চল্লিশ মিনিট। শাহেদ টিচারের কথা না শুনে সাদিয়ার দিকে চেয়ে থাকতো। তখন হয়তো শাহেদ প্রেম ভালোবাসা এগুলো ঠিক বুঝতো না। কিন্তু সাদিয়াকে তার ভালো লাগতো- একথা সে কিছুতেই অস্বীকার করতে পা্রবে না। অবশ্য শাহেদ ভীষন লাজুক। তাই সাদিয়াকে কোনো ভালোবাসার দু'চারটা কথা কখনও বলা হয় নি।

নীলা আর অহনা গভীর ঘুমে।
শাহেদ বেলকনিতে বসে আছে। এখনও আকাশ পুরোপুরি ফরসা হয় নি। একদিন শাহেদ সাহস করে সাদিয়ার পাশে গিয়ে বসলো। তখন ক্লাশে কেউ ছিলো না। স্পোর্টস ডে ছিলো। সবাই মাঠে ছিলো। শাহেদ বলল, তুমি সব সময় এমন চুপ করে থাকো কেন? হাসো না কেন? সব সময় মুখটা কেমন বিষন্ন করে রাখো! আমার ভালো লাগে না। সাদিয়া বলল, প্লীজ আমাকে বিরক্ত করবেন না। আমাকে আমার মতো থাকতে দিন। শাহেদ বলল, ঠিক আছে বিরক্ত করবো না। শুধু বলো আজ কি এনেছো? আমি জানি প্রতিদিন তুমি বাসা থেকে খাবার নিয়ে আসো। সাদিয়া টিফিন বক্স বের করে দিলো। শাহেদ দেখলে বক্সে দু'টা রুটি আর আলু বাজি। শাহেদ বলল, রুটি আলু বাজি আমার ভীষন প্রিয়। আমার খিদে পেয়েছে। আমি কি রুটি আলু ভাজি খেতে পারি? সাদিয়া হেসে ফেলল। সাদিয়ার হাসিটা যেন শাহেদের বুকে এসে লাগলো। একটা মেয়ে এত সুন্দর করে হাসে কি করে!

শাহেদ একটা সিগারেট ধরালো।
বেশ লাগছে তার সাদিয়ার কথা ভাবতে। স্ত্রী, কন্যা ঘুমাক আরামে। শাহেদ একটু পুরোনো দিনে ফিরে যাক। একদিন শাহেদ তার বন্ধুর বাসায় যাচ্ছিলো। বন্ধুর বাসায় গিয়ে জানতে পারে বন্ধু হাসপাতালে ভরতি। শাহেদ হাসপাতালে গেলো। বন্ধু বলল, সারারাত একাএকা থাকি ভালো লাগে না। আজ তুই থেকে যা। শাহেদ বলল, অবশ্যই থাকবো। কোনো সুবিধা নাই। অনেক রাত। বন্ধু ঘুমাচ্ছে। শাহেদের চোখে ঘুম নেই। শাহেদ রুম থেকে বের হয়ে হাসপাতালের করিডোরে এসে দাড়ালো। করিডোরের সব গুলো বাতি বন্ধ। তবে রাস্তার ল্যাম্পপোষ্টের আলো এসে ভরে দিয়েছে করিডোর। ল্যাম্প পোষ্টের আলোতে শাহেদ সাদিয়াকে দেখলো। গ্রীলে মাথা ঠেকিয়ে রাস্তার দিকে তাকিয়ে আছে! মুখটা বেশ মলিন। চোখে কি দু'টা পানি দেখেছিলো? ল্যাম্পপোষ্টের আলোতে সাদিয়াকে অন্য ভূবনের মানুষ বলে মনে হচ্ছিলো! শাহেদের ইচ্ছা করছিলো সাদিয়াকে জড়িয়ে ধরতে। তুমি মন খারাপ করো না রাজকুমারী। আমি আছি। জানালার গ্রীলে নয় তুমি এসো আমার বুকে মাথা রাখো।

সাদিয়া এখন কোথায় আছে?
কেমন আছে? বিয়ে করেছে? বিয়ে করলে তার স্বামী কি করে? বাচ্চা কয়টা। এখন যদি সাদিয়া শাহেদকে দেখে তাহলে চিনতে পারবে? আচ্ছা, শাহেদ যেমন এই ভোরবেলা সাদিয়ার কথা ভাবছে, সাদিয়াও কি এক আধদিন আকাশের দিকে তাকিয়ে শাহেদের কথা ভাবে? ভেবে ভেবে মন খারাপ করে? হাসে? আবেগে আপ্লুত হয়? বিষন্ন হয়? বাকি জীবনে কি সাদিয়ার সাথে দেখা হবে? একবার? মাত্র একটি বার? দেখা হলেইবা শাহেদ কি বলবে? সাদিয়া তোমাকে আমার ভালো লাগতো। তোমার কথা আমি অনেক ভাবতাম। এরকম নাটুকে কথা শুনে সাদিয়া নিশ্চয়ই বিরক্ত হবে। না সাদিয়াকে শাহেদ বিরক্ত করতে চায় না। বহু বছর আগে সাদিয়াকে একটা গভীর চুমু দেওয়ার খুব ইচ্ছা হয়েছিলো শাহেদের। এই ইচ্ছা কি আর কোনো দিন পূরন হবে শাহেদের? অসংখ্য ইচ্ছার মতোন এই গোপন ইচ্ছাটাকেও মাটি চাপা দিতে হবে। হয়তো কোনো একদিন সাদিয়ার সাথে দেখা হয়ে যাবে। সাদিয়া রাগ করে বলবে- শাহেদ তুমি এতো বোকা কেন? কেন বলোনি তুমি আমাকে ভালোবাসো? তাহলে.....
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০২০ রাত ১০:০১
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

×