somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

সিলেটে এমসি কলেজে স্বামীকে বেঁধে তরুনীকে গনধর্ষণ- সাধারণ মানুষ যা ভাবছেন

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এরা কারা? এরা সবাই ধর্ষক। এছাড়াও এদের আরও একটি বড় পরিচয় আছে। এরা হলো ছাত্রলীগের কর্মী।

১। ভাগ্যিস মেয়েটা হাজব্যান্ডের সাথে ঘুরতে গেছিল। আজ যদি ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়ে কোন মেয়ে ধর্ষিত হতো তবে মেয়েটার অবস্থা এ ফেবুবাসী কি যে করতো...!

২। এইগুলোকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে অচেতন করে ময়লার ডিপোতে ফেলে আসবে না কেউ। নিরিহ কুকুরগুলোরই কেবল দোষ - কামড়ায়।

৩। এখন পত্রিকায় এরকম পোস্ট দেখলে বেশিরভাগই স্কিপ করে যাই, যে দেশে দুই যুগেরও বেশিরভাগ সময় ধরে প্রধানমন্ত্রী নারী, তাঁর সরকার যেহেতু ধর্ষনকারির টুনটুনি কেটে দেওয়ার মতোও একটা আইন বানাতে পারলেন না!

৪। এদের পরিবারগুলোকেও সামাজিক ভাবে বয়কট করার ব্যবস্থা নিতে হবে। ধর্ষক একদিনে তৈরি হয় না। প্রতিটা ধর্ষককে এই সমাজ ওম দিয়ে পেলে পুষে বড় করেছে। দেশে ধর্ষন বেড়ে যাওয়ার জন্য সমাজে বসবাসকারী প্রতিটি জনতার দায় রয়েছে।

৫। কী আশ্চর্য! মন না চাইলে, ইচ্ছা না করলে 'না' বলবারও অধিকার নাই, মেয়েদের? কুত্তা নিধন বাদ দিয়া 'এইগুলা'রে নিধন করুন।

৬। আশ্বিন কার্তিক মাসের কুকুরেরাও লজ্জা পাবে এ শয়তানদের দেখলে!! এরা দেখতে মানুষের মত নয়, ছাত্রলীগের মত।

৭। আপনাদের পায়ে পড়ি, প্রিয় সন্তানদেরকে নীতি নৈতিকতা শিক্ষা দিন।

৮। এই ভয়ঙ্কর মহামারি করোনাতেও দেশের পুরো স্বাস্থ্যখাত নিয়ে দলীয় লুটপাট, চুরি-ডাকাতি তো সারা বিশ্বের জন্য এক অনন্য নিদর্শন হিসেবে এক বিরল স্থান করে নিয়েছে। এরই ধারাবাহিকতায় প্রায় এক সপ্তাহ ধরে পাহাড় থেকে সমতলে ধর্ষণ, গণধর্ষণের ঘটনা একের পর এক ঘটে চলেছে। রাষ্ট্র, সরকার কিংবা আইনশৃঙ্খলা বাহিনী সেই আগের মতোই আছে। প্রায় নির্বিকার। ফেসবুক কেন্দ্রিক বিদ্রোহ-প্রতিবাদ কিংবা মানববন্ধনও আগের পরম্পরা মেনেই হয়েছে।

৯। এই দেশে আপনি বাবার পাশে ঘরে থাকলেও ধর্ষণের শিকার হবেন, স্বামী নিয়ে বাইরে ঘুরতে গেলেও ধর্ষণের শিকার হবেন। পাহাড়ে, সমতলে, ঘরে, বাইরে, স্কুল-কলেজ-মাদ্রাসা-মসজিদ-মন্দির-গির্জা-হাসপাতাল যেখানেই থাকেননা কেনো বেঁচে থাকলেই আপনি ধর্ষণের শিকার হবেন। মরে গেলে মর্গেও রেহাই পাবেন না। এটাই বঙ্গবন্ধুর বাংলাদেশ? শেখ হাসিনার বাংলাদেশ?

১০। এই ঘৃণ্য দানব ধর্ষকদের থেকে পাহাড় থেকে সমতলের কেউই রক্ষা পাবে না। এইসব মিউ মিউ প্রতিবাদ, লোক দেখানো গ্রেফতার, লোক দেখানো জেল-জরিমানায় কিস্যুটি হবে না।

১১। এমসি কলেজে ধর্ষণ ঘটনায় করা মামলার এজহারের কপি পেয়েছি। সেখানে লেখা হয়েছে - ধর্ষকদের একজনের রুম থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে আর ছাত্রলীগের দাপট দেখিয়ে সে হল সুপারের ডাক বাংলো দখল করে থাকত।

১২। পাহাড়ে ও সমতলে সর্বত্র ধর্ষণের মহড়া চলছে।
যতদিন পর্যন্ত মানুষ নিজের চেয়ে কম ক্ষমতার মানুষকে মর্যাদা দিতে শিখবেনা, মানুষ হিসাবে মূল্যায়ন করতে শিখবেনা, ততদিন এইসব ধর্ষণ নানান কারণ দেখিয়ে হতেই থাকবে। কখনো সংখ্যালঘু, কখনো বেপর্দা, কখনো পাহাড়ি,,,, বিভিন্ন অজুহাতে, কারণে অকারণে...
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৪
২১টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

প্রাইভেট জব

লিখেছেন রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০



গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।

আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

×