somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আজকের ডায়েরী- ৫৮

২৬ শে মে, ২০২০ রাত ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আসসালামু আলাইকুম।
আজ ঈদের দিন। ঈদ মোবারক। আমার জীবনে এরকম ঈদ আর আসে নাই। আনন্দহীন ঈদ। সমস্ত দেশের মানুষ আজ একটি অন্যরকম ঈদ পালন করলো। সারাটা দিন আমি বাসায়। কোথায় যাবো? কার কাছে যাবো? কোথাও যাওয়ার জায়গা নাই। আড্ডা দেওয়ার জায়গাও নেই। সারাদিন চুপচাপ আর একা। অথচ দিনটি চলেই গেলো। সন্ধ্যায় বের হলাম। একটা চায়ের দোকানও খোলা পেলাম না। বিশ মিনিট পর বাসায় ফিরলাম। আগামী রোজার ঈদ পর্যন্ত কি বেঁচে থাকবো? সেই ঈদের দিনটা কেমন হবে? জানি না। ভবিষ্যত আমরা কেউই জানি না।

গত তিন মাস ঘরে বসে আছি।
আমি হলাম রাস্তায় রাস্তায় হেঁটে বেড়ানো মানুষ। ঘরের মধ্যে কি আমার ভা্লো লাগে! করোনার কারনে ঘরে শুয়ে বসে থাকতে থাকতে পেট বড় হয়ে গেছে। কমপক্ষে দেড় ইঞ্চি বেড়েছে। এখন আমার সব গুলো প্যান্ট টাইট হয়ে গেছে। খুব বেশি আইট। হুক লাগাতে পারি না। আমার সতেরটা প্যান্টই অকেজো হয়ে গেল এই করোনার কারনে। একবার ওজন বাড়লে যেমন কমানো খুব কঠিন। ঠিক তেমনি পেট বেড়ে গেলে সেটাও কমানো কঠিন হয়ে পড়ে। পেট বাড়ার সাথে সাথে ওজনও অনেক বেড়েছে। কিন্তু উলটো হওয়ার কথা ছিলো। বাসায় ওজন মাপার মেশিন আছে। মাপলাম। ৭৮ কেজি।

আমার ফোটোগ্রাফী গ্রুপটা উদ্ধার করতে সক্ষম হয়েছি।
(গতকাল এক পোষ্টে 'আমার ফোটোগ্রাফী' গ্রুপ হ্যাক হওয়ার কথা লিখেছিলাম) তিন জনের সহযোগিতায় গ্রুপটা আজ উদ্ধার করতে পেরেছি। হ্যাকারের সাথে কথা বলেছি। সে গ্রুপটা ফেরত দিতে বাধ্য হয়েছে। গ্রুপ ফেরত পেয়েছি এতেই আমি খুশি। যাই হোক, গ্রুপের সেটিং এখন কিছুটা উন্নত করেছি। এখন কেউ খুব সহজে হ্যাক করতে পারবে না। র‍্যাব পুলিশ মানে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী ইচ্ছা করলে অসাধ্য সাধন করতে পারে। শুকরিয়া জানাই তাদের।

আজ দাওয়াত ছিলো ভাবীর বাসায়।
ভাবী থাকে দোতলায়। সকাল দুপুর আর রাতে তাদের ঘরেই খেয়েছি। তাই আজ রান্না করতে হয়নি। ভাবী সকালে দিয়েছে নুডুল, দুই পদের সেমাই, কেক, ফলটল আর চা। দুপুরে ছিলো- খিচুড়ি, গরুর মাংস আর ইলিশ মাছ ভাজা। রাতে রোস্ট, প্লেন পোলাউ, কাবাব আর দেশী মূরগী। বিকেলে নাস্তা ছিলো পুডিং, পুলি পিঠা আর চা। রান্না খুব খুব ভালো হয়েছে। আগামীকালও রান্না করতে হবে। আগামীকাল সারাদিন ছোট ভাই খাওয়াবে। ছোট ভাইয়ের বউকে বলে দিয়েছি- আমার জন্য যেন ভাত থাকে। ধব ধবে সাদা ভাত। পোলাউ আমার ভালো লাগে না। বয়স হচ্ছে। এখন একটু হিসাব করে চলা উচিত।

দূর হোক করোনা!
সবাইকে ঈদ মোবারক।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০২০ রাত ১২:১১
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ পুড়বে আর কেউ পোড়াবে!

লিখেছেন রাজীব নুর, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

অনেকদিন নিশ্চুপ আছি কিছুদিনের অপেক্ষায়;
কেউ কেউ বলে কিছুদিন নাকি হারিয়ে গেছে,
অনেকদিনের গর্ভে তাই মেলাতে সরল গণিত।
কিছুদিনের অপেক্ষায় অপেক্ষায়-
ছেটে দিয়েছি কথামালার ডালপালা।
বসে বসে মেলাই কাণ্ডহীন বৃক্ষের... ...বাকিটুকু পড়ুন

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

×