somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আজকের ডায়েরী- ৬০

২৬ শে জুন, ২০২০ রাত ৯:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মিস্টার বিন পিজা বানানো শিখে গেছে।
সে এখন চমতকার পিজা বানাতে পারে। বিন তার বানানো পিজা নিয়ে মারাত্মক আশাবাদী। বিন এখন তিনবেলা (সকালে, দুপুরে আর রাত্রে) নিজের বানানো পিজা খাচ্ছে। প্রতিদিন খাচ্ছে। তার একটুও বিরক্ত লাগে না দিনের পর দিন পিজা খেতে। যত খাচ্ছে তত আরো খেতে ইচ্ছা করছে। একদিন মিস্টার বিন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে রাস্তার পাশে বিশাল এক পিজার দোকান। সেই দোকান থেকে লোকজন পাগলের মতো পিজা কিনছে। কেউ কেউ পার্সেল নিয়ে যাচ্ছে। এত এত কাস্টমার যে বিক্রেতারা হিমসিম খাচ্ছে। বিন দাড়িয়ে দাড়িয়ে এই দৃশ্য দেখলো। এবং তার মাথায় একটা আইডিয়া চলে এলো।

রাতে বাসায় ফিরেই বিন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল।
সে পিজা বানাবে। এবং বিক্রি করবে। কারন বিনের একটাই গুন আছে সে পিজা খুব ভালো বানাতে পারে। তার আত্মবিশ্বাস প্রচুর। পরের দিন সকালে সে অনেক গুলো ব্যানার বানালো, লিফলেট ছাপালো। রাস্তা দিয়ে বাসায় ফেরার পথে যত মানুষ দেখলে তাদের সবার হাতে একটা করে লিফলেট দিয়ে দিলো। লিফলেটে লেখা- 'আমি মি. বিন। আমি খুব ভালো পিজা বানাই। আমার বানানো পিজা খেয়ে দেখুন। অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। এই যে আমার মোবাইল নম্বর। এখুনি অর্ডার দিন। এমনকি আমি হোম ডেলিভারীও দেই'। পুরো শহরে লিফলেট ছড়িয়ে দিলো। এবং বিসমিল্লাহ বলে নিজের বাড়ির গেটে বড় ব্যানার টাঙ্গিয়ে দিলো।

মিস্টার বিন খুব ব্যস্ত। ভীষন ব্যস্ত।
অলরেডি সে প্রথম দিনেই এক শ' পিজার অর্ডার পেয়েছে। সন্ধ্যার আগে পিজা ডেলিভারি করতেই হবে। পাশের বাসার একটা মেয়ে আসছে বিনকে সাহায্য করতে। বিন তাকে বলেছে, তুমি চুপ করে বসে থাকো। আমি একাই পারবো। তোমাকে কফি বানিয়ে দিচ্ছি তুমি আরাম করে বসে কফি খাও। সত্যি সত্যি বিন বিকেলের আগেই এক শ' পিজা বানিয়ে ফেলল। এবং তার গাড়িতে করে সঠিক সময়ে পিজা ডেলিভারি করলো। প্রথম দিনেই তার অনেক টাকা লাভ হলো। প্রতিদিন একই ঘটনা। প্রচুর পিজার অর্ডার পাচ্ছে। একাই সমস্ত পিজা বানাচ্ছে এবং ডেলিভারী করছে। সেই রকম ব্যবসা হচ্ছে। বিন প্রচন্ড খুশি। খুব শ্রীঘই সে নতুন একটা বাড়ি কিনবে।

এদিকে আশে পাশে যারা পিজা ব্যবসায়ী ছিলো তাদের মাথায় হাত।
তাদের সারা দিনে দশটা পিজাও বিক্রি হয় না। তিনজন দুষ্ট পিজা ব্যবসায়ী মিলে ঠিক করলো মিস্টার বিনকে মেরে ফেলবে। একদিন তারা বিনকে দুইটা পিজার অর্ডার দেয়। বিন যথাসময়ে পিজা নিয়ে হাজির হয়। তখন দুষ্ট ব্যবসায়ীরা বলে বিন আজ তোকে মেরে ফেলব। তোর জন্য আমাদের ব্যবসায় ধ্বস নেমেছে। তখন বিন বলে আমাকে হত্যা করার আগে আমার বানানো পিজাটা তো আগে খেয়ে নাও। ব্যবসায়ীরা বিনের বানানো পিজা খায়। এবং তারা খেয়েও স্বীকার করলো বিন আসলেই ভালো পিজা বানাতে পারে।.....

পরী আর আমি ইউটিউবে মিস্টার বিন কার্টুন দেখছি।
প্রতিদিনই দেখি। একেক দিন একেক রকম পর্ব। দেখতে বেশ ভালো লাগে। পরীর জন্য আমাকে প্রতিদিন নানান রকম কার্টুন দেখতে হয়। আজ হঠাত পরী বলল, বাবা পিজা খেতে ইচ্ছা করছে। আমি বললাম, মেয়ে আমারও পিজা খেতে ইচ্ছা করছে। (আসলে পিজা আমি মোটে পছন্দ করি না। মেয়েকে খুশি করতেই বলা। মেয়েকে খুশি করার জন্য আমি এক কোটি মিথ্যা বলতে পারি) সুরভিকে বললাম, পিজা বানাও। সুরভি বলল ওভেন নষ্ট। দোতলা ভাবীর কাছে গেলাম। ভাবী দুঃখ নিয়ে বললেন, পিজা বানানোর সরঞ্জাম ঘরে কিছুই নেই। আমি চলে গেলাম গিলগাও। বেশ কিছু ফাস্ট ফুডের দোকান খোলা পেলাম। একটা বড় পিজা নিয়ে বাসায় ফিরলাম।
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০২০ রাত ৯:৫০
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

লিখেছেন আমি তুমি আমরা, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:০৬



অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।

দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।

ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন

জীবন পর্ব -১

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

×