
১। পল্টু: স্যার, আগামী ১৫ দিন আমি অফিস আসতে পারব না।
বস: কেন?
পল্টু: বউ পা ভেঙ্গে বসে আছে।
বস: বউ পা ভেঙ্গে বসে আছে, তো আপনার কী?
পল্টু: স্যার, পা টা আমার!
২। আমাদের চারপাশের পরিস্থিতি সবসময় অনুকুল থাকবে না, তাই বলে নিজেকে পরিস্থিতির কাবু না করে- র্ধৈয্য, ভালবাসা এবং সহমর্মিতা নিয়ে পরিস্থিতিকে কাবু করতে হবে। সুখ সবসময় নিজেকেই তৈরি করে নিতে হয়।
৩। হে আল্লাহ!
তুমি গোটা পৃথিবীর ছেলে মেয়েদেরকে বিবাহপূর্ব প্রেম-ভালোবাসা থেকে বিরত থাকার তাওফিক দাও।
৪। ধাঁধাটির উত্তর বলুন দেকিনি..
সকালে জন্ম তার, সন্ধ্যায় মরণ, তাকে ছাড়া চলে না কারোই জীবন।
৫। সেলুকাস! কী বিচিত্র এই দেশ!
অভিধানে সেলুকাস বলে কোন অর্থ নেই। সেলুকাস শব্দটা অদ্ভুত, বিচিত্র প্রভৃতি অর্থ প্রকাশে ব্যবহৃত হয়।
সেলুকাস (Seleucus) ছিলেন একজন গ্রীক বীর যোদ্ধা, আলেকজান্ডারের সেনাপতি, এবং আলেকজান্ডারের মৃত্যুর পর সফল শাসক।
গাড়ি মোড় নেয়ার সময় ট্রাফিক আইল্যান্ড ঘুরে যেতে হবে জেনেও কেউ কেউ দ্রুত যাওয়ার জন্য নিয়ম ভঙ্গ করে- তখন হতাশা প্রকাশে কেউ বলে থাকে সেলুকাস!
৬। প্রত্যেক মানুষেরই একজন বেকুব বন্ধু থাকে ! আপনার যদি না থাকে, তাহলে বুঝে নিন আপনি নিজেই একটা বেকুব।
৭। মাননীয় প্রধানমন্ত্রী যারা বেকার আছেন তাদের চাকরী দেন অথবা বুড়িগঙ্গায় ফেলে দেন। যে কথাটা বারবার শুনছি সেটা হলো আমাদের প্রবৃদ্ধির হার বেড়েছে। তার মানে অতীতের চাইতে অনেক ভাল আছি অর্থনৈতিক ভাবে। তাছাড়া আপনারাও বলছেন- দেশ উন্নয়নের মহাসড়কে। কিন্তু অর্থনীতি কতটা শক্ত অবস্থানে আছে তা বোঝা যায় বেকারত্বের হার দেখে।
৮। আধুনিক মানুষের চিন্তার জগত থেকে এই ঈশ্বর নামের বিদঘুটে বিশ্বাসটিকে একেবারে ফিনাইল দিয়ে ধুয়ে মুছে পরিস্কার করে ফেলা উচিত? ঈশ্বর নামে এই ভূতটাই তো মানুষের প্রধানতম শত্রু!
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০২০ দুপুর ১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


