somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১৭৬

২১ শে আগস্ট, ২০২০ রাত ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। মানুষের সভ্যতা ধ্বংস করার জন্য যে বিজ্ঞানীরা এটোম বোমা বানায়, তাদের কি তুমি বুদ্ধিমান বলতে পারো?

২। কাউকে ভালোবাসার চেয়ে তাকে বিশ্বাস করাটা বড় জিনিস। কারণ আপনি যদি কাউকে বিশ্বাস না করতে পারেন তাহলে কাউকে ভালোবাসবেন কিভাবে? আর যাকে বিশ্বাস করবেন তাকে আপনি সবসময় ভালোবাসতে পারবেন। তাই ভালোবাসার চেয়ে বিশ্বাসটা হচ্ছে বড় জিনিস।

৩। ১৯৭১ সাল। যুদ্ধ চলছে, তাকে এখন দেশ মাতৃকার সেবায় না গেলেই নয়। সে তার স্ত্রীকে শেষ বারের মত বিদায় জানায়, স্ত্রী কাঁদতে কাঁদতে তাকে না যাওয়ার জন্য অনুরোধ করে। স্ত্রীর চোখের দিকে গভীরভাবে তাকিয়ে সে জানায় যে, “আমি তোমাকে ভালোবাসি। কিন্তু তুমি জানো যে আমাকে যেতেই হবে”। স্ত্রী মাথা নাড়ায় আর মুক্তিযোদ্ধাটি পিছন ফিরে চলতে শুরু করে। তার স্ত্রী তার দিকে তাকিয়ে থাকে তাকে যতক্ষণ পর্যন্ত দেখা যায়, একই সাথে কষ্ট, অভিমান আর অহংকারের এক মিশ্র অনুভূতি নিয়ে।

৪। একই টাকা হাজারো মানুষের হাতে চক্রাকারে ঘোরে। শেষ পযর্ন্ত ছিড়ে যায় যা আর কখনও কাজে লাগানো সম্ভব হয় না। কিন্তু একই জ্ঞান হাজারো মানুষের কাছে গেলে আরও বৃদ্ধি পায়। একে না যায় ধরা, না যায় ছোয়া, না যায় ছেড়া, না যায় ফিরিয়ে নেয়া। তাই টাকার পিছনে না ছুটে জ্ঞানের পিছনেই ছুটো। পাবে হাজারো সম্ভাবনার পথ।

৫। এক জীবনে আপনার দশটি বাড়ি, দশটি গাড়ি, দশটি নারী থাকলে ও অর্থনীতির সূত্র হিসেবে আপনি সুখী হতে পারবেন না!
আর আপনি সুখ খুঁজে হয়রান হয়েও সুখ পাবেন না, সুখ পেতে হলে আপনাকে আপনার নিচের জনের দিকে তাকাতে হবে!

৬। ২১ শে আগষ্ট!
দুপুর তিনটায় আমি গুলিস্তান ছিলাম গোলাপ শাহ মাজারের উত্তর পাশে আমার চাচার দোকানে ছিলাম। সেখানেই দুপুরের খাবার খাই।
সেদিন আমার মনটা খুব খারাপ ছিল। কথা ছিল বিকেলে শহীদ মিনারের সামনে আসবে সুরভি। আমরা রাত আট টা খুব আড্ডা দিব। কিন্তু সুরভি বলল, সে আজ আসতে পারবে না। আমি মন খারাপ করে চাচার দোকানে বসে আছি।

বিকেলে গেলাম পার্টি অফিসে। নেতাদের বক্তব্য শুনছি খুব মন দিয়ে। তখনও শেখ হাসিনা এসে উপস্থিত হননি। আমি একেবারে ঠেলে ঠুলে ট্রাকের সামনে(মঞ্চে) চলে গিয়েছি। দূর থেকে বক্তব্য শুনে মজা নেই। চারদিকে অসংখ্য মানুষ। নেতারা একের পর এক এসে বক্তব্য দিয়ে যাচ্ছেন। ঠিক এরকম সময় দু'টা ঘটনা ঘটে। মাইকে ঘোষনা দেয় শেখ হাসিনা এসে উপস্থিত হয়েছেন। এবং আমার মোবাইলে ম্যাসেজ দেয় সুরভি সে শহীদ মিনারের সামনে এসেছে।

আমি সাথে সাথে সমাবেশ থেকে বের হয়ে গুলিস্তান পার্কের কাছে এসে রিকশা নিই। তারপরের ঘটনা সবাইই জানেন। সুরভি ফোন না দিলে সেদিন কি হতো কে জানে! নিজের চোখে দেখেছি ভয়াবহ অবস্থা। রিকশায় করে, ভ্যানে করে আহতদের নিয়ে যাচ্ছে ঢাকা মেডিকেল।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০২০ রাত ১২:৫৩
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি।

লিখেছেন নাহল তরকারি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২৮



বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি

বিশ্ব চিঠি দিবস উপলক্ষে এবার বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনদের কয়েকজনকে নিজের হাতে চিঠি পাঠালাম। ডিজিটাল যোগাযোগের এই সময়ে একটি চিঠি যেন... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

×