somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

শুধু দু'জনে

০৭ ই মে, ২০২০ রাত ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জ্যোৎস্না রাতে ছাদের রেলিং- এর ধারে পাশাপাশি দু'জন দাঁড়ানো।
প্রচুর বাতাস। বাতাসে নীলার শাড়ির আঁচল উড়ছে। নদী্র মাঝখানে বাতাস তো থাকবেই। নদীর নাম কীর্তনখোলা। বরিশাল এবং ঝালকাঠি জেলার একটি নদী। এই নদীর তীরে বরিশাল শহর অবস্থিত। কীর্তনখোলা ছাড়াও বরিশালে আর বেশ কিছু ছোট বড় নদী আছে। আরিয়ালখা নদী, পায়রা নদী, সন্ধ্যা নদী, কালিজিরা নদী, ইলিশা নদী। একসময় নদীর পাড়ে কীর্তনের উৎসব হতো। তাই এই নদীর নাম হয়েছে কীর্তনখোলা। বরিশাল বাসীদের গর্ব এই নদী। শাহেদ আর নীলা বরিশাল যাচ্ছে। নদী পথে কোনো জ্যাম নেই। খুব দ্রুত চলছে এম ভি মাছ রাঙ্গা লঞ্চটি। বিশাল তিন তলা লঞ্চ। চাঁদটাকে মেঘ ঢেকে দিলেই চারিদিকে গাঢ় অন্ধকার। হঠাৎ হঠাৎ লঞ্চের সারেং ফ্লাড লাইট জ্বেলে দেন। তখন ফ্লাড লাইটের আলোতে অনেক দূর পর্যন্ত দেখা যায়। মাঝে মাঝে কিছু মাছ ধরার নৌকা দেখা যায়। সারারাত অন্ধকারে কি করে মাছ ধরে তা শাহেদ-নীলা জানে না।

নীলা শাহেদের হাত শক্ত করে ধরে আছে।
নদীতে চাঁদের আলো এসে পড়েছে। আলোটুকু যেখানে পড়েছে সেখানে ঝকমক করছে। শাহেদ নীলা দুজনেই মুগ্ধ হয়ে দেখছে। নীলা মনে মনে বলল- এত সুন্দর! এত সুন্দর!
শাহেদ বলল, কেমন লাগছে?
নীলা বললো, আমার মরে যেতে ইচ্ছা করছে। এত সুন্দর আমি সহ্য করতে পারছি না।
শাহেদ বলল এসে নদীতে ঝাঁপ দেই।
নীলা বলল, না আমার অনেকদিন বেঁচে থাকতে হবে।
কেন বেঁচে থাকতে হবে?
তোমার ভালোবাসা পাওয়ার জন্য।

তারপর তারা দুইজন চুপ হয়ে গেলো।
আর কোনো কথা নেই। কথা না থাকলেও মনে মনে কত ক্থা হয়ে যাচ্ছে প্রতিটা মুহুর্তে। হাতে রেখে হাত, আঙ্গুলে আঙ্গুলের স্পর্শে কত কথা বলা হয়ে যাচ্ছে। এই কথার মানে কেউ বুঝবে না। কেউ জানবে না। শুধু জানে তারা দুজন। নীলা'ই প্রথম নিরবতা ভাঙ্গলো।
বলল, খুব চা খেতে ইচ্ছা করছে।
শাহেদ বলল, লঞ্চের চা কখনই ভালো হয় না। তুমি ফ্লাক্সে করে চা নিয়ে এলে না কেন?
নীলা বলল, তাড়াহুড়ায় ভুলে গিয়েছি। চলো, লঞ্চের ক্যান্টিন থেকে পচা খেয়ে আসি।
শাহেদ বলল, ক্যান্টিনে যেতে হবে না। আমি আগেই বলে এসেছি। দু'কাপ চা এখানেই দিয়ে যাবে। শাহেদের কথা শেষ হওয়ার আগেই ক্যান্টিন বয় দু'কাপ চা নিয়ে এসে হাজির।

শাহেদ বলল, সারারাত কি আমরা এখানেই দাঁড়িয়ে থাকবো?
নীলা বলল, ভালোই তো লাগছে। থাকি।
শাহেদ বলল, তাহলে এত টাকা দিয়ে কেবিন ভাড়া করলাম কেন?
নীলা, একটু মিটি মিটি হেসে বলল, কেবিনে গিয়ে কি করবে?
শাহেদ বললো, কেবিনে গিয়ে জিং জিং করবো?
নীলা বললো, জিং জিং আবার কি? এটা কি ভাষা।
শাহেদ বলল, এটা চাঁদগাজীর নিজস্ব ভাষা।
নীলা বলল, চাঁদগাজী কে?
শাহেদ বলল, আছে একজন। তুমি চিনবে না? দারুন বুদ্ধিমান একজন মানুষ। মুক্তিযুদ্ধও করেছেন।

( ২য় পর্ব আগামীকাল।)
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০২০ রাত ১০:৩১
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

×