somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

দু'টা গল্প

০৩ রা জুলাই, ২০২০ রাত ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১।
বিকেলে মা'র ঘরে টিভি দেখছিলাম।
রিমোট টিপতে টিপতে একটা চ্যানেলে দেখলাম বাংলা সিনেমা দেখাচ্ছে। আমি দুই মিনিট দেখলাম। যা দেখলাম-

বিয়ের আসরে জামাই বলছে, না না আমাকে হোন্ডা না দিলে আমি এ বিয়ে করবো না।
মেয়ের বাপ বলছে, টাকা যোগাড় করতে পারি নাই। তোমাকে পরে টাকার ব্যবস্থা করে হোন্ডা কিনে দিব।
জামাই কিছুতেই মানছে না। সে এখন বিয়ের আসর থেকে উঠে যাবে।

এমন সময় নায়ক জসিমের আগমন।
নায়ক জসিম জামাইকে বলে, হোন্ডা না পেলে বিয়ে করবি না?
জামাই বলে, না। করবো না।

ঘটনাচক্রে এমন সময় রাস্তা দিয়ে একলোক হোন্ডা চালিয়ে যাচ্ছিল। নায়ক জসিম দৌড় দিয়ে সেই হোন্ডা নিয়ে আসে।
স্টেজে জামাইয়ের পাশে হোন্ডাটাকে রাখে। হোন্ডাকে মালা পড়ায়, লাল ওড়না দিয়ে ডেকে রাখে।
শেষে, নায়ক জসিম জামাইকে বলে, এই হোন্ডার সাথেই আজ তোর বিয়ে হবে।
কাজী সাহেব, বিয়ে পড়ান।

এতটুকু দেখে আমি হাসতে হাসতে শেষ। চমতকার বিনোদন।


২।
অসহ্য গ্রীষ্মের দুপুর।
তবু রাস্তায় লোকজনের কমতি নেই। রাতের কয়েক ঘন্টা বাদ দিলে এ শহরের রাস্তায় সব সময় মানুষ থাকে। আমি দাঁড়িয়ে আছি, আসাদ গেটের সামনে। বাসে উঠবো, মতিঝিল যাবো।
গেরুয়া আলখাল্লা পরা এক সাধু আমার সামনে এসে দাঁড়ালো। মুখ ভর্তি দাড়ি গোঁফ। গলায় লোহার শিকল। দুই হাত উপরে তুলে বলল, জয়গুরু!
লোকটির মাথা ভরতি জট। এই জটের জন্য তাকে অবশ্যই দীর্ঘদিন সাধনা করতে হয়েছে।

সাধু গম্ভীর ভাবে বলল, 'তুমি যা নিয়ে চিন্তা করছো, তার সমাধান হয়ে যাবে। একটু সময় লাগবে, একমাস কি দেড় মাস। শুধু শুধু চিন্তা করে শরীর খারাপ করো না। খারাপ সময় কারো দীর্ঘদিন থাকে না।
আমি হাসলাম। সাধু আমাকে তুমি করে বলছে। আমি বেশ ভদ্রভাবেই বললাম, আপনি আমাকে শুধু শুধু উপদেশ দিচ্ছেন। আমি আপনাকে একটা টাকাও দিব না।
সাধুটি বলল, আমি তো বাবা টাকার জন্য তোমার কাছে আসি নি। তোমার কপালে একটা অমঙ্গল চিহ্ন দেখলাম....
আমি বললাম, এখন তাবিজ কবচ নিতে হবে?
না না, সেসব কিছু না। আমি মানুষের মঙ্গলের জন্য কিছু করতে চাই। এখন তুমি যদি কিছুটা সাহায্য করো। তাতে তোমার পুণ্য হবে। খারাপ সময় কেটে যাবে।
আমি রেগে গিয়ে বললাম, তুমি দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। যত সব ভন্ড! সরে যাও আমার চোখের সামনে থেকে.....
সাধুটি বিড়বিড় করে কি যেন মন্ত্র পড়ছিল।

আমার বাস এসে গেছে, এখন আমি বাসে উঠবো।
সাধুটি চিৎকার করে বলল, আমি মানুষের ভালো ছাড়া মন্দ করি না। তোর কপালে অমঙ্গলের চিহ্ন।
বাস থেকে নেমেই রাস্তা পার হচ্ছিলাম। হঠাত একটা গাড়ি দ্রুত আসছিলো আমার দিকে। এমন অবস্থা- না সামনে যাওয়া যাবে, না পেছনে যাওয়া যাবে। নিশ্চিন্ত মৃত্যু জেনে আমি চোখ বন্ধ করলাম। মাঝে মাঝে অনেক রহস্যময় ব্যপার ঘটে। আমি বেঁচে গেলাম।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০২০ রাত ৯:৫৭
১৯টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলামী ব্যাংক - সবার ভাবী !

লিখেছেন ঢাকার লোক, ১৭ ই জুন, ২০২৬ রাত ৯:০৬

বাংলাদেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

লিখেছেন আমি তুমি আমরা, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:০৬



অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।

দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।

ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন

×