somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আসুন স্পেন দেশটি সম্পর্কে জানি

১৬ ই জুলাই, ২০২০ দুপুর ২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




ইউরোপের অন্যতম সমৃদ্ধ দেশ স্পেন।
স্পেন এর সাথে পৃথিবীর বেশির ভাগ দেশের সাথেই সু সম্পর্ক। এতটাই সুসম্পর্ক যে স্পেনের পাসপোর্টে ১২৩টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করা যায়, যা পাসপোর্ট শক্তি সূচকে ৩য় স্থানে রয়েছে। স্পেনের আয়তন ৫ লক্ষ ৫ হাজার ৯ শত বর্গকিলোমিটার। আয়তনের দিক থেকে বিশ্বের ৫১তম দেশ। স্পেনে করোনাভাইরাস সংক্রমণ সবচেযে গুরুতর চেহারা নিয়েছিল। দেশটিতে কোভিড -১৯ আক্রান্ত হয়ে ২৮ হাজার ৩০০রও বেশি মানুষ মারা গেছে এবং মৃত্যুর এই সংখ্যা ইউরোপিয়ান ইউনিয়নে তৃতীয সর্বোচ্চ। কোভিড নাইনটিনে বিশ্বে সর্বাধিক মানুষ আক্রান্ত হয়েছে আমেরিকায়। এরপরই তালিকায় দু নম্বরে আছে স্পেন। এই তথ্য এসেছে জন্স হপকিন্স ইউনিভার্সিটি থেকে। বর্তমানে স্পেনে করোনা পরিস্থিতি বেশ উন্নতি করেছে। এখন পর্যটকেরা আসতে পারেন।



১৫৮১ সালে হল্যান্ড স্পেন থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা ঘোষণা করে।
সামরিক জেনারেল ফ্রানসিস ফ্রাংকো একনায়ক হিসেবে পরবর্তী ৩৬ বছর স্পেন শাসন করেন। ১৯৭৫ সালে ফ্রাংকোর মৃত্যুর পর স্পেন আধুনিক, গণতান্ত্রিক, গতিশীল একটি ইউরোপীয় জাতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠার প্রয়াস পায় এবং একটি ধনী, নগরায়িত, শিল্পোন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে একবিংশ শতক শুরু করে। আয়তনে স্পেন ইউরোপের ৪র্থ বৃহত্তম এবং দক্ষিণ ইউরোপের বৃহত্তম দেশ। মাদ্রিদ স্পেনের বৃহত্তম শহর ও রাজধানী। স্পেনের সরকারি নাম কিংডম অব স্পেন। দেশটির জনসংখ্যা জনসংখ্যা ৮ কোটি'র কিছু বেশি। মুদ্রার নাম ইউরো। প্রধান ধর্ম খ্রিস্টধর্ম। ভাষা: স্পেনিশ। জাতিসংঘে যোগদান: ১৪ ডিসেম্বর, ১৯৫৫। স্পেন এর জনগন ভদ্র। বর্তমান রাজনীতিবিদরা সৎ। দেশটির নাগরিকেরা দেশের সব নিয়ম এবং আইন পুরোপুরি মেনে চলেন। স্পেনের পুলিশেরা ঘুষ নেয় না। তারা জনগনের বন্ধু।



স্পেনের অধিকাংশ এলাকাজুড়ে রয়েছে গম ও আঙুরের খেত আর অলিভ গাছ। স্পেন ভ্রমনে প্রতি বছর ৫ থেকে ৭ কোটি পর্যটক আসে। স্পেন সারা বিশ্বে সবচেয়ে বেশি অলিভ অয়েল উৎপাদন করে। ফুটবল স্পেনের সবচেয়ে জনপ্রিয় খেলা। রিয়েল মাদ্রিদ এবং বার্সেলোনা দেশটির দুটি জনপ্রিয় ফুটবল ক্লাব। বর্তমানে পৃথিবীর জনসংখ্যা প্রায় ৭৫৫ কোটি যার মধ্যে মুসলমানদের সংখ্যা প্রায় ১৯০ কোটি, বিশ্বের প্রায় ৫৬ দেশ মুসলিম প্রধান। স্পেনে মুসলিম পতনের পর পাঁচশো বছর অতিবাহিত হয়েছে। এখনো স্পেনে মুসলিম পুনর্জাগরণের স্বপ্ন দেখেন স্প্যানিশ মুসলিমগণ। বর্তমানে স্পেনের ৮ কোটি জনসংখ্যার ৫.৪ ভাগ মুসলিম। প্রায় ৩২ হাজার প্রবাসী বাংলাদেশির বসবাস স্পেনে। যাদের মধ্যে সিংহভাগ থাকেন রাজধানী মাদ্রিদ এবং পর্যটন শিল্পে সমৃদ্ধ কাতালোনিয়ায়। এদের মধ্যে বেশিরভাগিই হোটেল, রেস্টুরেন্ট এবং সুপারমার্কেটে চাকরি করেন। বাংলাদেশি কিছু ব্যবসায়ীও সেখানে আছেন।



স্পেনের জাতীয় খেলা ষাড়ের লড়াই।
এই ষাড়ের লড়াইয়ে যারা জিতে যায় তাদেরকে ম্যাটাডোর বলা হয়। বড় অদ্ভুত একটা খেলা! যারা দেখেন নি ইউটিউবে দেখে নিতে পারেন। বুল ফাইট নিয়ে লিখেছিলাম। বিশ্বের অনেক দেশ থেকে এই খেলা দেখতে এবং খেলতে বহু লোক স্পেনে আসে। স্পেনে আরেকটা খেলা আছে, টোমেটো খেলা। শহরের মানুষজন সব রাস্তায় নেমে আসে। একজন আরেকজনের গায়ে টমেটো ছুড়ে মারে। ইউরোপের সব গুলো দেশই সুন্দর। প্রায় ৫০টা দেশ রয়েছে ইউরোপে। 'হিংস্র' উৎসব আর সমৃদ্ধ ঐতিহ্যের দেশ স্পেন। ইউরোপ মহাদেশের দক্ষিণ-পশ্চিমের দেশ স্পেন। প্রাচীনকালে ফিনিসীয়, কার্থেজীয় ও সবশেষে রোমানরা অঞ্চলটি শাসন করে। দেশটি দীর্ঘ মুসলিম শাসনামলে শিক্ষা, গণিত, ভূগোল, স্থাপত্য, জ্যোতির্বিজ্ঞান ও কাব্যচর্চায় ইউরোপের শীর্ষস্থানীয় পর্যায়ে পৌঁছে গিয়েছিলো। ১৫ শতকে নাবিক ক্রিস্টোফার কলম্বাসের নেতৃত্বে স্পেনের রাজার জাহাজের বহর আমেরিকা মহাদেশে পদার্পণ করে।



তাগুস, গােয়াদিয়ানা ও গােয়াদালকুইভির স্পেনের উল্লেখযােগ্য নদ-নদী।
স্পেনের প্রাচীন নগরীসমূহের একটি কর্ডোভা। এন্তাকীরা হলো স্পেনের জনপ্রিয় এক চিত্তবিনোদনের শহর। এখানে আছে অসংখ্য গগনচুম্বী হোটেল ও রেস্তোরা। সমুদ্র উপকূল উপভোগের জন্য এই জায়গাটি পুরো স্পেনজুড়ে প্রশংসিত। বিংশ শতাব্দীর শুরুতে স্পেনের সরকার কাগজেকলমে গণতান্ত্রিক হলেও আসলে একটি বিশেষ শ্রেণীর হাতে স্পেনের রাজনৈতিক ক্ষমতা কুক্ষিগত ছিল। রাজনৈতিক দলগুলির মধ্যে ক্রমে সংঘর্ষ ও নৈরাজ্য ছড়িয়ে পড়ে। ১০০২ সালে ইবনে আবি আমিরের মৃত্যুর পরপরই মুসলিম স্পেনে বিশৃঙ্খলা নেমে আসে। সমগ্র উপদ্বীপ কম-বেশি ৩৪টি ক্ষুদ্র স্বাধীন শাসকের হাতে চলে যায়। তারা একে অপরের সাথে নিজের স্বার্থ নিয়ে যুদ্ধে লিপ্ত ছিল। এর থেকে মূলত লাভবান হচ্ছিল উত্তর-পশ্চিম অংশের ক্যাথলিক রাজারা। ৭১১ খ্রিস্টাব্দে স্পেনের মাটিতে পা রাখে মুসলিম বাহিনী। মুসলিম সেনাপতি তারিক ইবনে জিয়াদের নেতৃত্বে স্পেনের অত্যাচারী রাজা রডারিককে পরাজিত করে তারা ইসলামী শাসন প্রতিষ্ঠা করে।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০২০ দুপুর ২:১৮
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×